Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
জনগণের প্রতি আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশ

নোমান মাহমুদ
26 February, 2025, 02:05 pm
Last modified: 26 February, 2025, 02:07 pm

Related News

  • সাভারে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর মাদক কারবারিদের হামলা 
  • সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
  • দেশের চামড়া খাত অবহেলা আর অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত পথে এগোয়নি: শিল্পমন্ত্রী
  • উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন

জনগণের প্রতি আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ কার্যক্রম ও 'খামারি' অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠান শেষে টঙ্গী ও উত্তরার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
নোমান মাহমুদ
26 February, 2025, 02:05 pm
Last modified: 26 February, 2025, 02:07 pm
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

জনগণের প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ কার্যক্রম ও 'খামারি' অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠান শেষে টঙ্গী ও উত্তরা এলাকায় জনগণ কর্তৃক আইন নিজের তুলে নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে দেশের জনগণের প্রতি এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, "জনগণকে বলবো আইন আপনারা নিজের হাতে তুলে নিবেন না। আর পুলিশকে বলবো আরও বেশি সক্রিয় হওয়ার জন্য যেন এই ধরনের ঘটনা আর না ঘটে।"

এছাড়াও কিছুদিনের মধ্যে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল বাড়ানো হবে বলেও জানান তিনি।

অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষি জমির টপ সয়েল ধ্বংস করে ইটভাটায় মাটি নেওয়া প্রসঙ্গে এক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই উপদেষ্টা জানান কৃষি জমি রক্ষায় কৃষি জমি সুরক্ষা আইন করতে যাচ্ছেন তারা।

তিনি বলেন, "ইটের ভাটায় কৃষি জমির টপ সয়েল নিয়ে কৃষি জমি নষ্ট করে দেওয়া হচ্ছে। এটা যদি হতে থাকে তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে। এটি যেন না হয় সেকারণে কৃষি জমি রক্ষায় আমরা কৃষি জমি সুরক্ষা আইন করতে যাচ্ছি।"

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসময় আরও বলেন, একটা সময় ছিল যখন জনসংখ্যার চেয়ে কৃষি জমির পরিমাণ অনেক বেশি ছিল। কিন্তু এখন কৃষি জমি কমেছে জনসংখ্যা অনেক বেড়েছে। এরপরও কৃষকেরা ভালো উৎপাদনের মধ্য দিয়ে আমাদেরকে একটি সন্তোষজনক পর্যায়ে রেখেছেন। 

সাভার ও ধামরাই উপজেলায় আইনশৃঙ্খলার অবনতিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোন দিক নির্দেশনা দেওয়া হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "এখানে শিল্প পুলিশ, থানা পুলিশ, র‌্যাবের পাশাপাশি এখন বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে জনসচেতনতা বাড়াতে হবে।"

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক তালহা জুবাইর মাসরুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী / সাভার / টঙ্গী / উত্তরা / আইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • সাভারে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর মাদক কারবারিদের হামলা 
  • সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
  • দেশের চামড়া খাত অবহেলা আর অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত পথে এগোয়নি: শিল্পমন্ত্রী
  • উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net