Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
অতীতেও আ. লীগ ফেসবুকে কর্মসূচি দিয়েছে, আমরা মোকাবিলা করেছি: ডিএমপি কমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 February, 2025, 07:35 pm
Last modified: 17 February, 2025, 08:41 pm

Related News

  • হঠাৎ বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-মেসেঞ্জার, কোটি কোটি ব্যবহারকারীকে ভুগিয়ে ফিরল ১ ঘণ্টা পর
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

অতীতেও আ. লীগ ফেসবুকে কর্মসূচি দিয়েছে, আমরা মোকাবিলা করেছি: ডিএমপি কমিশনার

গত ২৮ জানুয়ারি রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ফেব্রুয়ারি মাসজুড়ে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ থেকে ৫ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।
টিবিএস রিপোর্ট
17 February, 2025, 07:35 pm
Last modified: 17 February, 2025, 08:41 pm
ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী। ছবি: টিবিএস

আগামীকাল ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ডাকা হরতাল প্রতিরোধে পুলিশ কড়া অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী। এসময় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন কমিশনার।

তিনি বলেন, 'অতীতেও তারা (আওয়ামী লীগ) ফেসবুকে এমন প্রোগ্রাম দিয়েছে, আমরা তা মোকাবিলাও করেছি।'

সোমবার (১৭ ফেব্রুয়ারি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের হরতাল নিয়ে পুলিশের অবস্থান জানতে চাইলে সাজ্জাত আলী বলেন,  'ফেসবুকে দেখা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। আমরা পুরো রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রস্তুতি আছে। এটা নিয়ে আমরা কাজ করছি।'

তিনি বলেন, 'পুলিশের অতিরিক্ত ফোর্স মাঠে রয়েছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোনো কিছুতে নগরবাসী আতঙ্কিত হবেন না। খারাপ কোনো কিছু ঘটবে না।'

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নত দাবি করে কমিশনার বলেন, 'বিচ্ছিন্ন কিছু দাবি নিয়ে কিছু গোষ্ঠী সড়ক বন্ধ করছে। তবে ছিনতাই বা অন্য অপরাধ কমে গেছে। এখন আমাদের বড় সমস্যা নানা গোষ্ঠী বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে। তারা রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে মানুষকে দুর্ভোগে ফেলছে।'

আন্দোলনকারীদের তিনি বলেন, 'আপনারা রাস্তা বন্ধ করবেন না। এতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ অনেকের নানা কষ্ট হয়। দাবি-দাওয়া আদায়ের স্থান রাস্তা হতে পারে না। দাবি-দাওয়া সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে টেবিলে বসে সমাধান করেন। ঢাকাবাসীকে সড়কে কষ্ট দিয়ে দাবি আদায় মর্মাহত ঘটনা।'

ডিএমপি কমিশনার আরও বলেন, 'গতকালও সিএনজিচালিত অটোরিকশা চালকরা রাস্তা বন্ধ করে দিয়েছে। গতকাল শাহবাগে শিক্ষকদের বলেছি আপনারা জাদুঘরের সামনে গিয়ে বসে থাকেন কিছু বলব না। কিন্তু দয়া করে রাস্তা বন্ধ করবেন না। তারা এরপরও আমাদের কথা শোনেননি।'

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ফেব্রুয়ারি মাসজুড়ে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ থেকে ৫ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং 'প্রহসনমূলক বিচার' বন্ধেরও দাবি জানানো হয়। এছাড়া, বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে 'প্রধানমন্ত্রী' হিসেবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি। তবে, বিজ্ঞপ্তিতে দলটির সংশ্লিষ্ট কোনো নেতা-কর্মীর স্বাক্ষর ছিল না।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / ফেসবুক / ডিএমপি কমিশনার / মো. সাজ্জাত আলী / হরতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • হঠাৎ বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-মেসেঞ্জার, কোটি কোটি ব্যবহারকারীকে ভুগিয়ে ফিরল ১ ঘণ্টা পর
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net