Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
সুন্দরবনে দুই মাসের জন্য কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 January, 2025, 12:20 pm
Last modified: 01 January, 2025, 12:24 pm

Related News

  • নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ

সুন্দরবনে দুই মাসের জন্য কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা

১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে কোন বনজীবীকে কাঁকড়া ধরার অনুমতি পত্র দিবে না বন বিভাগ।
টিবিএস রিপোর্ট
01 January, 2025, 12:20 pm
Last modified: 01 January, 2025, 12:24 pm
সুন্দরবনে মাছ ধরছেন জেলেরা। ছবি: টিবিএস।

প্রজনন মৌসুম শুরু হওয়ায় সুন্দরবনে দুই মাসের জন্য কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। তবে এই সময়ে লোকালয়ে কাঁকড়া ক্রয় বা বিক্রয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। 

১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে কোন বনজীবীকে কাঁকড়া ধরার অনুমতি পত্র দিবে না বন বিভাগ।

খুলনাঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, প্রজনন মৌসুম হওয়ায় প্রতি বছরই এই সময়ে কাঁকড়া ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এইবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বন বিভাগ থেকে জানা গেছে, সুন্দরবন থেকে সম্পদ আহরণের জন্য ১২ হাজার নৌকাকে বোট লাইসেন্স সার্টিফিকেট দেওয়া হয়েছে। ওইসব নৌকাগুলি নিয়ে বনের অভ্যন্তরে প্রবেশ করে জেলেরা মাছ ও কাঁকড়া আহরণ করেন।

সুন্দরবনে ১৪ প্রজাতির কাঁকড়া পাওয়া যায়। এর মধ্যে শুধু শিলা কাঁকড়া জেলেরা আহরণ করে বিক্রি করেন। তবে এই সময়ে কাঁকড়া ধরার অনুমতি না দিলেও মাছ ধরার অনুমতি বহাল রয়েছে।

খুলনার কালাবগি গ্রামের বনজীবী বিয়াদুল ইলসাম যিনি গত ২০ বছর ধরে সুন্দরবন থেকে মাছ ও কাঁকড়া আহরণ করেন। তার ভাষ্যমতে, শীত মৌসুমে সুন্দরবন থেকে বেশি পরিমাণ কাঁকড়া আহরণ করা যায়। কাঁকড়া ধরার জন্য জেলেরা সাধারণ বাঁশের তৈরি খাঁচা ও ফাঁদ ব্যবহার করেন। এই সময়ে কাঁকড়া না ধরার অনুমতি না থাকায় জেলেরা মাছ ধরার জন্য অনুমতি পত্র নিচ্ছেন। 

তিনি বলেন, সুন্দরবনে মৌসুম ভেদে কখনো মাছ, কখনো কাঁকড়া ধরার নিষেধাজ্ঞা আসে। এছাড়া গোলপাতা ও মধুও বছরের একটি নির্দিষ্ট সময়ের জন্য আহরণ করার অনুমতি দেওয়া হয়।

নানা সময়ে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞার কারণে বেকার হয়ে পড়ে এ এলাকার দরিদ্র জেলেরা। এই সময়ের জন্য সরকারের পক্ষ থেকে আমাদের কোন রকমের সহায়তা দেওয়া হয় না, বলেন তিনি। 

তবে সুন্দরবনের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান বলেন, নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে মূলত কাঁকড়ার বংশ বৃদ্ধি করার জন্য। কারণ শীতে কাঁকড়া ডিম ছাড়ে, তখন এরা ক্ষুধার্ত থাকায় ধরা অনেক সহজ হয়। তাই এই নিষেধাজ্ঞার ফলে কাঁকড়ার হার বৃদ্ধি পাবে। আর এতে জেলারাই উপকৃত হবেন।

সুন্দরবনের কাঁকড়া ক্রয় বিক্রয়ে সব থেকে বড় মোকাম রয়েছে বাগেরহাটের ভাগা বাজারে। সেখানের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিন কমপক্ষে ৫০ লাখ টাকার কাঁকড়া ওই খানের ব্যবসায়ীরা ঢাকাতে পাঠান। সেখানের ব্যবসায়ীরা বিদেশে রপ্তানি করেন। 

ভাগা বাজারের কাঁকড়া ব্যবসায়ী আসাদুল কবীর বলেন, "নিষেধাজ্ঞার সময়ে এই বাজারে কাঁকড়া ক্রয় বিক্রয়ের হার এক তৃত্বীংশে নেমে আসে। লোকালয়ে চাষ করা কিছু কাঁকড়া দিয়ে আমরা ব্যবসাটা টিকিয়ে রাখি।" 
 
Related Topics

টপ নিউজ

কাকড়াঁ / সুন্দরবন / নিষেধাজ্ঞা / ধরা / বনজীবী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net