Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
ফেসবুক-ইউটিউব কবে চালু হবে, জানা যাবে বুধবার: পলক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 July, 2024, 07:50 pm
Last modified: 07 August, 2024, 02:20 pm

Related News

  • ফ্রান্সে ১৫ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা আটকে দিল সর্বোচ্চ আদালত
  • ক্রিপ্টো-র দাম পড়ে যাওয়ায় ট্রাম্পের মিডিয়া কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার লোকসান
  • শিশুদের বিপদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক না করায় মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
  • রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তির কথা জানালেন ব্যবহারকারীরা

ফেসবুক-ইউটিউব কবে চালু হবে, জানা যাবে বুধবার: পলক

প্রতিমন্ত্রী বলেন, "আমরা ফেসবুক, টিকটক, ইউটিউবকে চিঠি দিয়ে তাদেরকে মৌখিক ও লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে বলেছিলাম। আগামীকাল সকাল ৯টা, ১০টা ও ১১টার মধ্যে তাদের বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত শুধু টিকটক জানিয়েছে যে, তারা উপস্থিত হয়ে ব্যাখ্যা দেবে। ইউটিউব ও ফেসবুক এখনও কোন কিছু জানায়নি।" 
টিবিএস রিপোর্ট
30 July, 2024, 07:50 pm
Last modified: 07 August, 2024, 02:20 pm
ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

ফেসবুক, ইউটিউব ও টিকটক কবে চালু হবে– তা বুধবার সকাল ১১টার পর জানা যাবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ মঙ্গলবার দুপুর ৩টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী, শিক্ষা ও তথ্য প্রতিমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইসিটি প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, "আমরা ফেসবুক, টিকটক, ইউটিউবকে চিঠি দিয়ে তাদেরকে মৌখিক ও লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে বলেছিলাম। আগামীকাল সকাল ৯টা, ১০টা ও ১১টার মধ্যে তাদের বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত শুধু টিকটক জানিয়েছে যে, তারা উপস্থিত হয়ে ব্যাখ্যা দেবে। ইউটিউব ও ফেসবুক এখনও কোন কিছু জানায়নি।" 

"তারা যদি জবাব দেয়, তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। আর তারা যদি নাও দেয়, তাহলেও ১১টায় মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে," জানান প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির আরও অবনতি হলে পরদিন ১৮ জুলাই রাতে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও। এরইসঙ্গে বন্ধ হয়ে যায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইউটিউবের মতো সামাজিক মাধ্যমগুলো।

পাঁচ দিন বন্ধ থাকার পর গত ২৩ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট এবং ২৮ জুলাই বিকাল ৩টা থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ চালু হলেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। 

এদিকে, ইন্টারনেট সংযোগ বন্ধের বিষয়ে এর আগে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেছিলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি। মহাখালীতে তিনটি ডেটা সেন্টারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ৭০ শতাংশ সার্ভার থাকে। দেশের ৩৪টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজির) মধ্যে ১৮টির ডেটা এই তিনটি ডেটা সেন্টারে হোস্ট করা। তারা জানতে পেরেছেন, ঢাকা-চট্টগ্রাম রুটের কাঁচপুরে সাবমেরিনের কিছু ক্যাবল ওপরের দিকে ছিল, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

ফেসবুক / ইউটিউব / সোশ্যাল মিডিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • ফ্রান্সে ১৫ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা আটকে দিল সর্বোচ্চ আদালত
  • ক্রিপ্টো-র দাম পড়ে যাওয়ায় ট্রাম্পের মিডিয়া কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার লোকসান
  • শিশুদের বিপদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক না করায় মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
  • রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তির কথা জানালেন ব্যবহারকারীরা

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net