Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের: বিএনপি

বাংলাদেশ

ইউএনবি
26 August, 2024, 09:35 pm
Last modified: 26 August, 2024, 09:39 pm

Related News

  • জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না: ফখরুল
  • আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • বাংলাদেশকে শিল্পসমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে সরকার সবকিছুই করতে প্রস্তুত: মির্জা ফখরুল
  • তারুণ্যের হাতেই দেশের উন্নয়ন নির্ভর করছে: মির্জা ফখরুল
  • নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: মির্জা ফখরুল

পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের: বিএনপি

সোমবার (২৬ আগস্ট) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন তারা।
ইউএনবি
26 August, 2024, 09:35 pm
Last modified: 26 August, 2024, 09:39 pm
ছবি: ইউএনবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (২৬ আগস্ট) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন তারা।

এসময় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন এবং যুক্তরাজ্যে অর্থ পাচারসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকের ফলাফল সম্পর্কে আমীর খসরু সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশে কত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, 'বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকারের কত দ্রুত ক্ষমতায় আসা সম্ভব, সে বিষয়টি তারা (যুক্তরাজ্য) জানতে চেয়েছেন।'

দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, 'বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।'

পাচার হওয়া অর্থের বিপুল পরিমাণ যুক্তরাজ্যে পাচার হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, পাচার করা অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের ভূমিকা ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাজ্য এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

বিএনপি নেতারা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনে হতাহতের পাশাপাশি গত ১৫ থেকে ১৬ বছরে বিএনপি নেতা-কর্মীদের ওপর চালানো নির্যাতন-হয়রানি এবং এ সময়ে দায়ের করা মিথ্যা মামলা সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করেন।

আমীর খসরু বলেন, এ সময় বিচারের বিষয়টিও আলোচনায় আসে। তারা (যুক্তরাজ্য) দেশের ন্যায়বিচারের বিষয়টি জানতে চেয়েছে।

যুক্তরাজ্যের হাইকমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সোমবার বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

এতে বলা হয়, তারা জাতীয় সমঝোতা এবং বাংলাদেশের জনগণের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের শান্তিপূর্ণ পথ তৈরি নিয়ে আলোচনা করেছেন।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / ব্রিটিশ হাইকমিশনার / পাচার / টাকা / আমীর খসরু মাহমুদ চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না: ফখরুল
  • আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • বাংলাদেশকে শিল্পসমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে সরকার সবকিছুই করতে প্রস্তুত: মির্জা ফখরুল
  • তারুণ্যের হাতেই দেশের উন্নয়ন নির্ভর করছে: মির্জা ফখরুল
  • নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net