Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
আওয়ামী লীগসহ ১১ দলের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট চালাবেন না হাসনাত, সার্জিস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 October, 2024, 11:25 am
Last modified: 29 October, 2024, 05:22 pm

Related News

  • সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
  • টেবিলে প্রশ্ন উত্থাপনে জবাবদিহিতা এড়ানোর সুযোগ তৈরি হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
  • ১৮ এপ্রিলেই অনুষ্ঠিত হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 
  • চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত, বেরিয়ে প্রশ্নের মুখে

আওয়ামী লীগসহ ১১ দলের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট চালাবেন না হাসনাত, সার্জিস

টিবিএস রিপোর্ট
29 October, 2024, 11:25 am
Last modified: 29 October, 2024, 05:22 pm
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দলকে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

একই সাথে তারা গত তিন সংসদ নির্বাচনের (১০ম, ১১ম এবং ১২ম) বৈধতা নিয়ে করা আরেকটি রিট আবেদনও এগিয়ে নেবেন না বলে প্রথম আলো জানিয়েছে।

দুটি রিট আবেদন আজ (২৯ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর উচ্চ আদালত বেঞ্চে ২০৮ এবং ২০৯ ক্রমিক নম্বর হিসেবে তালিকাভুক্ত ছিল।

আদালতের কার্যক্রম শুরু হলে রিট আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম আদালতকে জানান, তার মক্কেলরা দুটি রিট চালাবেন না।

এরপর, আদালত রিট আবেদনগুলোকে তালিকা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

আইনজীবী আহসানুল করিম টিবিএসকে বলেন, "রিটকারিরা রিট দুটি আর চালাতে চান না। সেটি আদালতকে জানানোর পর কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়।"

এর আগে, গতকাল (২৮ অক্টোবর) আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দলকে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম ও মো. আবুল হাসনাত-সহ তিনজন।

অন্য ১০টি রাজনৈতিক দল হলো- জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকল্পধারা বাংলাদেশ, তরীকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, এলডিপি, জাতীয় পার্টি (মঞ্জু), গণতন্ত্রী দল, মার্ক্সিস্ট-লেলিনিস্ট (বড়ুয়া) ও সোসিওলিস্ট পার্টি অব বাংলাদেশ।

আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শককে রিটে বিবাদী করা হয়।

এছাড়া, আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচনকে (২০১৪, ২০১৮ ও ২০২৪) কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দেবে না সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয় রিটে।

মঙ্গলবার বিকেলে রিটকারীদের আইনজীবী আহসানুল করিম সুপ্রিম কোর্টে সাংবাদিকদের বলেন, ~কোনো মামলা যদি ক্লায়েন্ট (মক্কেল) প্রত্যাহার করতে চান, তিনি তখন মামলা প্রত্যাহার করার ইন্সন্ট্রাকশন দেন। আর আইনজীবী সে হিসেবে কাজ করেন। মক্কেল কখনো বলেন না তিনি কি কারণে ইন্সট্রাকশন দিচ্ছেন। সুতরাং আমি তো বলতে পারব না কি কারণে মামলাটা চালানো হচ্ছে না।"

তিনি আরও বলেন, "এ বিষয়ে নিজের মতামত তুলে ধরে তিনি বলেন, এটা বোঝা যায় সার্বিক গণতন্ত্র উত্তরণের জন্য, দেশের সার্বিক মঙ্গলের জন্য তারা (আবেদনকারী) এ সিদ্ধান্ত নিয়েছেন। যখন কোনো মামলা চালাতে না চায় তখন কার্যতালিকা থেকে বাদ হয়ে যায়।"

আবেদনে ১১ দলের বিষয়ে তিনি বলেন, "এখানে ভুলক্রমে কিছু দলের নাম চলে এসেছে। কিছু নাম বাদও পড়েছে। সেটা সংশোধনের প্রয়োজন ছিল। যদি মামলা মুভ হতো তাহলে নামগুলো বাদ যেতো।"

Related Topics

টপ নিউজ

রিট / আদালত / আওয়ামী লীগ নিষিদ্ধ / হাসনাত আবদুল্লাহ / সারজিস আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
  • টেবিলে প্রশ্ন উত্থাপনে জবাবদিহিতা এড়ানোর সুযোগ তৈরি হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
  • ১৮ এপ্রিলেই অনুষ্ঠিত হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 
  • চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত, বেরিয়ে প্রশ্নের মুখে

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net