Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
এ সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে, সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু: ড. ইউনূস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 February, 2025, 11:35 am
Last modified: 15 February, 2025, 05:41 pm

Related News

  • সংলাপ: লালফিতা ও টাকা পাচারের বিরুদ্ধে প্রতিশ্রুতি চান ব্যবসায়ীরা, আশ্বাস জামায়াতের
  • ডিসিদের বাদ দিয়ে ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব বিএনপির
  • ৭ দলের সঙ্গে ইসির সংলাপ: নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রশ্ন, ভোটকেন্দ্রে অন্তত ৫ সেনা চায় জামায়াত
  • জামায়াত, এনসিপিসহ ৭ দলের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন
  • বুধবার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ

এ সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে, সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু: ড. ইউনূস

বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের 'জাতীয় ঐক্যমত্য কমিশন' গঠন করা হয়। এ কমিশন রাজনৈতিক, সাংবিধানিক ও নির্বাচনি সংস্কারের বিভিন্ন এজেন্ডায় ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে ছয়টি কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে।
টিবিএস রিপোর্ট
15 February, 2025, 11:35 am
Last modified: 15 February, 2025, 05:41 pm

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শুরু হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রথম ছয় মাসে আমাদের এ সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায়ের শুরু হলো।

বৈঠকে আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান। 

তিনি আরও বলেন, '১০টির মতো দলের বক্তব্য শেষ হয়েছে। এখন আসরের নামাজের বিরতি চলছে। বিরতির পর আবার সংলাপ শুরু হবে। মোট ২৬টি দল অংশ নিয়েছেন এ মিটিংয়ে।' 

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। 

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ টিবিএসকে জানিয়েছেন, বৈঠকে সংস্কার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের বিষয়টি মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে যোগ দিয়েছে।

এছাড়া বৈঠকে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হালদার, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি।

আরও উপস্থিত আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণ ফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির নেতারা। 

বৈঠকে রাজনৈতিক দলগুলো বাদেও যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। 

এদিকে বৈঠক থেকে বেরিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সাংবাদিকদের বলেন, আমাদের জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান শুরুতেই কমিশনের লক্ষ্য উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে যেখানে আমরা সবাই একমত হতে পারি, তার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেব। প্রফেসর আলী রীয়াজ পরিষ্কার করে বলে দিয়েছেন যে আলাপ-আলোচনার মধ্যে দিয়েই আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই। যেই সনদ নিয়ে আমরা পরবর্তী নির্বাচন বা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে হাঁটতে পারব।

তিনি বলেন, সরকারপ্রধান বলেছেন, কোনো রাজনৈতিক দল বা কারোর ওপরে তারা কোনো কিছু চাপিয়ে দিতে চান না । একটা বোঝাপড়া করে, আলোচনা করে ন্যূনতম ঐক্যের জায়গাতে আমরা দাঁড়াতে চাই। যেহেতু পুরনো জামানায় আমরা কেউ ফিরতে চাই না এবং কেউ সংস্কার ও বিচারের দাবিটাকে অস্বীকার করছে না।

তিনি আরও বলেন, আমাদের দিক থেকে আমরা যেটি বলেছি, সরকারের তিনটি গুরুত্বপূর্ণ কাজ। একটি হচ্ছে গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা এবং এর মধ্যে দিয়ে জাতীয় নির্বাচন করে দেশকে গণতান্ত্রিক অভিযাত্রার দিকে নিয়ে যাওয়া। 

গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। কমিশনটি রাজনৈতিক, সাংবিধানিক ও নির্বাচনি সংস্কারের বিভিন্ন এজেন্ডায় ঐকমত্যে পৌঁছাতে ছয়টি পৃথক কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।

জাতীয় ঐকমত্য কমিশন ছয় মাসের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করবে। প্রধান উপদেষ্টার কার্যালয় কমিশনকে সাচিবিক সহায়তা দিচ্ছে।

Related Topics

টপ নিউজ

ঐকমত্য কমিশন / সংলাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • সংলাপ: লালফিতা ও টাকা পাচারের বিরুদ্ধে প্রতিশ্রুতি চান ব্যবসায়ীরা, আশ্বাস জামায়াতের
  • ডিসিদের বাদ দিয়ে ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব বিএনপির
  • ৭ দলের সঙ্গে ইসির সংলাপ: নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রশ্ন, ভোটকেন্দ্রে অন্তত ৫ সেনা চায় জামায়াত
  • জামায়াত, এনসিপিসহ ৭ দলের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন
  • বুধবার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net