Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
বুরকিনা ফাসোয় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করল জান্তা সরকার

আন্তর্জাতিক

বিবিসি
31 January, 2026, 12:40 pm
Last modified: 31 January, 2026, 12:44 pm

Related News

  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

বুরকিনা ফাসোয় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করল জান্তা সরকার

২০২২ সালে সামরিক অভ্যুত্থানের আগে বুরকিনা ফাসোয় ১০০টিরও বেশি নিবন্ধিত রাজনৈতিক দল ছিল। ২০২০ সালের সাধারণ নির্বাচনে ১৫টি দল পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছিল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এমিল জারবোর দাবি, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং সামাজিক সংহতিকে দুর্বল করে দিয়েছে।
বিবিসি
31 January, 2026, 12:40 pm
Last modified: 31 January, 2026, 12:44 pm
ছবি: এএফপি

বুরকিনা ফাসোর ক্ষমতাসীন জান্তা সরকার সে দেশের সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। ২০২২ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ছিল। এবার তা পুরোপুরি নিষিদ্ধ করা হলো।

জান্তা প্রধান ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরের বিরুদ্ধে আগে থেকেই ভিন্নমত দমনের অভিযোগ রয়েছে। রাজনৈতিক দল নিষিদ্ধের এই সিদ্ধান্তকে ক্ষমতা আরও পাকাপোক্ত করার পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এমিল জারবো জানিয়েছেন, রাষ্ট্র পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দাবি, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় নানা 'অপব্যবহার' হয়েছে। তিনি বলেন, এই ব্যবস্থা নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং সামাজিক সংহতিকে দুর্বল করে দিয়েছে।

এর আগে রাজনৈতিক দলগুলোর শুধু জনসভা করার ওপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু নতুন আদেশ অনুযায়ী, দলগুলো এখন থেকে আর কোনো কার্যক্রমই পরিচালনা করতে পারবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিলুপ্ত হওয়া সব রাজনৈতিক দলের সম্পদ এখন থেকে রাষ্ট্রের মালিকানায় চলে যাবে। এ বিষয়ে খুব দ্রুতই একটি খসড়া আইন অন্তর্বর্তীকালীন আইনসভায় পাঠানো হবে।

২০২২ সালে সামরিক অভ্যুত্থানের আগে বুরকিনা ফাসোয় ১০০টিরও বেশি নিবন্ধিত রাজনৈতিক দল ছিল। ২০২০ সালের সাধারণ নির্বাচনে ১৫টি দল পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছিল। তবে বর্তমানে দেশটির শাসনব্যবস্থা পুরোপুরি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে।

'এই সিদ্ধান্ত দেশকে সামনে এগিয়ে নিতে কোনো সাহায্য করবে না। আমরা এতে মোটেও খুশি নই,' মূলত জান্তা সরকারের ভয়ে নিরাপত্তার খাতিরে নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে এভাবেই নিজের উদ্বেগের কথা বলছিলেন বুরকিনা ফাসোর এক নাগরিক সমাজের প্রতিনিধি। 

তার মতে, দেশটির জান্তা সরকার সাধারণ মানুষের মনে এই ধারণা গেঁথে দিতে চাইছে যে বুরকিনা ফাসোর জন্য গণতন্ত্র এখন 'অকেজো' কিংবা 'ক্ষতিকর'। 

ক্যাপ্টেন ত্রাওরে হয়তো লম্বা সময়ের জন্য ক্ষমতা পাকাপোক্ত করতে চাইছেন। তবে দেশটির ইতিহাস বলছে, কোনো শাসকই এখানে পুরোপুরি নিরাপদ নন। যেকোনো সময় আবার নতুন কোনো অভ্যুত্থান ঘটা অস্বাভাবিক কিছু নয়।

রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিতর্ক চলছে। তবে জান্তাপন্থীদের অনেকেই এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তাদের দাবি, বুরকিনা ফাসোর মতো দেশে ১০০টির বেশি রাজনৈতিক দল থাকা মানেই বিশৃঙ্খলা। এতে দুর্নীতি আর স্বজনপ্রীতি বাড়ে। তাদের মতে, দলগুলো জনসেবার চেয়ে নিজেদের স্বার্থের দিকেই বেশি নজর দেয়।

৩৭ বছর বয়সী ইব্রাহিম ত্রাওরে ২০২২ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন জান্তা প্রধান পল-হেনরি দামিবাকে সরিয়ে ক্ষমতায় আসেন। ক্ষমতায় বসার সময় ত্রাওরে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৪ সালের জুলাই মাসের মধ্যে তিনি বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু সেই সময়সীমা আসার ঠিক দুই মাস আগে জান্তা সরকার ঘোষণা করে, তারা আরও অন্তত পাঁচ বছর ক্ষমতায় থাকছে।

ত্রাওরের একনায়কতান্ত্রিক শাসনের জন্য দুর্নাম থাকলেও প্যান-আফ্রিকানিজম বা আফ্রিকান ঐক্যের ডাক দিয়ে তিনি পুরো মহাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। বিশেষ করে পশ্চিমা বিশ্বের প্রভাবের বিরুদ্ধে তাঁর কড়া অবস্থান অনেককেই আকৃষ্ট করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশে একের পর এক সেনা অভ্যুত্থান হয়েছে। এই দেশগুলোর জান্তা সরকারগুলো প্রায় একই কায়দায় রাজনৈতিক দল ও নির্বাচন প্রক্রিয়াকে সংকুচিত করে আনছে। বুরকিনা ফাসোর এই পদক্ষেপকে সেই আঞ্চলিক অস্থিরতারই নতুন এক উদাহরণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

Related Topics

টপ নিউজ

বুরকিনা ফাসো / জান্তা সরকার / রাজনৈতিক দল / নিষিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net