Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
অন্তর্বর্তী সরকারের সময়ে মৃত গরু পড়ে থাকার দৃশ্য দাবিতে ২০২৩ সালের ছবি প্রচার

বাংলাদেশ

বাসস
02 January, 2025, 01:55 pm
Last modified: 04 January, 2025, 03:43 pm

Related News

  • টেলিগ্রাম যখন সাইবার অপরাধী আর গুজব রটনাকারীদের প্রিয় প্ল্যাটফর্ম 
  • ‘খামেনি কি রাশিয়ায় পালানোর প্রস্তুতি নিচ্ছেন?' ইরানে বিক্ষোভ ঘিরে অনলাইনে ভাইরাল হওয়া যত গুজব
  • নির্বাচনে এআই ব্যবহার করে মিথ্যা তথ্য-গুজব ছড়ানো রোধে নতুন ‘অ্যাপ’ তৈরির প্রস্তাবনা
  • আরপিও সংশোধনী: নির্বাচনে ভুয়া খবর ছড়ালে জরিমানাসহ সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড
  • জাল নোট নিয়ে গুজব: বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

অন্তর্বর্তী সরকারের সময়ে মৃত গরু পড়ে থাকার দৃশ্য দাবিতে ২০২৩ সালের ছবি প্রচার

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গরু হত্যার ঘটনা ও ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের পুরোনো একটি ঘটনার ছবিকে উক্ত দাবিতে প্রচার করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছে।
বাসস
02 January, 2025, 01:55 pm
Last modified: 04 January, 2025, 03:43 pm
ছবি: বাসস

সম্প্রতি 'ডক্টর ইউনূস এক দুর্বৃত্তের নাম সে মানুষকে তো হত্যা করছেই কিন্তু পশুকেও নিষ্ঠুর নির্যাতন করে হত্যা করতে ছাড়ছে না' শীর্ষক একটি মৃত গরুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গরু হত্যার ঘটনা ও ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের পুরোনো একটি ঘটনার ছবিকে উক্ত দাবিতে প্রচার করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আবুল হাসানাত  নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ৩ জুলাইয়ের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, এতে মৃত গরুর একই ছবিটি যুক্ত থাকতে দেখা যায়। উক্ত পোস্টের সূত্রে জানা যায়, গরু হত্যার ঘটনাটি গত ২০২৩ সালের ২ জুলাই দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ঘটে। গরুটি করাতিরহাট এলাকায় দুদু মিয়া সর্দারের ছিল এবং পেটে বাছুর থাকা জীবন্ত গাভীকে কুপিয়ে পাশ্ববর্তী বাদশা মোল্লার বাড়ীর পাশে রেখে যাওয়া হয়।

স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আখতার আলমের ফেসবুক পোস্ট থেকেও এই বিষয়ে একই তথ্য জানা যায়।

উক্ত পোস্টটির কমেন্টে তিনি জানান, তিনি এই পোস্ট করার পর পশুর প্রতি পাশবিকতার ঘটনাস্থল চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকা পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার, লক্ষ্মীপুর সদর থানার ওসি সাথে ছিলেন। সে সময় পুলিশ সুপার এলাকাবাসীর বক্তব্য শোনেন।

অর্থাৎ, মৃত গরুর এই দৃশ্যটি বর্তমান সরকারের সময়ের নয়, ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ের।

সুতরাং, ২০২৩ সালের পুরোনো ছবি ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গরু হত্যার দৃশ্য বলে দাবি করে মিথ্যা ও  বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ভুয়া খবর / ভুল সংবাদ / গুজব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • টেলিগ্রাম যখন সাইবার অপরাধী আর গুজব রটনাকারীদের প্রিয় প্ল্যাটফর্ম 
  • ‘খামেনি কি রাশিয়ায় পালানোর প্রস্তুতি নিচ্ছেন?' ইরানে বিক্ষোভ ঘিরে অনলাইনে ভাইরাল হওয়া যত গুজব
  • নির্বাচনে এআই ব্যবহার করে মিথ্যা তথ্য-গুজব ছড়ানো রোধে নতুন ‘অ্যাপ’ তৈরির প্রস্তাবনা
  • আরপিও সংশোধনী: নির্বাচনে ভুয়া খবর ছড়ালে জরিমানাসহ সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড
  • জাল নোট নিয়ে গুজব: বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net