Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
‘বাবা তুই গাড়ি বের করলে ওরা গুলি করে মেরে ফেলবে’; মায়ের আশঙ্কাই সত্যি হলো

বাংলাদেশ

খোরশেদ আলম
28 July, 2024, 06:50 pm
Last modified: 01 August, 2024, 01:55 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

‘বাবা তুই গাড়ি বের করলে ওরা গুলি করে মেরে ফেলবে’; মায়ের আশঙ্কাই সত্যি হলো

ছেলের জন্য বিলাপ করতে করতে রনির মা বলেন, ‘পেটের দায়ে রিকশা চালাতে গিয়ে আমার ছেলে খুন হলো। ছেলে ওষুধের টাকা না দিলে আমি অসুস্থ হয়ে পড়ি। ছেলের কাছে শুধু ওষুধের টাকা নিই। মাসে মাসে ৫০০ থেকে এক হাজার টাকা দিত আমার ছেলে। এখন আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ রইল না।’
খোরশেদ আলম
28 July, 2024, 06:50 pm
Last modified: 01 August, 2024, 01:55 pm
রনি প্রামাণিক। ছবি: সংগৃহীত

'বাবা তুই গাড়ি বের করিস না, গাড়ি বের করলে ওরা গুলি করে মেরে ফেলবে।'

ছেলে রনি প্রামাণিকের সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল তার মায়ের শেষ কথা। দিনটি ছিল ২০ জুলাই। ওইদিন বিকেল ৪টার দিকেই ফোনে রনির মৃত্যুর খবর পান তার মা। ছেলের মৃত্যুর খবরে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।

রনি ঢাকার সাভারে রিকশা চালাতেন। স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই ভাড়া থাকতেন। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস গ্রামে। এখানে ঝুপড়ি ঘরে একাই থাকেন তার মা শাহানা খাতুন। ছেলের মৃত্যুর পর থেকে এখনো বিলাপ করছেন তিনি।

কোটা আন্দোলনের জেরে সাভারে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গত শনিবার (২০ জুলাই) মারা যান রনি। স্বামীকে হারিয়ে স্ত্রী সাথী বেগম দুই ছেলে ইভান ও ইয়াসিনকে নিয়ে এখন দিশাহারা। ইভানের বয়স দেড় বছর, আর ইয়াসিনের পাঁচ।

রনির একমাত্র বোন ঢাকাতেই এক পোশাক কারখানায় চাকরি করেন। বাবা দিলবর প্রামাণিক চার বছর আগে মারা গেছেন। বাড়িতে তার মা একাই থাকেন।

সম্প্রতি রনির মায়ের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা হয়। তিনি সাংবাদিকদের বলেন, 'আমার ছেলেকে শনিবারে ফোন করেছিলাম। তখন বলেছিলাম- বাবা তুই গাড়ি বের করিস না। গাড়ি বের করলে ওরা গুলি করে মেরে ফেলবে। চাউল এক পোয়া থাকলে তা খেয়েই ঘরে থাকিস। ছেলে বলেছিল- না মা আমি যামু না। পরে বলে- মা, বাহিরে না গেলে আমি খামু কী। তোমার নাতনিরা জিনিসপত্র খায়। আমার কাছে একটা টাকাও নাই।'

তিনি আরও বলেন, 'রনি বলেছিল- মা আমি তো দেশে (বগুড়ায়) ঘুরে যেতে পারব না। বাবার মতো ঢাকা শহরেই আমার মরণ আছে হয়ত। ওইদিনই বিকেল ৪টায় ছেলের মৃত্যুর খবর পাই।'

ছেলের জন্য বিলাপ করতে করতে রনির মা বলেন, 'পেটের দায়ে রিকশা চালাতে গিয়ে আমার ছেলে খুন হলো। ছেলে ওষুধের টাকা না দিলে আমি অসুস্থ হয়ে পড়ি। ছেলের কাছে শুধু ওষুধের টাকা নিই। মাসে মাসে ৫০০ থেকে এক হাজার টাকা দিত আমার ছেলে। এখন আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ রইল না।'

রনির মা শাহানা খাতুন। ছবি: খোরশেদ আলম/টিবিএস

তিনি বলেন, 'আমার ছেলের স্ত্রী-সন্তানদের এখন কী হবে!' এ সময় সরকারের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

ঘটনার পরদিন ভোরে রনির লাশ বগুড়ায় নিয়ে যান সাথী বেগম। ওইদিন বাদ জোহর জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।

গ্রামের বাসিন্দারা জানান, রনির বাবা দিলবর দিনমজুর ছিলেন। বছর চারেক হলো তিনি মারা গেছেন। মা শাহানা খাতুন সরকারি জমিতে একটি ঝুপড়ি ঘরে থাকেন। মানুষের সহযোগিতায় কোনো রকমে তার জীবন চলে।

রনির স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, রনি রিকশা নিয়ে সাভার স্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে সেখানে মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে রনির শরীরে গুলি লাগে। এরপর সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাথী বেগমের বরাতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী- তাদের ছোট ছেলে অসুস্থ ছিল। রনির শরীরও ভালো ছিল না। এর মধ্যে শুরু হয় ছাত্র আন্দোলন। আয়-রোজগার কমে যায়। ঘরে চাল-ডাল কিছুই ছিল না। ওষুধও কেনা দরকার। এজন্য ২০ জুলাই সকাল ৯টার দিকে রিকশা নিয়ে বের হন রনি। দুপুর ১২টার দিকে এক প্রতিবেশী ফোন করে জানান যে রনির বুকে গুলি লেগেছে। পরে হাসপাতালে গিয়ে রনির গুলিবিদ্ধ নিথর দেহ দেখতে পান তার স্ত্রী।

সাথী বেগম বলেন, 'ঘরে একবেলা খাওয়ার মতো চাল-ডালও নেই।' সন্তানদের নিয়ে এখন দিশাহারা তিনি।

শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানান, সাভারে আন্দোলনের মধ্যে এক রিকশাচালক মারা গেছেন। তার লাশ দাফন হয়েছে। 
 

Related Topics

টপ নিউজ

কোটা আন্দোলন / গুলি / সংঘর্ষ / সাভার / বগুড়া / রিকশা / মর্মান্তিক মৃত্যুর আখ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net