Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
উপজেলা প্রকৌশলীর মৃত্যুর ঘটনায় ডা. স্বপ্নীলের নিবন্ধন বাতিলের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2025, 07:00 pm
Last modified: 29 January, 2025, 07:10 pm

Related News

  • চট্টগ্রামে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি, ২ জনের হাম শনাক্ত
  • কারাগার থেকে হাসপাতালে দীপু মনি
  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • অভিনেতা শামস সুমন আর নেই

উপজেলা প্রকৌশলীর মৃত্যুর ঘটনায় ডা. স্বপ্নীলের নিবন্ধন বাতিলের নির্দেশ

বিএমডিসির রেজিস্ট্রার ডা. লিয়াকত আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ডা. স্বপ্নীলের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
টিবিএস রিপোর্ট
29 January, 2025, 07:00 pm
Last modified: 29 January, 2025, 07:10 pm
অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আফসার আহমেদের মৃত্যুর ঘটনায় চিকিৎসক অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীলের নিবন্ধন বাতিল এবং ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ১৬ জানুয়ারি স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারাবান তাহুরা স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং স্বাস্থ্য অধিদপ্তরকে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি আফসার আহমেদের এন্ডোস্কপিক চলাকালীন মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অধ্যাপক স্বপ্নীলের বিএমডিসি নিবন্ধন বাতিল করে প্রশাসনিক মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

অন্য এক নির্দেশনায় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে জরুরিভিত্তিতে প্রশাসনিক মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।

বিএমডিসির রেজিস্ট্রার ডা. লিয়াকত আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ডা. স্বপ্নীলের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

এর আগে, ২৪ মার্চ হবিগঞ্জের খায়রুল বাশার তার বড় ভাইয়ের মৃত্যুর ঘটনায় ল্যাবএইড হাসপাতাল ও ডা. স্বপ্নীলের অব্যবস্থাপনা, অদক্ষতা ও গাফিলতির অভিযোগ এনে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কাছে লিখিত অভিযোগ দেন।

উল্লেখ্য, ছাতক উপজেলার এলজিইডি প্রকৌশলী আফসার আহমেদ গত ৯ নভেম্বর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে মারা যান।

অভিযোগে বলা হয়, এন্ডোস্কপিক পরীক্ষার জন্য হাসপাতালে গেলে তাকে বিকাল ৪টায় পরীক্ষার কথা জানানো হলেও তা করা হয় রাত ৮টায়। ডা. স্বপ্নীল কোনো পর্যবেক্ষণ বা প্রি-ইভালুয়েশন ছাড়াই অ্যানেস্থেশিয়া দেওয়ার নির্দেশ দেন।

অভিযোগে আরও বলা হয়, এরপর পরীক্ষা চলাকালে আফসারের কার্ডিয়াক অ্যারেস্ট হলে আইসিইউতে নেওয়া হয়। পরে রাত দেড়টার দিকে হাসপাতাল থেকে জানানো হয়, তিনি মারা গেছেন।

Related Topics

টপ নিউজ

হাসপাতাল / চিকিৎসক / রোগীর মৃত্যু / ডাক্তার / ভুল চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • চট্টগ্রামে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি, ২ জনের হাম শনাক্ত
  • কারাগার থেকে হাসপাতালে দীপু মনি
  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • অভিনেতা শামস সুমন আর নেই

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net