Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'

আন্তর্জাতিক

বিবিসি
31 January, 2026, 09:30 pm
Last modified: 31 January, 2026, 09:32 pm

Related News

  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব
  • যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ধন্যবাদ জানাল ইরান
  • মার্কিন-ইসরায়েলি হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ইরানের

'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'

আল-মাজারি জানান, হ্যাকিং ও হামলার পর থেকে তিনি আত্মবিশ্বাস হারিয়েছেন। একসময়ের হাস্যোজ্জ্বল ও স্পষ্টভাষী এই ব্যক্তি  এখন হতাশায় ভুগছেন এবং সব সময় থাকছেন ভয়ে।  
বিবিসি
31 January, 2026, 09:30 pm
Last modified: 31 January, 2026, 09:32 pm
গানিম আল-মাজারির। ছবি :বিবিসি

ইউটিউবে তখন শত শত মিলিয়ন ভিউয়ের জোয়ারে ভাসছেন গানিম আল-মাজারির। লন্ডনের ওয়েম্বলি এলাকার ফ্ল্যাট থেকে এই স্পষ্টভাষী কৌতুক অভিনেতা সৌদি রাজপরিবারের বিরুদ্ধে কড়া সমালোচনা করে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন। কিন্তু জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে তিনি যেন নিজের অজান্তেই বিশ্বের ক্ষমতাধর শত্রুদের তালিকায় নাম লেখালেন।

প্রথমেই আল-মাজারির খেয়াল করেন তার ফোনগুলো কেমন যেন অদ্ভুত আচরণ করছে। ফোন খুব ধীরগতিতে চলছে, আর ব্যাটারির চার্জ শেষ হচ্ছে দ্রুত। রহস্যের শুরু সেখানেই।

এরপর তিনি লক্ষ্য করেন, লন্ডনের বিভিন্ন জায়গায় তিনি কিছু ব্যক্তিদেরকে বারবার দেখছেন। সৌদি সরকারের সমর্থক বলে মনে হওয়া কিছু লোক তাকে রাস্তায় থামিয়ে দেয়, হয়রানি করে এবং ভিডিও করে। তার প্রশ্ন ছিল—তারা কীভাবে তার অবস্থান জানতে পারল?

আল-মাজারির আশঙ্কা সত্যি হলো। সাইবার বিশেষজ্ঞরা নিশ্চিত করলেন, তিনি কুখ্যাত 'পেগাসাস' হ্যাকিং টুলের শিকার হয়েছেন।

আল-মাজারির বলেন, 'বিষয়টি আমার কাছে এক দুঃস্বপ্ন ছিল। তারা আপনার অবস্থান দেখতে পারে। ক্যামেরা-মাইক্রোফোন চালু করে আড়িপাততে পারে। আপনার সব ছবি, ব্যক্তিগত তথ্য—সবই তাদের হাতে। নিজেকে মনে হচ্ছিল, আমার ব্যক্তিগত জগতে কেউ যেন জোর করে ঢুকে পড়েছে।'

তার এখনও ইউটিউবে ৬,০০,০০০ সাবস্ক্রাইবার, কিন্তু এই কৌতুকাভিনেতা পোস্ট করা বন্ধ করে দিয়েছেন

ছয় বছর ধরে আইনি লড়াই চালানোর পর সোমবার লন্ডনের হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে। আদালত নিশ্চিত করেছে, এই হামলার জন্য সৌদি আরবই দায়ী। আদালত সৌদি সরকারকে আল-মাজারির ক্ষতিপূরণ বাবদ ৩০ লাখ ২৫ হাজার ৬৪২ পাউন্ড (প্রায় ৪ কোটি ১৪ লাখ টাকা) দেওয়ার নির্দেশ দিয়েছে।

পেগাসাসের শিকার ও শারীরিক হামলা

২০১৮ সালে তিনটি টেক্সট মেসেজের লিঙ্কে ক্লিক করার পরই আল-মাজারির আইফোন হ্যাক হয়। বার্তাগুলো ছিল বিশেষ সদস্যপদের লোভনীয় অফার। হ্যাকিংয়ের পরই তার ওপর নজরদারি শুরু হয়। আর ওই বছরের আগস্টে লন্ডনের কেন্দ্রস্থলে তাকে বেধড়ক মারধর করা হয়।

আদালতকে জানানো হয়, দুজন লোক আল-মাজারির কাছে এসে চিৎকার করে। তারা জানতে চায় সৌদি রাজপরিবার নিয়ে কথা বলার তিনি কে? এরপরই তারা তাকে মুখে ঘুষি মারে এবং হামলা চালাতে থাকে। পথচারীরা ছুটে এলে হামলাকারীরা তাকে 'কাতারের দালাল' বলে গালি দেয় এবং 'শিক্ষা দিতে এসেছিল' বলে হুমকি দিয়ে পালিয়ে যায়।

হাইকোর্টের বিচারক তাঁর লিখিত রায়ে এই হামলাকে পূর্বপরিকল্পিত বলে অভিহিত করেন এবং হামলাকারীদের একজনের কানে ছোট হেডফোন বা ইয়ারপিস ছিল বলেও উল্লেখ করেন।

বিচারক সাইনি তাঁর রায়ে বলেন, 'এই হামলা ও হ্যাকিংয়ের পেছনে সৌদি আরব বা তার পক্ষে কাজ করা এজেন্টদের নির্দেশ বা অনুমোদন ছিল—এমন জোরালো ভিত্তি রয়েছে।' তিনি আরও বলেন, 'সৌদি সরকারের বিরুদ্ধে আল-মাজারির প্রকাশ্য সমালোচনা বন্ধ করার স্পষ্ট উদ্দেশ্য সৌদি আরবের ছিল।'

হামলার পরও হয়রানি থামেনি। ২০১৯ সালে এক শিশু ক্যানসিংটনের একটি ক্যাফেতে আল-মাজারির কাছে এসে সৌদি বাদশাহ সালমানকে প্রশংসা করে গান গায়। সেই দৃশ্য ভিডিও করা হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনেও প্রচারিত হয়। একই দিন, পশ্চিম লন্ডনের একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় এক ব্যক্তি আল-মাজারির কাছে এসে তাকে বলেন, 'তোমার দিন শেষ হয়ে আসছে', তারপর দ্রুত চলে যান।

৪৫ বছর বয়সী এই ব্যক্তি সৌদি শাসক মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করে আরবিতে বিদ্রূপাত্মক ভিডিও বানিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। তার ভিডিওগুলো মোট ৩৪ কোটি ৫০ লাখ বারের বেশি দেখা হয়েছে।

আল-মাজারি জানান, হ্যাকিং ও হামলার পর থেকে তিনি আত্মবিশ্বাস হারিয়েছেন। একসময়ের হাস্যোজ্জ্বল ও স্পষ্টভাষী এই ব্যক্তি  এখন হতাশায় ভুগছেন এবং সব সময় ভয়ে থাকেন।  

মাজারির প্রায়ই সৌদি যুবরাজকে ব্যঙ্গ করে ভিডিও বানাতেন।

তিনি গত তিন বছর ধরে আর কোনো ভিডিও পোস্ট করেননি। তিনি বলেন, আইনি জয় পেলেও সৌদি সরকার তাকে চুপ করিয়ে দিতে সফল হয়েছে।

তিনি আক্ষেপের সুরে বলেন, 'কোনো অঙ্কের টাকা দিয়েই আমার এই ক্ষতির পুষিয়ে দেওয়া সম্ভব নয়। হ্যাকিং আমাকে বদলে দিয়েছে। আমি আর আগের গানিম নেই।'

টরন্টো ইউনিভার্সিটির 'সিটিজেন ল্যাব'-এর সাইবার বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, আল-মাজারি পেগাসাস স্পাইওয়্যারের শিকার হয়েছেন। এই শক্তিশালী হ্যাকিং টুলটি তৈরি করেছে ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ।

আল-মাজারি যখন প্রথম মামলা করেন, তখন সৌদি আরব 'স্টেট ইমিউনিটি অ্যাক্ট ১৯৭৮' অনুযায়ী আইনি সুরক্ষা দাবি করে। কিন্তু ২০২২ সালে আদালত রায় দেয় যে সৌদি আরবের সেই সুবিধা নেই। এরপর থেকে পরবর্তী কোনো শুনানিতে দেশটি অংশ নেয়নি।

হাইকোর্টের বিচারক উপসংহারে বলেন, 'সৌদি আরব আত্মপক্ষ সমর্থন করতে ব্যর্থ হয়েছে এবং আদালতের একাধিক আদেশ লঙ্ঘন করেছে।'

ক্ষতিপূরণের টাকা সৌদি আরব দেবে কি না, তা এখনো স্পষ্ট নয়। আল-মাজারি বলেছেন, তিনি এই রায় কার্যকর করতে বদ্ধপরিকর। প্রয়োজনে আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাবেন। তবে তিনি বলেন, 'লন্ডনের মতো জায়গায় তারা এমনটা করে পার পেয়ে গেছে—এ কারণে আমি হতাশায় ভুগি।'

Related Topics

টপ নিউজ

ইউটিউব / বিদ্রুপ / সৌদি আরব / কটুক্তি / রায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব
  • যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ধন্যবাদ জানাল ইরান
  • মার্কিন-ইসরায়েলি হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ইরানের

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net