Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
২১ বছরে প্রথমবারের মতো চলছে জকসু নির্বাচনের ভোট গ্রহণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 January, 2026, 11:30 am
Last modified: 06 January, 2026, 11:40 am

Related News

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার বাবার ওপর হামলা; যুবক কারাগারে
  • ডাকসু থেকে জকসু: যে কারণে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে শিবির একচেটিয়া জয় পেল
  • জকসু নির্বাচন: শিবিরের রিয়াজুল ভিপি, আরিফ জিএস নির্বাচিত
  • জকসু নির্বাচন: ১৪ কেন্দ্রের ফল প্রকাশ; ভিপি পদে ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ, জিএস পদে এগিয়ে শিবির প্যানেল
  • জকসু নির্বাচনের পরিবর্তিত তারিখ ৬ জানুয়ারি

২১ বছরে প্রথমবারের মতো চলছে জকসু নির্বাচনের ভোট গ্রহণ

বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথে বেলা তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
টিবিএস রিপোর্ট
06 January, 2026, 11:30 am
Last modified: 06 January, 2026, 11:40 am
আজ (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ভোট গ্রহণ শুরু হয়। ছবি: রাজীব ধর/টিবিএস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ভোট গ্রহণ শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথে বেলা তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এই প্রথম জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ছবি: রাজীব ধর/টিবিএস

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জন প্রার্থীসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

জকসু নির্বাচনকে ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবি: রাজীব ধর/টিবিএস

জকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৬৬৫ জন। নির্বাচনে চারটি প্যানেল অংশ নিচ্ছে। প্যানেলগুলো হলো—ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান', ইসলামী ছাত্রশিবির–সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য', বাম জোট–সমর্থিত 'মওলানা ভাসানী ব্রিগেড' এবং জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত প্যানেল 'ঐক্যবদ্ধ জবিয়ান'।

সকাল থেকেই ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: রাজীব ধর/টিবিএস

এ ছাড়া স্বতন্ত্রভাবেও বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ১২ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ছবি: রাজীব ধর/টিবিএস

এর আগে বিভিন্ন কারণে জকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ একাধিকবার স্থগিত হয়। সর্বশেষ গত ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ওই দিন সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে নির্বাচন কমিশন ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করে।

ছবি: রাজীব ধর/টিবিএস

জকসু নির্বাচনকে ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Related Topics

টপ নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় / জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ / জকসু / ভোট গ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেহন: টিবিএস
    প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ছবি: সংগৃহীত
    ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল
  • ছবি: বিএসএস
    বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

Related News

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার বাবার ওপর হামলা; যুবক কারাগারে
  • ডাকসু থেকে জকসু: যে কারণে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে শিবির একচেটিয়া জয় পেল
  • জকসু নির্বাচন: শিবিরের রিয়াজুল ভিপি, আরিফ জিএস নির্বাচিত
  • জকসু নির্বাচন: ১৪ কেন্দ্রের ফল প্রকাশ; ভিপি পদে ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ, জিএস পদে এগিয়ে শিবির প্যানেল
  • জকসু নির্বাচনের পরিবর্তিত তারিখ ৬ জানুয়ারি

Most Read

1
ইলাস্ট্রেহন: টিবিএস
অর্থনীতি

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

2
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

3
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

4
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল

6
ছবি: বিএসএস
বাংলাদেশ

বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net