Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
২০২৪ সালে তৈরি পোশাক খাতে রপ্তানি ৩৮.৪৮ বিলিয়ন ডলার, অপ্রচলিত বাজারগুলোতেও বেড়েছে প্রবৃদ্ধি

বাংলাদেশ

ইউএনবি
17 January, 2025, 08:15 pm
Last modified: 20 January, 2025, 06:05 pm

Related News

  • আলোচনার দাবি অস্বীকার ইরানের, সরবরাহ-উদ্বেগে কমেও ফের কিছুটা বাড়ল তেলের দাম
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ

২০২৪ সালে তৈরি পোশাক খাতে রপ্তানি ৩৮.৪৮ বিলিয়ন ডলার, অপ্রচলিত বাজারগুলোতেও বেড়েছে প্রবৃদ্ধি

অপ্রচলিত বাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি জাপানে ১.১২ বিলিয়ন ডলার মূল্যের আরএমজি পণ্য রপ্তানি হয়েছে। 
ইউএনবি
17 January, 2025, 08:15 pm
Last modified: 20 January, 2025, 06:05 pm
প্রতীকী ছবি: টিবিএস

২০২৪ সালে বাংলাদেশ ৩৮.৪৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে। যেখানে রপ্তানির পরিমাণ ৫০.৩৪ শতাংশ। সে হিসেবে ইইউতে রপ্তানি হয়েছে ১৯.৩৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ'র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, রপ্তানির দিক থেকে ইইউয়ের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে রপ্তানির পরিমাণ ৭.২ বিলিয়ন ডলার (মোট রপ্তানির ১৮.৭২ শতাংশ)। আর যুক্তরাজ্যে রপ্তানির পরিমাণ ৪.৩ বিলিয়ন ডলার (মোট রপ্তানির ১১.২৫ শতাংশ)। 

জার্মানি, স্পেন ও ফ্রান্সে যথাক্রমে ৪.৮৩ বিলিয়ন ডলার, ৩.৪২ বিলিয়ন ডলার ও ২.১৪ বিলিয়ন ডলার মূল্যের আরএমজি পণ্য রপ্তানি হয়েছে। এছাড়া কানাডায় রপ্তানির পরিমাণ ১.২৪ বিলিয়ন ডলার।

এদিকে প্রচলিত বাজারগুলোর বাইরে অন্যান্য বাজারেও পোশাক রপ্তানিতে অগ্রগতি করেছে বাংলাদেশ। যেমন- জাপান, অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক ও রাশিয়ায় রপ্তানির পরিমাণ ৬.৩৩ বিলিয়ন ডলার, যা মোট তৈরি পোশাক রপ্তানির ১৬.৪৬ শতাংশ। 

এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি জাপানে ১.১২ বিলিয়ন ডলার মূল্যের আরএমজি পণ্য রপ্তানি হয়েছে। 

এছাড়াও অস্ট্রেলিয়ায় ৮৩১ মিলিয়ন ডলার, ভারতে ৬০৬ মিলিয়ন ডলার, তুরস্কে ৪২৬ মিলিয়ন ডলার ও রাশিয়ায় ৩৪৩ মিলিয়ন ডলার মূল্যের পরিমাণ রপ্তানি হয়েছে।

Related Topics

টপ নিউজ

তৈরি পোশাক / রপ্তানি / আরএমজি / যুক্তরাষ্ট্র / বাংলাদেশ / ইইউ / ডলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • আলোচনার দাবি অস্বীকার ইরানের, সরবরাহ-উদ্বেগে কমেও ফের কিছুটা বাড়ল তেলের দাম
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net