Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
দেশের সর্ববৃহৎ পাইকারি বাজারে দোকানপাট খুললেও কারফিউয়ের মধ্যে বিকিকিনি কম, লেনদেনে ভোগান্তি

বাংলাদেশ

ওমর ফারুক
24 July, 2024, 07:20 pm
Last modified: 24 July, 2024, 08:03 pm

Related News

  • পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে অস্থিরতা
  • সরবরাহ সংকটে খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে ৩-৫ টাকা
  • সরকারি ঘোষণায় কমানো হলেও পাইকারিতে বেড়েছে পাম অয়েলের দাম

দেশের সর্ববৃহৎ পাইকারি বাজারে দোকানপাট খুললেও কারফিউয়ের মধ্যে বিকিকিনি কম, লেনদেনে ভোগান্তি

খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ বলেন, “দেশের ভোগ্যপণ্যের মোট চাহিদার ৪০ শতাংশ সরবরাহ হয় খাতুনগঞ্জ থেকে। বৃহত্তর খাতুনগঞ্জে (চাক্তাই-আসাদগঞ্জ-খাতুনগঞ্জ) কমপক্ষে পাঁচ হাজার পাইকারি দোকান ও আড়ত রয়েছে। যেসব প্রতিষ্ঠানে প্রতিদিন কমপক্ষে দুই থেকে আড়াই হাজার কোটি টাকার লেনদেন হয়। গত এক সপ্তাহে কমপক্ষে ১০ হাজার কোটি টাকার লেনদেন হয়নি ।” 
ওমর ফারুক
24 July, 2024, 07:20 pm
Last modified: 24 July, 2024, 08:03 pm
চট্টগ্রামের খাতুনগঞ্জ দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ টিবিএস

টানা ছয় দিনের অচলাবস্থা শেষে দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার– খাতুনগঞ্জে সব দোকানপাট খুলেছে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় চলমান কারফিউয়ের মধ্যে বিকিকিনি এখনো অনেক কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ব্যাংকগুলোর সব শাখা না খোলায় অনলাইন লেনদেনে ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের। এছাড়া গত কয়েকদিন বন্দর থেকে পণ্য সরবরাহ বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম বাড়তি বলে জানিয়েছেন তারা।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেটের একটি পাইকারি দোকানের স্বত্বাধিকারী মোহাম্মদ সেকান্দার বলেন, "বাজারে দোকানপাট খুললেও দূরদূরান্তের ক্রেতা নেই। কেবল শহরের অভ্যন্তরের দোকানদাররা বাজারে আসায়– কিছু বিক্রি হয়েছে; তবে ব্যাংকের সব শাখা খোলা না থাকায় লেনদেনে ভোগান্তিতে পড়তে হচ্ছে।"

তিনি আরো বলেন, "আজ সকালে এক ক্রেতা পণ্যের দাম পরিশোধ করতে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের একটি চেক দেন। ব্যাংকটির খাতুনগঞ্জ শাখায় গিয়ে সেটি নগদায়ন করা সম্ভব হয়নি। কারণ চেক দেয়া সেই হিসাবধারীর ব্যাংকের সংশ্লিষ্ট শাখাটি (চট্টগ্রামের নেভি গেট শাখা) এখনো বন্ধ। একইভাবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বহদ্দারহাট শাখা বন্ধ থাকায় আরো এক গ্রাহকের চেক নগদায়ন সম্ভব হয়নি।"

স্ট্যান্ডার্ড ব্যাংক খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক সাব্বির আহমেদ চৌধুরী বলেন, "আজ সকালে ব্যাংক খোলার পর থেকে ব্রাঞ্চে গ্রাহকদের ভিড়। তবে অন্যান্য লেনদেনের চেয়ে- নগদ টাকা তোলার প্রবণতা বেশি। তবে ব্যাংকের সব শাখা না খোলায়, চেক ক্লিয়ারিং নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। সকাল থেকে বেশ কয়েকটি চেক ক্লিয়ারিংয়ের জন্য জমা দিলেও পাস হয়নি।"

খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাবেক সভাপতি সোলায়মান বাদশা বলেন, "আজ বুধবার বাজারের প্রায় সকল দোকান ও আড়ত খুলেছে। তবে ক্রেতা কম আসায় বিকিকিনি কম, পণ্যের দামও কিছুটা বাড়তি। গত কয়েক দিন ধরে বন্দর থেকে পণ্য সরবরাহ বন্ধ থাকায়– নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে," বলে জানান এই ব্যবসায়ী।

ব্যবসায়ীরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে দাম বেশি বেড়েছে ডালজাতীয় পণ্যের। এক সপ্তাহের ব্যবধানে ৫ টাকা বেড়ে প্রতিকেজি মটর ৬৮ টাকা, মটর ডাল ৭১ টাকা, ৮ টাকা বেড়ে ছোলা ১১৮ টাকা, ২ টাকা বেড়ে মোটা মসুর ১০০  টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৬ টাকা বেড়ে চিনি ১২৫ টাকা, ১০০ টাকা বেড়ে পাম অয়েল প্রতিমণ ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি বস্তা চালে আগের চেয়ে কমপক্ষে ৫০ থেকে ১০০ টাকা পর্য়ন্ত দাম বেড়েছে বলে জানিয়েছেন চাল ব্যবসায়ী ফরিদ উদ্দিন আহমেদ।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ঠেকানোর কথা বলে গত শনিবার থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। এর আগে গত বৃহষ্পতিবার থেকে দেশব্যাপী 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি শুরু করে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন। এতে মঙ্গলবার পর্যন্ত ছয় দিন কার্যত স্থবির ছিল দেশের প্রধান ভোগ্যপণ্যের এই পাইকারি বাজার।

খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ বলেন, "দেশের ভোগ্যপণ্যের মোট চাহিদার ৪০ শতাংশ সরবরাহ হয় খাতুনগঞ্জ থেকে। বৃহত্তর খাতুনগঞ্জে (চাক্তাই-আসাদগঞ্জ-খাতুনগঞ্জ) কমপক্ষে পাঁচ হাজার পাইকারি দোকান ও আড়ত রয়েছে। যেসব প্রতিষ্ঠানে প্রতিদিন কমপক্ষে দুই থেকে আড়াই হাজার কোটি টাকার লেনদেন হয়। গত এক সপ্তাহে কমপক্ষে ১০ হাজার কোটি টাকার লেনদেন হয়নি । তবে আজ থেকে বাজারের প্রায় সব দোকানপাট খুলেছে। বৃহস্পতিবার থেকে বিকিকিনি আরো বাড়বে বলে আশা করছি।" 

Related Topics

টপ নিউজ

খাতুনগঞ্জ / পাইকারি বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে অস্থিরতা
  • সরবরাহ সংকটে খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে ৩-৫ টাকা
  • সরকারি ঘোষণায় কমানো হলেও পাইকারিতে বেড়েছে পাম অয়েলের দাম

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net