Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা: নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব 

বাংলাদেশ

সাবিত আল হাসান
02 February, 2025, 01:45 pm
Last modified: 02 February, 2025, 01:55 pm

Related News

  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি
  • দলীয় প্রধানদের ভাষণ প্রচারের উদ্যোগ নিচ্ছে ইসি, বিটিভিকে চিঠি
  • বুরকিনা ফাসোয় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করল জান্তা সরকার
  • রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সহিষ্ণু আচরণ করছে: শফিকুল আলম

ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা: নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব 

আব্দুল্লাহ আল আমিন বলেন, 'আমরা ফেব্রুয়ারী মাঝামাঝি নাগাদ দল গঠন করব। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। বেশ ভালোভাবেই চলছে দল গঠনের কাজ। ইতোমধ্যে আন্দোলনের অংশীজন ছাত্র-জনতার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। অতি দ্রুতই রাজনৈতিক দল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারীর মধ্যেই নতুন দল গঠিত হবে।'
সাবিত আল হাসান
02 February, 2025, 01:45 pm
Last modified: 02 February, 2025, 01:55 pm
ছবি: টিবিএস

চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যেই ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। 

রোববার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে, সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। 

আব্দুল্লাহ আল আমিন বলেন, 'আমরা ফেব্রুয়ারী মাঝামাঝি নাগাদ দল গঠন করব। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। বেশ ভালোভাবেই চলছে দল গঠনের কাজ। ইতোমধ্যে আন্দোলনের অংশীজন ছাত্র-জনতার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। অতি দ্রুতই রাজনৈতিক দল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারীর মধ্যেই নতুন দল গঠিত হবে।'

তিনি আরও বলেন, আমরা জেলা প্রশাসক বরাবর ৮টি বিষয়ের ওপর স্মারকলিপি প্রদান করেছি। নারায়ণগঞ্জ শহরে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হচ্ছে, চাঁদাবাজি, ছিনতাই ও যানজট বেড়ে গেছে। শহিদ পরিবারগুলো মামলা নিয়ে হয়রানির শিকার হচ্ছেন। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। নারায়ণগঞ্জ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, তাই শহিদদের স্মরণে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণেরও দাবি জানানো হয়েছে।

খুনিদের গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-জনতার ওপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে জেলা প্রশাসককে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি—তাদের আত্মা শান্তি পাবে না, যদি ফ্যাসিবাদী শক্তি ও দোসরদের শাস্তি না হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জের প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার, রাকিব প্রমুখ।

Related Topics

টপ নিউজ

জাতীয় নাগরিক কমিটি / ছাত্র-জনতার আন্দোলন / রাজনৈতিক দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি
  • দলীয় প্রধানদের ভাষণ প্রচারের উদ্যোগ নিচ্ছে ইসি, বিটিভিকে চিঠি
  • বুরকিনা ফাসোয় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করল জান্তা সরকার
  • রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সহিষ্ণু আচরণ করছে: শফিকুল আলম

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net