Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
ডিবির অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 August, 2025, 07:15 pm
Last modified: 01 August, 2025, 07:20 pm

Related News

  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা

ডিবির অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ডিবি সূত্র জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
টিবিএস রিপোর্ট
01 August, 2025, 07:15 pm
Last modified: 01 August, 2025, 07:20 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ডিবি এ তথ্য জানায়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল (৫১), ঢাকা দক্ষিণ ৩৩ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিবলু (৪৮), কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩ নম্বর কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেত (৪৫), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে লিটন (৫০), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান (২৫), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন, আওয়ামী লীগের সাবেক ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়া এবং গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. মিজানুর রহমান (৫২)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৫টা ৩০ মিনিটে ডিবি লালবাগ জোনাল টিম রাজধানীর দক্ষিণে অভিযান চালিয়ে এস এম জালালকে গ্রেফতার করে। এরপর রাত ৮টা ৩০ মিনিটে বংশাল থেকে মো. শিবলুকে, রাত ১০টা ৩০ মিনিটে সেগুনবাগিচা থেকে আফজালুন নেছা হাসান বাসেতকে গ্রেফতার করা হয়।

মধ্যরাতে ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে মো. জসিম উদ্দিন ওরফে লিটনকে গ্রেফতার করে লালবাগ জোনাল টিম। রাত ১২টা ১৫ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আশিকুর রহমানকে গ্রেফতার করে ডিবির সাইবার সাউথ ডিভিশন।

রাত ১২টা ৩০ মিনিটে পান্থপথ এলাকা থেকে মাহাবুবুর রহমান হিরনকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ। রাত ১২টা ৪৫ মিনিটে মাতুয়াইল এলাকা থেকে সামসুদ্দীন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

এছাড়া, রাত ১০টায় গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মিজানুর রহমানকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোড থেকে গ্রেফতার করে ডিবি।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

Related Topics

টপ নিউজ

ডিবি / ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ / নিষিদ্ধ আওয়ামী লীগ / আওয়ামী লীগ / আওয়ামী লীগ নেতা আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net