Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ভোট দিতে প্রস্তুত জনগণ: আমীর খসরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 October, 2025, 08:00 pm
Last modified: 24 October, 2025, 08:07 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ভোট দিতে প্রস্তুত জনগণ: আমীর খসরু

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ক্রীড়াঙ্গনকে দলীয়করণ বা রাজনীতিকরণের ঊর্ধ্বে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য বিএনপি ৩১ দফা প্রস্তাব দিয়েছে। সেখানে ক্রীড়া, সংস্কৃতি ও যুব উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।’
টিবিএস রিপোর্ট
24 October, 2025, 08:00 pm
Last modified: 24 October, 2025, 08:07 pm
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে আমীর খসরু। ছবি: টিবিএস

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, 'ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের জনগণের আকাঙ্ক্ষা কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না।'

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জেলা স্টেডিয়ামে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, 'নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। জনগণ অধীর আগ্রহে ভোট দেওয়ার অপেক্ষায় আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হয়ে জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে।'

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ক্রীড়াঙ্গনকে দলীয়করণ বা রাজনীতিকরণের ঊর্ধ্বে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, 'রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য বিএনপি ৩১ দফা প্রস্তাব দিয়েছে। সেখানে ক্রীড়া, সংস্কৃতি ও যুব উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।'

বাংলাদেশের অর্থনীতিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, 'খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি অর্থনীতিরও অংশ। ব্রাজিল, অস্ট্রেলিয়া বা ইউরোপের অনেক দেশে জিডিপির বড় অংশ আসে খেলাধুলা থেকে। তাই খেলাধুলার উন্নয়ন মানে অর্থনীতির উন্নয়নও।'

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা। যার যে যোগ্যতা, ক্রিকেট, ফুটবল বা হকি; সব ক্ষেত্রেই সুযোগ দেওয়া হবে। এসব উদ্যোগ শুধু খেলোয়াড় তৈরিতেই নয়, কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখবে।

'একটা স্পোর্টস কমপ্লেক্সে কোচ, ট্রেনার, টেকনিক্যাল স্টাফ; কত মানুষের চাকরি হয়, ভেবে দেখেছেন?' প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরও বলেন, 'খেলাধুলার সম্প্রচারের জন্য একটি বিশেষ স্পোর্টস চ্যানেল চালুর পরিকল্পনাও রয়েছে। খেলাধুলা শুধু মাঠেই থাকবে না, এটি অর্থনীতির সঙ্গে যুক্ত হবে। খেলাধুলা একটি দেশের সফট পাওয়ার। স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশকে আমরা বিশ্বের সামনে তুলে ধরতে চাই।'

দর্শক ও বিএনপির নেতা-কর্মীর উপস্থিতিতে বিকেল সাড়ে ৩টায় টুর্নামেন্টের খেলা শুরু হয়। জাতীয় দলের সাবেক তারকা ফুটবলাররা চারটি দলে ভাগ হয়ে অংশ নেন। দুটি সেমিফাইনালের পর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ।

বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক প্রমুখ।
 
Related Topics

টপ নিউজ

আমীর খসরু মাহমুদ চৌধুরী / বিএনপি / নির্বাচন / জাতীয় নির্বাচন / জনগণ / ভোটাধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net