Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
নীরব মহামারি ডিমেনশিয়ার ঝুঁকিতে বাংলাদেশ: আক্রান্ত ১১ লাখ, অধিকাংশই নারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 November, 2024, 11:15 am
Last modified: 26 November, 2024, 11:21 am

Related News

  • যুদ্ধ শুরুর পর থেকে ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২০ বারের বেশি হামলা হয়েছে: ডব্লিউএইচও
  • নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হলে জবাবদিহি করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ৫ হাজার শয্যার মেগা পরিকল্পনা বাতিল, ৪ হাজার শয্যায় উন্নীত হবে ঢাকা মেডিকেল
  • বাংলাদেশে ষাটোর্ধ্ব জীবন যেভাবে মসৃণ করতে পারে অর্থনৈতিক পরিকল্পনা

নীরব মহামারি ডিমেনশিয়ার ঝুঁকিতে বাংলাদেশ: আক্রান্ত ১১ লাখ, অধিকাংশই নারী

দেশে ১১ লাখেরও বেশি মানুষ ডিমেনশিয়ায় ভুগছেন— যাদের প্রায় ৭৫ শতাংশই নারী
টিবিএস রিপোর্ট
26 November, 2024, 11:15 am
Last modified: 26 November, 2024, 11:21 am

যথাযথ চিকিৎসা আবিষ্কার না হওয়া ডিমেনশিয়া (চিত্তভ্রংশ বা ভুলে যাওয়ার রোগ) ধীরে ধীরে নীবর মহামারির আকার ধারণ করছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ২০২০ সালের তথ্য অনুযায়ী, দেশে ১১ লাখেরও বেশি মানুষ ডিমেনশিয়ায় ভুগছেন— যাদের প্রায় ৭৫ শতাংশই নারী। 

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) যৌথ উদ্যোগে আয়োজিত 'ডিমেনোশিয়া কেয়ার এন্ড রাইটস' শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার। তিনি জানান, বাংলাদেশে ২০২০ সালে ১১ লাখ ডিমেনশিয়া রোগী পাওয়া গেছে। এসব রোগীদের মধ্যে পুরুষ ২ লাখ ৮০ হাজার, যা ২৪.৫ শতাংশ। এছাড়াও, নারী ডিমেনশিয়া রোগী রয়েছে ৮ লাখ ৩০ হাজার, যা ৭৫.৫ শতাংশ। 

২০২৫ সালে এই রোগীর সংখ্যা ১৩ লাখ ৭ হাজারে পৌঁছাবে বলে ধারণা দেন এই বিশেষজ্ঞ।

তিনি আরও বলেন, "২০২০ সালের আমরা যেই সংখ্যক ডিমেনশিয়া রোগী পেয়েছি, তারমধ্যে মাত্র একভাগ পুরুষ, আর বাকি তিনভাগই নারী। নারীদের এই রোগ থেকে সুরক্ষায় আমাদেরকে সামাজিক সচেতনতায় গুরুত্ব দিতে হবে।"

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, "ডিমেনশিয়া নিয়ে জাতীয় পর্যায়ে আরও গবেষণা করা উচিত। সঠিক চিত্রটি পেলে রোগীদের সেবা নিশ্চিত করা সহজ হবে। চিকিৎসাখাতে আমরা নানান বিষয় গবেষণা করি। এক্ষেত্রে ডিমেনশিয়ার ওপর গুরুত্ব দিয়ে গবেষণার দরকার আছে।" 

নূরজাহান বেগম বলেন, "ডিমেনশিয়া রোগীদের স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আন্তরিকতা নিয়ে রোগীকে বোঝা; তার কষ্টটুকু নিজের মতো করে উপলব্ধি করা। রোগীর সেবা যত্ন যিনি করবেন, তার ভেতরে যাতে এ বোধটা তৈরি হয়, সেটা নিয়ে ট্রেনিং বা প্রশিক্ষণ আমাদের খুবই দরকার।"

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন। তিনি মেডিকেল শিক্ষা পাঠ্যক্রমে ডিমেনশিয়া চিকিৎসা ও এ বিষয়ে প্রশিক্ষিত কর্মীদের অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন।

সেমিনারে অন্যান্য অতিথিদের মধ্যে আরও ছিলেন— এনএসডিএ-র নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ, নিউরোলজি এবং নিউরো-ইলেক্ট্রোফিজিওলজি বিশেষজ্ঞ ডা. বদরুল ইসলাম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার হাসিনা মোমোতাজ। এছড়া, কলকাতা চ্যাপ্টারের আলঝেইমারস অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল নীলাঞ্জনা মৌলিকও অনলাইনে সেমিনারে যোগ দেন।
 
Related Topics

টপ নিউজ

ডিমেনশিয়া / আলঝেইমার / নীরব মহামারি / নীরব ঘাতক / রোগ / স্বাস্থ্যসেবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • যুদ্ধ শুরুর পর থেকে ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২০ বারের বেশি হামলা হয়েছে: ডব্লিউএইচও
  • নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হলে জবাবদিহি করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ৫ হাজার শয্যার মেগা পরিকল্পনা বাতিল, ৪ হাজার শয্যায় উন্নীত হবে ঢাকা মেডিকেল
  • বাংলাদেশে ষাটোর্ধ্ব জীবন যেভাবে মসৃণ করতে পারে অর্থনৈতিক পরিকল্পনা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net