Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
শুধু ঝুঁকিপূর্ণ জেলাগুলোয় সেনা সদস্য মোতায়েন করা হবে

বাংলাদেশ

জিয়া চৌধুরী
27 October, 2025, 07:40 pm
Last modified: 27 October, 2025, 10:05 pm

Related News

  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

শুধু ঝুঁকিপূর্ণ জেলাগুলোয় সেনা সদস্য মোতায়েন করা হবে

এছাড়া নির্বাচনের আগে কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী বা প্রার্থীকে কোনো ধরনের বাড়তি সুবিধা না দিতে নির্দেশনা দেওয়া হয়।
জিয়া চৌধুরী
27 October, 2025, 07:40 pm
Last modified: 27 October, 2025, 10:05 pm
ফাইল ছবি/সংগৃহীত

শুধু ঝুঁকিপূর্ণ জেলাগুলোয় সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানান দেশের উত্তরাঞ্চলের একজন পুলিশ সুপার।

তিনি জানান, নির্বাচনের আগে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের মোতায়েনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হবে। যেসব জেলার পুলিশ সুপাররা আইনশৃঙ্খলা রক্ষায় নিজেদের স্বয়ংসম্পূর্ণ মনে করবেন, সেসব জেলার যৌথ বাহিনীর তেমন ডেপ্লয়মেন্ট থাকবে না। ওইসব জেলা থেকে সেনাবাহিনীর সদস্যদের বেশি ঝুঁকিপূর্ণ জেলায় মোতায়েন করা হবে। তবে এক্ষেত্রে পুরোপুরি জেলার পুলিশ সুপারদের মাঠের পরিস্থিতিকে প্রাধান্য দেওয়া হবে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিট প্রধান ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এসময় ওই পুলিশ সুপার জানান, আসছে জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে গুরুত্ব দিয়ে নির্বাচনি আইনশৃঙ্খলা সাজাতে চায় অন্তবর্তী সরকার।

বৈঠকের পর অন্তত তিনটি জেলার পুলিশ সুপার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, নির্বাচনের আগে আর নতুন করে কোনো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স না দিতে পুলিশকে নিদের্শ দেওয়া হয়েছে।

একইসঙ্গে জুলাই অভ্যুত্থানের আগে পরে লুট হওয়া পুলিশের আগ্নেয়াস্ত্র উদ্ধারে জোর তৎপরতার তাগিদ দেওয়া হয়েছে।

সীমান্তবর্তী একটি জেলার পুলিশ সুপার অবৈধ আগ্নেয়াস্ত্রের অবৈধ প্রবেশ ঠেকাতে নির্দেশনা চাইলে এসব বিষয়ে যৌথবাহিনীও পুলিশকে সহযোগিতা করবে বলে জানানো হয়।

এছাড়া নির্বাচনের আগে কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী বা প্রার্থীকে কোনো ধরনের বাড়তি সুবিধা না দিতে নির্দেশনা দেওয়া হয়।

এমনকি একই দলের দুজন প্রার্থী মাঠে থাকলেও পুলিশকে পুরোপুরি নিরপেক্ষ ভূমিকা রাখার আদেশ দেওয়া হয়।

বৈঠক থেকে বের হয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, এসব নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করা গেলে তারা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবেন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য এক চ্যালেঞ্জ। তবে এ চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে।'

তিনি বলেন, 'অতীতে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসার একটা বড় সুযোগ আগামী নির্বাচন। এ সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

আইজিপি আজ দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।

সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানেরা, সব পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি উপস্থিত ছিলেন। এছাড়া সব জেলা পুলিশ সুপার ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন। 

সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরেন। তবে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও হানাহানির সম্ভাবনা আছে বলে জানানো হয়।

পুলিশ প্রধান নির্বাচনকে সামনে রেখে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেন। তিনি এক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার সম্পর্কে প্রচারণা বাড়ানোর ওপর জোর দেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান নির্বাচনি প্রশিক্ষণ নিবিড়ভাবে পরিচালনা্র জন্য ইউনিট প্রধানদের নির্দেশ দেন।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / পুলিশ সুপার / সেনাবাহিনী / ঝুঁকিপূর্ণ জেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net