Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
দেশে প্রতি এক হাজারে ৩৩২ জন অসুস্থ: জরিপ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 November, 2025, 02:25 pm
Last modified: 30 November, 2025, 02:23 pm

Related News

  • নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হলে জবাবদিহি করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ৫ হাজার শয্যার মেগা পরিকল্পনা বাতিল, ৪ হাজার শয্যায় উন্নীত হবে ঢাকা মেডিকেল
  • বিবিএস জরিপ: সরকারি সেবা পেতে ঘুষ দেওয়ায় শীর্ষে নোয়াখালী, সর্বনিম্ন চাঁপাইনবাবগঞ্জ
  • ২০২৪ সালে সরকারি সেবা নিতে প্রায় এক-তৃতীয়াংশ সেবাগ্রহীতাকে ঘুষ দিতে হয়েছে: বিবিএস জরিপ

দেশে প্রতি এক হাজারে ৩৩২ জন অসুস্থ: জরিপ 

সমীক্ষায় দেখা গেছে, পল্লী এলাকায় প্রতি হাজারে অসুস্থতার হার ৩৩৩.৩০ এবং শহরে ৩৩১.০৪ জন। নারীদের মধ্যে অসুস্থতার হার প্রতি হাজারে ৩৫৪.৬ জন, যেখানে পুরুষদের ক্ষেত্রে তা ৩০৯.২ জন।
টিবিএস রিপোর্ট
30 November, 2025, 02:25 pm
Last modified: 30 November, 2025, 02:23 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে (এইচএমএসএস) ২০২৫ অনুযায়ী, জরিপ পূর্ববর্তী ৯০ দিনে দেশে প্রতি হাজারে ৩৩২ জন—অর্থাৎ ৩৩ শতাংশ মানুষ—অসুস্থ ছিলেন। পুরুষের তুলনায় নারীদের মধ্যে অসুস্থতার হার ছিল বেশি।

আজ (৩০ নভেম্বর) ঢাকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অডিটোরিয়ামে জরিপটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হজুর আলী। কর্মসূচির সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।

জরিপে দেখা গেছে, পল্লী এলাকায় প্রতি হাজারে অসুস্থতার হার ৩৩৩.৩০ এবং শহরে ৩৩১.০৪ জন। নারীদের মধ্যে অসুস্থতার হার প্রতি হাজারে ৩৫৪.৬ জন, যেখানে পুরুষদের ক্ষেত্রে তা ৩০৯.২ জন।

দশটি সাধারণ রোগের তালিকায় শীর্ষে রয়েছে উচ্চ রক্তচাপ—প্রতি হাজারে ৭৮.২৮ জন। এরপর রয়েছে পেপটিক আলসার, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, চর্মরোগ, হৃদরোগ, হাঁপানি, অস্টিওপোরোসিস, হেপাটাইটিস এবং ডায়রিয়া।

বয়স বাড়ার সঙ্গে অসুস্থতাও বাড়ছে বলে উঠে এসেছে গবেষণায়। এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি হাজারে অসুস্থ হওয়ার সংখ্যা ২৩২ জন হলেও ৭৫–৭৯ বছর বয়সীদের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৪ জন।

জরিপের আগের তিন মাসে ব্যক্তিপ্রতি গড় চিকিৎসা ব্যয় ছিল ২,৪৮৭ টাকা। নারীদের ব্যয় (২,৫৭৬ টাকা) পুরুষদের (২,৩৮৭ টাকা) তুলনায় বেশি।

চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অনানুষ্ঠানিক খাতের ওপর নির্ভরতা এখনো বেশি। উত্তরদাতাদের ৫১.২ শতাংশ ফার্মেসি বা স্ব-চিকিৎসার শরণাপন্ন হয়েছেন। সরকারি প্রতিষ্ঠানে সেবা নিয়েছেন মাত্র ১১.৫ শতাংশ, আর বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় ২০ শতাংশ।

১৫–৪৯ বছর বয়সী নারীদের মধ্যে সিজারিয়ান প্রসবের হার জাতীয়ভাবে ৪৯.৩ শতাংশ। শহরে এ হার ৫৩.৩ শতাংশ, পল্লীতে ৪৮.১ শতাংশ।

প্রসবপ্রতি গড় ব্যয় ২২,৬৫৫ টাকা; এর মধ্যে গর্ভকালীন সেবায় ব্যয় ৫,৬৫৮ টাকা এবং প্রসব ব্যয়ে ১৩,০৬০ টাকা। শহরে গড়ে ব্যয় ২৬,৩৬০ টাকা, পল্লীতে ২১,৫৫৪ টাকা।

জরিপে দেখা গেছে, প্রতি ১০০ জনে ৫.২ জন শারীরিক বা মানসিক প্রতিবন্ধী। শহরে হার ৫.৬ শতাংশ, আর ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সীদের মধ্যে তা বেড়ে ৭.১ শতাংশ।

প্রতিবন্ধকতা-সম্পর্কিত গড় চিকিৎসা ব্যয় পল্লীতে ৭,২৬৯ টাকা এবং শহরে ৫,৪১৭ টাকা।

১৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে তামাক সেবনের হার ২৬.৭ শতাংশ—পল্লীতে ২৬.৭ শতাংশ, শহরে ২৪.১ শতাংশ। পুরুষদের মধ্যে হার ৩৭.৯ শতাংশ, নারীদের ১৬.৫ শতাংশ।

মাদকদ্রব্য সেবনের হার ০.৮ শতাংশ হলেও ব্যয় তুলনামূলকভাবে বেশি—শহরে মাসে গড়ে ১,৪২৭ টাকা, পল্লীতে ৫৫৬ টাকা।

উপস্থাপনা শেষে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা স্বাস্থ্যখাতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, এইচএমএসএস–২০২৫-এর তথ্য জাতীয় বাজেট বরাদ্দ, সামাজিক সুরক্ষা কর্মসূচির নকশা, স্থানীয় পর্যায়ের পরিকল্পনা এবং এসডিজি পরিবীক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Topics

টপ নিউজ

অসুস্থতা / স্বাস্থ্যসেবা / স্বাস্থ্যখাত / বিবিএস জরিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হলে জবাবদিহি করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ৫ হাজার শয্যার মেগা পরিকল্পনা বাতিল, ৪ হাজার শয্যায় উন্নীত হবে ঢাকা মেডিকেল
  • বিবিএস জরিপ: সরকারি সেবা পেতে ঘুষ দেওয়ায় শীর্ষে নোয়াখালী, সর্বনিম্ন চাঁপাইনবাবগঞ্জ
  • ২০২৪ সালে সরকারি সেবা নিতে প্রায় এক-তৃতীয়াংশ সেবাগ্রহীতাকে ঘুষ দিতে হয়েছে: বিবিএস জরিপ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net