Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
07 March, 2026, 01:25 pm
Last modified: 07 March, 2026, 01:31 pm

Related News

  • হরমুজ প্রণালীতে ৩ জাহাজে হামলা, একটিতে আগুন
  • যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ইরানকে ঠেকাতে ট্রাম্পের গোপন অস্ত্র হতে পারে পারস্য উপসাগরের ছোট্ট এক দ্বীপ
  • যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • মার্কিন-ইসরায়েলি হামলার মুখে আরও কঠোর হয়ে উঠছে ইরান

যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব

তবে এসব আলোচনায় দুই দেশের উচ্চপদস্থ নীতিনির্ধারকেরা সরাসরি যুক্ত কি না, তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে ইরানকে খুব একটা আগ্রহী দেখা যাচ্ছে না।
ব্লুমবার্গ
07 March, 2026, 01:25 pm
Last modified: 07 March, 2026, 01:31 pm
ছবি: ভিসিজি

মধ্যপ্রাচ্যের সংঘাতের তীব্রতা কমাতে এবং বিশ্ববাজারে এর নেতিবাচক প্রভাব ঠেকানোর লক্ষ্যে ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়েছে সৌদি আরব। ইউরোপীয় কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স ও অন্যান্য সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের ওই কর্মকর্তারা জানান, গত কয়েক দিনে সৌদি আরবের কূটনীতিক ও নিরাপত্তা কর্মকর্তারা ইরানকে পরিস্থিতি শান্ত রাখতে এবং সংঘাত আরও খারাপের দিকে যাওয়া রোধ করতে জরুরি ভিত্তিতে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। বেশ কয়েকটি ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের দেশ এই প্রচেষ্টাকে সমর্থন দিচ্ছে।

তবে এসব আলোচনায় দুই দেশের উচ্চপদস্থ নীতিনির্ধারকেরা সরাসরি যুক্ত কি না, তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে ইরানকে খুব একটা আগ্রহী দেখা যাচ্ছে না। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

সৌদির সতর্ক অবস্থান

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানও পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো ইরানকে তাদের ওপর কোনো ধরনের প্রতিশোধমূলক হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের সুযোগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেওয়া হবে না।

বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান—তিন পক্ষই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার সাফ জানিয়ে দিয়েছেন, তিনি তেহরানের 'নিঃশর্ত আত্মসমর্পণ' ছাড়া আর কিছুই মেনে নেবেন না।

উল্লেখ্য, উপসাগরীয় সুন্নিপ্রধান আরব দেশগুলোর সঙ্গে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই উত্তেজনাপূর্ণ। তবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিল। শত্রুতা শুরুর আগে ওমানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক চুক্তির বিষয়েও তারা বেশ আগ্রহী ছিল।

 

Related Topics

টপ নিউজ

ইরান / যুদ্ধ / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • হরমুজ প্রণালীতে ৩ জাহাজে হামলা, একটিতে আগুন
  • যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ইরানকে ঠেকাতে ট্রাম্পের গোপন অস্ত্র হতে পারে পারস্য উপসাগরের ছোট্ট এক দ্বীপ
  • যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • মার্কিন-ইসরায়েলি হামলার মুখে আরও কঠোর হয়ে উঠছে ইরান

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net