Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
যশোরে পটলের কেজি ৪ টাকা!

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
31 May, 2024, 10:25 pm
Last modified: 01 June, 2024, 03:29 pm

Related News

  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোলে ট্রাক ভাড়া বেড়েছে চার থেকে পাঁচ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
  • যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যা হাসপাতালে উন্নীত হবে: প্রতিমন্ত্রী অমিত
  • দেশে আত্মহত্যায় শীর্ষে যশোর, প্রতিদিন গড়ে ৭ জন আত্মহত্যাচেষ্টা করেন
  • আগামী গ্রীষ্মে কমবে বিদ্যুৎ ঘাটতি, ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী   
  • যশোরের সব প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলে আর্সেনিক, ১৬টিতে মাত্রাতিরিক্ত

যশোরে পটলের কেজি ৪ টাকা!

গত সোমবার ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার বিকেল থেকে সোমবার সারদিন ঝড়-বৃষ্টি হওয়ায় বেশিরভাগ চাষী পটল তোলেননি। অনেকে গত বুধবারও পটল বাজারে তোলেননি। যার চাপ আজ বাজারে পড়েছে। বাজারে আজ প্রায় ২০০ট্রাক পটল বিক্রি হয়েছে। এক ট্রাকে ৩৫০ মণ পটল লোড হয়। এত বেশি পটল বাজারে আসায় পাইকারি ব্যাপারীরা অল্প দামে পটল কিনেছেন।
যশোর প্রতিনিধি
31 May, 2024, 10:25 pm
Last modified: 01 June, 2024, 03:29 pm
ছবি: টিবিএস

যশোরের চৌগাছায় শুক্রবার (৩১মে) চার টাকা কেজিতে পটল বিক্রি হয়েছে। অথচ গত বুধবার হাটের দিনেও চৌগাছা বড় কাঁচা বাজারে এটি পাইকারিতে ১৮-২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আর পাইকারি বাজারের মধ্যে অবস্থিত খুচরা বাজারে একই পটল ২০-২৫ টাকা এবং ২০০ মিটার দূরের চৌগাছা খুচরা কাঁচা বাজারে ৩০-৩৫টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

শুক্রবার (৩১ মে) দুপুর ও বিকালে সরেজমিনে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের বড় কাঁচা বাজার ও চৌগাছা খুচরা কাঁচা বাজারে গেলে এ দামে পটল বিক্রি হতে দেখা যায়।

বাজারের আড়ৎদার, খুচরা বিক্রেতা ও কৃষকেরা জানান, শুক্রবার চৌগাছা বড় কাঁচা বাজারে চাহিদার তুলনায় বিপুল পরিমাণ পটল বিক্রি করতে আনেন কৃষকরা। সুযোগ বুঝে বাইরের ব্যাপারীরা (চৌগাছা থেকে ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরসহ বিভিন্ন স্থানে সবজি বিক্রেতা) পটল কম দামে কিনে নেন। সকালে যে পটল ৮টাকা করে কেজি ছিল, সেটিই আজ জুমার আগে ও পরে ৪-৫ টাকা দরে কেনেন ব্যাপারীরা। পচনশীল সবজি হওয়ায় কৃষকরা ব্যাপারীদের দেওয়া দামেই বিক্রয় করতে বাধ্য হন।

চৌগাছার চাঁদপাড়া গ্রামের কৃষক তরিকুল ইসলাম ডাবলু বলেন, 'তিন মণ পটল নিয়ে এসেছিলাম। ৬ টাকা কেজি দরে বিক্রি করেছি। গত বুধবারেও এ পটল ১৮-২০ টাকা করে বিক্রি করেছিলাম।'

আরেক কৃষক শাহিনুর রহমান শাহিন বলেন, '১৮ কাঠা জমিতে পটল চাষ করেছি। ১৮৫ কেজি পটল নিয়ে এসেছিলাম। ৫ টাকা করে কেজি বিক্রি করেছি।

তিনি বলেন, 'আজ প্রায় পাঁচ মণ পটল অন্যদিনের একমণ পটলের দামে বিক্রি করতে হলো। এ পটল আনতে ভ্যান ভাড়াই দিতে হয়েছে ১৩৫টাকা।'

চৌগাছা বড় কাঁচা বাজারের আড়ৎদার মুকুল হোসেন বিকালে বলেন, 'সারাদিনে আমার আড়তে ৮ হাজার ১৩৭ কেজি পটল বিক্রি হয়েছে। ৮ টাকা থেকে বিক্রি শুরু হয়ে শেষে ৫ টাকা কেজি পর্যন্ত বিক্রি করেছি।'

তিনি আরও বলেন, 'গত সোমবার ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার বিকেল থেকে সোমবার সারদিন ঝড়-বৃষ্টি হওয়ায় বেশিরভাগ চাষী পটল তোলেননি। অনেকে গত বুধবারও পটল বাজারে তোলেননি। যার চাপ আজ বাজারে পড়েছে। বাজারে আজ প্রায় ২০০ট্রাক পটল বিক্রি হয়েছে। এক ট্রাকে ৩৫০ মণ পটল লোড হয়। এত বেশি পটল বাজারে আসায় পাইকারি ব্যাপারীরা অল্প দামে পটল কিনেছেন।'

চৌগাছা থেকে পটল কিনো চট্রগ্রাম, কুমিল্লা ও নোয়াখালীতে বিক্রি করেন নারায়ণ চন্দ্র। তিনি বলেন, 'আজ ৫, ৬ ও ৭টাকা দরে প্রায় ৫০টন পটল কিনেছি। চারটি ট্রাকে এ পটল নিয়ে যাবো। এখন ট্রাকে লোড চলছে।

অন্যদিকে চৌগাছা পাইকারি বাজারের মাঝেই অবস্থিত খুচরা বাজারে পটল ২০টাকা কেজি দরে এবং পাইকারি বাজার থেকে ২০০ মিটার দূরের চৌগাছা খুচরা বাজারে ২৫-৩০ টাকা কেজি দরে পটল বিক্রি হতে দেখা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খুচরা বিক্রেতা জানান, ৪-৮টাকা করে পাইকারি কিনেছি এটা ঠিক। তবে বাজরের খাজনা, জায়গার ভাড়া এবং আমাদের মজুরি ও ইনভেস্টের লাভ হিসাব করলে ২০টাকা বিক্রি করলেও লস হয়। তাছাড়া কাঁচামাল অনেক সময় নষ্টও হয়ে যায়। এজন্য সেটা আগেই বেশি দাবে বিক্রি করে পুষিয়ে নিতে হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুবাশ্বির হুসাইন বলেন, 'চৌগাছায় চলতি মৌসুমে বিপুল পরিমাণে পটলের চাষ হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে সোমবার পটল তুলতে না পেরে আজ শুক্রবার বিপুল পরিমাণে পটল উঠিয়েছেন চাষীরা। এজন্য হঠাৎ করে পটলের দাম কমে গেছে।'

তিনি আরও বলেন, 'আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। চাষী যেন ন্যায্য মূল্য পায় সে বিষয়ে দৃষ্টি রাখা হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

পটল / যশোর / পাইকারি বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • প্রতীকী ছবি: এআই
    বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী
  • নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
    ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

Related News

  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোলে ট্রাক ভাড়া বেড়েছে চার থেকে পাঁচ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
  • যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যা হাসপাতালে উন্নীত হবে: প্রতিমন্ত্রী অমিত
  • দেশে আত্মহত্যায় শীর্ষে যশোর, প্রতিদিন গড়ে ৭ জন আত্মহত্যাচেষ্টা করেন
  • আগামী গ্রীষ্মে কমবে বিদ্যুৎ ঘাটতি, ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী   
  • যশোরের সব প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলে আর্সেনিক, ১৬টিতে মাত্রাতিরিক্ত

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

2
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য

5
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী

6
নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net