Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
প্রভাবশালীদের নির্দেশনায় গুমের টার্গেট নির্ধারণ হতো; নজরদারি সরঞ্জাম সরবরাহ করত ডিজিএফআই: কমিশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 December, 2024, 01:15 pm
Last modified: 15 December, 2024, 02:26 pm

Related News

  • গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী
  • দেলোয়ার হত্যা মামলা: সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের ফের ৩ দিনের রিমান্ডে
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • আমিও গুমের শিকার ছিলাম, গুম প্রতিরোধে উন্নত আইন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

প্রভাবশালীদের নির্দেশনায় গুমের টার্গেট নির্ধারণ হতো; নজরদারি সরঞ্জাম সরবরাহ করত ডিজিএফআই: কমিশন

গুমের শিকার হওয়া হুম্মাম কাদের চৌধুরীর মুক্তির সময় তাকে জানানো হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছেন। তবে শর্ত রয়েছে—রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরার সুযোগ নেই।’
টিবিএস রিপোর্ট
15 December, 2024, 01:15 pm
Last modified: 15 December, 2024, 02:26 pm
ছবি: সংগৃহীত

গুমের লক্ষ্য (টার্গেট) নির্ধারণ ও নজরদারি পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে গুম তদন্ত কমিশন। গতকাল (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয়। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুমের লক্ষ্য বা টার্গেট ব্যক্তিকে নির্ধারণের জন্য দুটি পদ্ধতি ব্যবহার করা হতো। প্রথমটি হলো একটি নেটওয়ার্ক-ভিত্তিক পদ্ধতি এবং আরেকটি হলো প্রভাবশালী রাজনৈতিক বা ক্ষমতাসীন ব্যক্তিদের প্রত্যক্ষ নির্দেশনা মোতাবেক। 

নেটওয়ার্ক-পদ্ধতিতে আটক ব্যক্তিদের ওপর নির্যাতন চালিয়ে তাদের কাছ থেকে অন্যদের নাম সংগ্রহ করা হয়। এভাবে একের পর এক নতুন ভুক্তভোগী চিহ্নিত হয়ে আটক হন। একাধিক ঘটনায় দেখা গেছে, ভুক্তভোগীদের দেওয়া জবানবন্দির ভিত্তিতে নিরপরাধ ব্যক্তিরাও আটক হয়ে গুমের শিকার হয়েছেন।

কমিশন জানিয়েছে, এমন একটি ঘটনায় একজন ভুক্তভোগী জানান, নির্যাতনের মুখে তিনি ভেবেছিলেন তার দেওয়া নামগুলোর যথাযথ তদন্ত হবে। তবে মুক্তির পর তিনি জানতে পারেন, তার দেওয়া একটি নামের ভিত্তিতে একজন নিরপরাধ ব্যক্তি গুম হয়ে তার সঙ্গেই আটক ছিলেন। অপরাধবোধে ভুগে ওই ভুক্তভোগী ওই ব্যক্তির মুক্তির জন্য আইনি প্রচেষ্টা চালিয়ে গেছেন। 

এছাড়া, সরাসরি প্রভাবশালী বা রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তিদের নির্দেশেও গুমের লক্ষ্য নির্ধারণ করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় অভিযুক্ত র‍্যাব-১১ এর সাবেক কমান্ডিং অফিসার তারেক সাঈদ মোহাম্মদ তার ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, তিনি র‍্যাবের তৎকালীন এডিজি অপারেশনস জিয়াউল আহসানের কাছ থেকে 'গো-এহেড সিগন্যাল' বা অনুমতি পেয়েই অভিযান চালিয়েছিলেন।

আরেক ঘটনায়, গুমের শিকার হওয়া ছেলে হুম্মাম কাদের চৌধুরীর মুক্তির সময় তাকে জানানো হয়, 'মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছেন। তবে শর্ত রয়েছে—রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরার সুযোগ নেই'। হুম্মাম চৌধুরীর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে ২০১৫ সালের নভেম্বরে ফাঁসি দেয়া হয়।

গোয়েন্দা নজরদারি

গুমের শিকারদের এবং সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে কমিশন জানতে পেরেছে, গুমের আগে নজরদারি চালাতে মোবাইল প্রযুক্তি ব্যবহার করা হতো। র‍্যাব এবং সেনাবাহিনীর কর্মকর্তারা বলেছেন, 'সাইলেন্ট পিক-আপ' বা গোপনে অপহরণ—মোবাইল নজরদারি ছাড়া সম্ভব ছিল না, কারণ এটি ভুক্তভোগীর অবস্থান সঠিকভাবে চিহ্নিত করতে সাহায্য করত।

জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) প্রতিষ্ঠিত হওয়ার আগে, বিভিন্ন সংস্থার কর্মীদের মাধ্যমে নজরদারি চালাতো জাতীয় মনিটরিং সেন্টার (এনএমসি), যা ডিজিএফআই সদর দপ্তরে ছিল। ডিজিএফআই র‍্যাব ও ডিবিসহ অন্যান্য বাহিনীকে নজরদারি সরঞ্জাম সরবরাহ করত। ডিজিএফআইয়ের এক প্রাক্তন প্রধানও জানিয়েছেন, এনএমসি ডিজিএফআই সদর দফতরে থাকাকালীন সময়ে, তাদের সংস্থা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নজরদারি সংক্রান্ত সাহায্য প্রদান করত।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এনটিএমসি প্রতিষ্ঠার পর নজরদারি কার্যক্রম এই সংস্থার হাতে চলে এলেও, কিছু বাহিনীর কাছে এখনও নজরদারি সক্ষমতা রয়ে গেছে, যদিও এ বিষয়ে কোনো বিচারিক তত্ত্বাবধান নেই।

ভুক্তভোগীরাও তাদের অভিজ্ঞতায় জানিয়েছেন, অপহরণের আগে তাদের ওপর নজরদারি করা হয়েছিল।

যেমন একজন ভুক্তভোগী কমিশনকে জানান, অপহরণকারীরা তার স্ত্রীর দাঁতের চিকিৎসা নিয়ে ব্যক্তিগত একটি ফোনালাপের কথা জানত, যা থেকে তিনি বুঝতে পারেন যে তার ফোন নজরদারি (ট্র্যাক) করা হচ্ছিল।

আরও কিছু ভুক্তভোগী অপহরণের আগে অস্বাভাবিক ফোন কল পেয়েছিলেন বলে উল্লেখ করেছেন। অপরিচিত নাম্বার থেকে আসা এসব কল ধরার পর অপর প্রান্তে কেউ কোনো কথা বলত না। এসব কল সম্ভবত তাদের অবস্থান ট্র্যাক করতেই ব্যবহার করা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

গুম / গুম সংক্রান্ত কমিশন / ডিজিএফআই / গোয়েন্দা নজরদারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী
  • দেলোয়ার হত্যা মামলা: সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের ফের ৩ দিনের রিমান্ডে
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • আমিও গুমের শিকার ছিলাম, গুম প্রতিরোধে উন্নত আইন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net