Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
তিন দফা দাবি: সচিবালয়ের সামনের সড়ক অবরোধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 January, 2025, 06:40 pm
Last modified: 13 January, 2025, 07:04 pm

Related News

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার বাবার ওপর হামলা; যুবক কারাগারে
  • জকসু নির্বাচন: শিবিরের রিয়াজুল ভিপি, আরিফ জিএস নির্বাচিত
  • জকসু নির্বাচন: ১৪ কেন্দ্রের ফল প্রকাশ; ভিপি পদে ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ, জিএস পদে এগিয়ে শিবির প্যানেল
  • ২১ বছরে প্রথমবারের মতো চলছে জকসু নির্বাচনের ভোট গ্রহণ
  • জকসু নির্বাচনের পরিবর্তিত তারিখ ৬ জানুয়ারি

তিন দফা দাবি: সচিবালয়ের সামনের সড়ক অবরোধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কয়েক হাজার শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেন। এসময় অনশন করে অসুস্থ শিক্ষার্থীরা হাতে স্যালাইন নিয়ে রিক্সায় করে সচিবালয় আসেন।
টিবিএস রিপোর্ট
13 January, 2025, 06:40 pm
Last modified: 13 January, 2025, 07:04 pm
বিকাল পৌনে ৫টা থেকে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কয়েক হাজার শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেন। এসময় অনশন করে অসুস্থ শিক্ষার্থীরা হাতে স্যালাইন নিয়ে রিক্সায় করে সচিবালয় আসেন।

শাহবাগ জোন ট্রাফিকের সহকারী কমিশনার মেহেদি হাসান শাকিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বিকাল ৫টার দিকে সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করে। এখন (সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট) পর্যন্ত ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।'

এরআগে আজ বিকেল ৪টায় সেনাবাহিনীকে কাজ হস্তান্তরসহ তিন দাবি পূরণে শিক্ষার্থীদের দেয়া এক ঘণ্টার আল্টিমেটাম শেষে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে শিক্ষার্থীরা। এদিন অনশনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন দুপুর দেড়টার মধ্যে মন্ত্রনালয় ও সেনা কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে না বসলে সচিবালয় ঘেরাও করবেন তারা।

এরপর দুপুর দুইটায় সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যম্পাসের কাজ হস্তান্তর নিয়ে সচিবালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়।

এসময় আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা জানান, দাবি মেনে নেওয়ার অঙ্গীকার লিখিত না দিলে তারা অনশন ভাঙবে না এবং বিকাল ৪টায় সচিবালয় অভিমুখে গণপদযাত্রা করবে। তা না হওয়ায় শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে রওনা দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, 'আগামী বুধবার শিক্ষা মন্ত্রনালয়, ইউজিসি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত ও দাবি পূরণের রুপরেখা আসবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।'
শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের চিঠি সংশোধন করার প্রস্তাব দেন।

এর আগে গতকাল রোববার তিন দফা আন্দোলনে অনশন শুরু করে শিক্ষার্থীরা।

তাদের দাবি- দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করা; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা; অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীক আবাসন ভাতা দিতে হবে। 

রোববার সারাদিন ও সারারাত অনশন করে ১৫-২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর আজ সোমবার সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ করে শাটডাউন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

Related Topics

টপ নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় / সচিবালয় অবরোধ / জবি / দ্বিতীয় ক্যাম্পাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার বাবার ওপর হামলা; যুবক কারাগারে
  • জকসু নির্বাচন: শিবিরের রিয়াজুল ভিপি, আরিফ জিএস নির্বাচিত
  • জকসু নির্বাচন: ১৪ কেন্দ্রের ফল প্রকাশ; ভিপি পদে ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ, জিএস পদে এগিয়ে শিবির প্যানেল
  • ২১ বছরে প্রথমবারের মতো চলছে জকসু নির্বাচনের ভোট গ্রহণ
  • জকসু নির্বাচনের পরিবর্তিত তারিখ ৬ জানুয়ারি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net