Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
পদত্যাগ না করায় কুয়েট উপাচার্যকে বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2025, 02:55 pm
Last modified: 19 February, 2025, 06:11 pm

Related News

  • ওসির সঙ্গে বাকবিতণ্ডা: ২০০ টাকা মুচলেকায় হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীর জামিন
  • 'আমরা বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি': ওসিকে বৈষম্যবিরোধী নেতা
  • ইন্টারনেট বন্ধ করে গণহারে হত্যা: হাসিনাপুত্র জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • আমির হামজার বক্তব্য খুবই পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত: আব্দুল কাদের
  • জবানবন্দিতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের ফাঁসি চাইলেন শহীদ আনাসের মা

পদত্যাগ না করায় কুয়েট উপাচার্যকে বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

এদিকে বর্জনের ঘোষণা দেওয়ার পর উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে দেওয়া হয়। 
টিবিএস রিপোর্ট
19 February, 2025, 02:55 pm
Last modified: 19 February, 2025, 06:11 pm
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুয়েট উপাচার্য। ছবি: ভিডিও থেকে নেওয়া/টিবিএস

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদকে বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে তারা এ ঘোষণা দেন। 

এদিকে বর্জনের ঘোষণা দেওয়ার পর উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে দেওয়া হয়। 

এর আগে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালককে গতকাল মঙ্গলবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) কুয়েটের উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালককে মেডিকেল সেন্টারে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। ফাইল ছবি/টিবিএস

তারা জানান, উপাচার্যকে বর্জন করায় এই মুহূর্তে তার কাছে আর কোনো দাবি দাওয়া নেই। তাই তাকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে।

বর্জনের বিষয়ে শিক্ষার্থীরা বলেন, বর্তমান ভিসির অধীনে থেকে এই বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষার্থীর নিজেকে নিরাপদ মনে করছে না। তাই তার পদত্যাগ দাবি করা হয়। বারবার আল্টিমেটাম দেওয়া সত্ত্বেও তিনি যেহেতু পদত্যাগ করছেন না, তাই তাকে বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। 

তার আরো বলেন, তারা এখন উপাচার্যকে বর্জনের ঘোষণায় কুয়েটের সব বর্ষের শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আবেদন পাঠাবেন। তারা চান না বর্তমান ভিসির অধীনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালিত হোক। 

পাশাপাশি শিক্ষার্থীরা উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালককেও বর্জনের ঘোষণা দিয়েছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক গতকাল মঙ্গলবার রাত থেকে অবরুদ্ধ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অবস্থান করছেন।

ছবি: টিবিএস

কুয়েটে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

এদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ দুপুর পৌনে ২টার দিকে তারা ক্যাম্পাসে মিছিল করেন এবং বিভিন্ন ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা জানান, কুয়েটের উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালককে ব্যর্থতার দায় স্বীকার করে দুপুর ১টার মধ্যে পদত্যাগের আহ্বান জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা পদত্যাগ না করায় একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কুয়েটের উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালক বর্তমানে মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারের বাইরে অবস্থান নিয়ে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Related Topics

টপ নিউজ

কুয়েট / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • ওসির সঙ্গে বাকবিতণ্ডা: ২০০ টাকা মুচলেকায় হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীর জামিন
  • 'আমরা বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি': ওসিকে বৈষম্যবিরোধী নেতা
  • ইন্টারনেট বন্ধ করে গণহারে হত্যা: হাসিনাপুত্র জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • আমির হামজার বক্তব্য খুবই পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত: আব্দুল কাদের
  • জবানবন্দিতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের ফাঁসি চাইলেন শহীদ আনাসের মা

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net