Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
শুল্ক ছাড়ের প্রভাব: পাইকারিতে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম নিম্নমুখী

বাংলাদেশ

ওমর ফারুক
23 December, 2024, 11:05 am
Last modified: 23 December, 2024, 11:11 am

Related News

  • বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর
  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • আমদানি ২৫% বৃদ্ধির পরও কোরবানির আগে চট্টগ্রামে আদার দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের

শুল্ক ছাড়ের প্রভাব: পাইকারিতে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম নিম্নমুখী

গত দুই সপ্তাহে খাতুনগঞ্জে প্রতিমণ ভোজ্যতেলে ৪৫০-৫৫০ টাকা, চিনিতে ২০০ টাকা, ডাল জাতীয় পণ্যে ১৫০-৩০০ টাকা, গম ১০০ টাকা এবং এলাচিতে ৩০০ টাকা দাম কমেছে
ওমর ফারুক
23 December, 2024, 11:05 am
Last modified: 23 December, 2024, 11:11 am
প্রতীকী ছবি/ফাইল

দেশে ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম। 

ব্যবসায়ীদের মতে– আমদানিতে শুল্ক-কর ছাড়, আন্তর্জাতিক বাজারে বুকিং দর কমে যাওয়া এবং ডিসেম্বরে ব্যাংক ক্লোজিংয়ে আমদানিকারদের ওপর ঋণ পরিশোধে বাড়তি চাপের প্রভাবে নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম কমেছে।

তবে পাইকারি বাজারে পণ্যের দাম কমলেও তেমন প্রভাব পড়েনি খুচরা বাজারে।

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজার, চকবাজার ও মোমিনরোড এলাকার মুদির দোকানে খোঁজ নিয়ে জানা গেছে– পাইকারি বাজারে গত দুই সপ্তাহে যেসব পণ্যের দাম কমেছে, খুচরায় তার একটিরও দাম কমেনি।

গত দুই সপ্তাহে খাতুনগঞ্জে প্রতিমণ ভোজ্যতেলে ৪৫০-৫৫০ টাকা, চিনিতে ২০০ টাকা, ডাল জাতীয় পণ্যে ১৫০-৩০০ টাকা, গম ১০০ টাকা এবং এলাচিতে ৩০০ টাকা দাম কমেছে।

ব্যবসায়ীদের তথ্যমতে, রোববার (২২ ডিসেম্বর) ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিমণ (৪০ দশমিক ৯০ লিটার) সয়াবিন তেল ৬,৩৫০ টাকা; পাম তেল ৫,৯৫০ টাকা এবং পাম সুপার ৬,০০০ টাকায় বিক্রি হয়েছে। দুই সপ্তাহ আগে সয়াবিন ৬,৮০০ টাকা; পাম ৬,৫০০ টাকা এবং পাম সুপার ৬,৫৫০ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসেবে প্রতি লিটার সয়াবিনে ১১ টাকা, পাম এবং সুপার পাম অয়েলে ১৩ টাকা পর্যন্ত দাম কমেছে।

দুই সপ্তাহ আগে বাজারে প্রতিমণ (৩৭ দশমিক ৩২ কেজি) চিনি বিক্রি হয়েছে ৪,৫০০ টাকায়— যা বর্তমানে ৪,৩০০ টাকায় নেমে এসেছে। অর্থাৎ, দুই সপ্তাহে প্রতিকেজি চিনির দাম ৫ টাকা পর্যন্ত কমেছে।

একইভাবে দুই সপ্তাহ আগে ৪,৪০০ টাকার বিক্রি হওয়া প্রতিমণ ছোলা বর্তমানে বিক্রি হচ্ছে ৪,২৫০ টাকায়। সেই হিসেবে ছোলার দাম কমেছে কেজিতে ৪ টাকা।

দুই সপ্তাহ আগে প্রতিমণ মটর ১,৯৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ২,২৪০ টাকায় নেমে এসেছে। অর্থাৎ, কেজিতে ৮ টাকা পর্যন্ত কমেছে মটরের দাম।

বর্তমানে প্রতিমণ আমদানিকৃত মোটা মসুর বিক্রি হচ্ছে ৩,৫৪০ টাকায়— যা দুই সপ্তাহ আগ পর্যন্ত ৩,৭৪০ টাকায় বিক্রি হয়েছে। বাজার দর অনুযায়ী, প্রতিকেজি মোটা মসুরের দাম ৫ টাকা কমেছে।

দুই সপ্তাহ আগে প্রতিমণ গম বিক্রি হতো ১,৪০০ টাকায়— যা বর্তমানে ১,৩০০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, পাইকারিতে প্রতিকেজি গমের দাম কমেছে সাড়ে ৩ টাকা।

একইভাবে কেজিতে ৩০০ টাকা কমে বর্তমানে এলাচ বিক্রি হচ্ছে ৪,০৫০ টাকায়। দুই সপ্তাহ আগে এলাচের দাম ছিল ৪,৩৫০ টাকা।

খাতুনগঞ্জের পাইকারি ভোগ্যপণ্য ব্যবসায়ী আমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমানা উল্লাহ বলেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এস আলমসহ বড় কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান ভোগ্যপণ্য আমদানি করতে পারেনি। এতে চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হয়। এরপর দেশব্যাপী বন্যার পর সেই প্রভাব আরও দৃঢ় হয়। যে কারণে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়ে অন্তবর্তীকালীন সরকার। 

তিনি বলেন, "এরপর বাজার নিয়ন্ত্রণে আনতে নিত্য প্রয়োজনীয় প্রধান ৬টি ভোগ্যপণ্যের শুল্ক-কর ছাড় দেয় সরকার। ফলে ধীরে ধীরে পণ্যের আমদানি ও সরবরাহ বাড়তে শুরু করে। এতে পণ্যের দামও কমে আসে।"

দেশের শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের ডিজিএম তসলিম শাহরিয়ার বলেন, "আন্তর্জাতিক বাজারে কিছু পণ্যের বুকিং দর কমে যাওয়া এবং শুল্ক-কর ছাড়ের প্রভাবে বাজারে পণ্যের দাম নিম্নমুখী হয়েছে। তবে এই মুহূর্তে দেশীয় বাজারে ডলারের বিনিময় মূল্য, অর্থাৎ টাকার মান কমে যাওয়ায় আমদানিকারকদের উপর চাপ বেড়েছে। ডলারের দাম কমলে কিংবা ন্যূনতম স্থিতিশীলতা থাকলে পণ্যের দাম কমে যাওয়ার সেই সুফল দীর্ঘমেয়াদে ভোগ করতে পারবেন ভোক্তারা।" 

তবে ডলারের দাম বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে বলে উল্লেখ করেন তিনি।

আমদানি বৃদ্ধি করতে চালের ওপর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, রেগুলেটরি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে সরকার।

ভোজ্যতেল আমদানিতে প্রথম দফায় ১৭ অক্টোবর ও দ্বিতীয় দফায় ১৯ নভেম্বর শুল্ক–কর কমিয়ে তা নামানো হয়েছে শুধু ৫ শতাংশে।

আগে প্রতিকেজি অপরিশোধিত চিনি আমদানিতে ৩৮-৪০ টাকা শুল্ক–কর দিতে হতো। এখন তা কমিয়ে ২৩ টাকায় নিয়ে এসেছে সরকার।

এছাড়া পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতেও শুল্ক–কর কমিয়ে আনা হয়েছে। এরমধ্যে চাল ছাড়া পেঁয়াজ, আলু ও ডিমের দাম আমদানি বৃদ্ধির পরে ধীরে ধীরে নিম্নমুখী হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

ভোগ্যপণ্য / নিত্যপণ্য / দ্রব্যমূল্য / খাতুনগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর
  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • আমদানি ২৫% বৃদ্ধির পরও কোরবানির আগে চট্টগ্রামে আদার দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net