Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রামপুরা-বাড্ডা, তবে আশঙ্কা এখনও কাটেনি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 July, 2024, 09:45 am
Last modified: 26 July, 2024, 09:47 am

Related News

  • চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় চালকদের সড়ক অবরোধ
  • রামপুরায় বিটিভি ভবনের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
  • বাড্ডায় গুলিতে নিহত ১
  • রাজধানীর বাড্ডা থেকে ২ জনের অর্ধগলিত লাশ উদ্ধার, পুলিশের সন্দেহ হত্যাকাণ্ড
  • বাড্ডায় আজ রাত থেকে মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রামপুরা-বাড্ডা, তবে আশঙ্কা এখনও কাটেনি 

টিবিএস রিপোর্ট
26 July, 2024, 09:45 am
Last modified: 26 July, 2024, 09:47 am
বাড্ডা এলাকায় বন্ধ দোকান। ফাইল ছবি: নাঈম আলী/টিবিএস

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের হটস্পট-এ পরিণত হওয়া রাজধানীর রামপুরা ও বাড্ডা এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। তবে এখনও জনমনে আশঙ্কা রয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) সরেজেমিনে দেখা যায়, রামরপুরা, বাড্ডা ও প্রগতি সরণী এলাকার মূল সড়কের পাশের এবং পার্শ্ববর্তী আবাসিক এলাকায় অবস্থিত প্রায় সব ব্যবসাপ্রতিষ্ঠান, কারাখানা, রেস্টুরেন্ট ও দোকান চলছে স্বাভাবিকভাবেই। 

তবে মেরুল বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটি এলাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারি ব্যাংকের শাখাগুলো এখানও চালু হয়নি। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউসিবি ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক। 

বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ গজ উত্তরে বাড্ডা-প্রগতি সরণী মূল সড়কের পাশের আলম ট্রেডার্স নামের রড সিমেন্টের দোকানের মালিক আব্দুস সালাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এখন পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে। পুলিশ ও বিজিবি নিয়মিত টহল দিচ্ছে।' 

তিনি বলেন, 'প্রায় ৭ দিন বন্ধ থাকার পর বুধবার [২৪ জুলাই] আবার ব্যবসা শুরু করেছি। তবে এখনও একটা আশঙ্কা কাজ করছে আমাদের মধ্যে। কারণ পাশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যখন-তখন আন্দোলন শুরু হতে পারে, এমন গুজব আছে।' 

আব্দুস সালাম আরও বলেন, 'এখন বিশ্ববিদ্যালয় বন্ধ আছে, তবে খোলার পর বোঝা যাবে।' 

১৯ জুলাই এ এলাকায় সংঘটিত সহিংসতার বিষয়ে আব্দুস সালাম বলেন, 'আন্দোলন চলাকালে গত শুক্রবার রাতে দেকানের সামনে থাকা সিসিটিভি ভেঙে ফলেছে দুর্বৃত্তরা। এছাড়াও দোকানে শাটার ক্ষতিগ্রস্ত হয়েছে।' 

রামপুরা কাঁচাবাজার এলাকায় অবস্থিত ওই এলাকার জনপ্রিয় রেস্টুরেন্ট আল-কাদেরিয়ার ব্যবস্থাপক মাসুম আহমেদ বলেন, 'এই এলাকার পরিস্থিতি বেশ স্বাভাবিক আছে বলেই আমরা গত মঙ্গলবার থেকে রেস্টুরেন্ট চালু করেছি।' 

তিনি বলেন, 'আন্দোলন ও সংঘর্ষ দীর্ঘদিন চলায় আমরাসহ এলাকার সবার মনে একটা ভয় তৈরি হয়েছে। আশা করি সবকিছু কাটিয়ে উঠে আগের অবস্থায় ফিরতে পারব।' 

মেরুল বাড্ডা এলাকায় রাজা স' মিলের মালিক বাসুদেব সাহা বলেন, 'আন্দোলনের সময় মিলের সামনে রাখা কয়েক লাখ টাকার কাঠের গুঁড়ি লুটপাট হয়ে গেছে। দুর্বৃত্তরা অনেকগুলো কাঠের গুঁড়ি মূল সড়কের ওপর নিয়ে আগুনে পুড়িয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টি করেছিল।' 

তিনি আরও বলেন, 'এত বেশি ক্ষতি হয়েছে যে, তা কাটিয়ে উঠতে সময় লাগবে। বসে থাকলে ব্যবসা হবে না। তাই গত সোমবার থেকেই মিল চালু করেছি।' 

স্থানীয়রা বলেন, গত ১৬ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংহিংসতা তৈরি হলে এসব এলাকার ব্যবসা প্রতিষ্ঠান, কারাখানা, রেস্টুরেন্ট ও দোকানসহ সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এলাকার মানুষের জীবিকা পড়ে যায় অনিশ্চয়তার মধ্যে।

স্থানীয়রা বলছেন, কারফিউ জারি করার পর এ এলাকায় জনজীবন স্বাভাবিক হওয়া শুরু হয়। এখন প্রায় সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।

Related Topics

টপ নিউজ

বাড্ডা / রামপুরা / বাড্ডা-রামপুরা / কোটা সংস্কার আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় চালকদের সড়ক অবরোধ
  • রামপুরায় বিটিভি ভবনের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
  • বাড্ডায় গুলিতে নিহত ১
  • রাজধানীর বাড্ডা থেকে ২ জনের অর্ধগলিত লাশ উদ্ধার, পুলিশের সন্দেহ হত্যাকাণ্ড
  • বাড্ডায় আজ রাত থেকে মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net