Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
পরিবেশ ও জলবায়ু খাতে বাজেটে ‘প্রকৃত বরাদ্দ’ কমেছে ২.৩৫ শতাংশ: চেঞ্জ ইনিশিয়েটিভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 June, 2024, 09:35 am
Last modified: 23 June, 2024, 09:35 am

Related News

  • ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস হয়েছে ১০ সরকারি বিল
  • বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিতের দাবি ছাত্র ফেডারেশনের
  • বিরূপ আবহাওয়াতেও চলবে এইচএসসি পরীক্ষা, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবে জেলা প্রশাসন
  • বাজেট সহায়তায় ব্রিকস ব্যাংকসহ বহুপাক্ষিক ঋণদাতাদের সঙ্গে আলোচনা জোরদার করেছে সরকার: অর্থমন্ত্রী
  • দুর্যোগপূর্ণ আবহাওয়া: সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত   

পরিবেশ ও জলবায়ু খাতে বাজেটে ‘প্রকৃত বরাদ্দ’ কমেছে ২.৩৫ শতাংশ: চেঞ্জ ইনিশিয়েটিভ

টিবিএস রিপোর্ট
23 June, 2024, 09:35 am
Last modified: 23 June, 2024, 09:35 am
ছবি: সৌজন্যে প্রাপ্ত

বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বাড়লেও ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু খাতে বাজেট বরাদ্দ জিডিপির ১ শতাংশের কম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের 'প্রকৃত বরাদ্দ' ২.৩৫ শতাংশ কমেছে বলে দাবি করেছে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভ। 

চলতি মাসের শুরুতে সংসদে ঘোষিত প্রস্তাবিত বাজেটের বিশ্লেষণে সংস্থাটি বলেছে, কার্বন কর এবং দূষণ কর আরোপের মাধ্যম বছরে ৩.৪ বিলিয়ন ডলার সবুজ অর্থায়ন সম্ভব। 

শনিবার (২২ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চেঞ্জ ইনিশিয়েটিভ এ বাজেট বিশ্লেষণ উপস্থাপন করে।

চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বলেন, 'জলবায়ু সহনীয়তা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে বাজেটে জিডিপির প্রায় ৫ শতাংশ ব্যয় করা প্রয়োজন। কিন্তু প্রস্তাবিত বাজেটে জলবায়ু সম্পর্কিত বাজেট বরাদ্দ জিডিপির মাত্র ০.৭০৬ শতাংশ।' 

তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় এবারের বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়লেও বিদ্যমান মূল্যস্ফীতির বিবেচনায় প্রকৃত বরাদ্দ কমেছে। 

জাকির হোসেন বলেন, 'প্যারিস চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪ হাজার ১১৪.২ মেগাওয়াট। প্রতি অর্থবছরে গড়ে কমপক্ষে প্রায় ৩ হাজার ৮৬০ কোটি টাকা প্রয়োজন হলেও প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য শক্তি খাতে
মাত্র ১০০ কোটি টাকা বা ৩.২ শতাংশ তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে।' 

তিনি আরও বলেন, প্রতি অর্থবছরে বাংলাদেশের সার্বিক জলবায়ু অর্থায়নে ঘাটতি ২৩.৪ বিলিয়ন ডলার।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের হারানো কর্মদিবসের আর্থিক মূল্য বিবেচনায় সার্বিক জলবায়ু অর্থায়নে ঘাটতি বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার। ঘাটতির তুলনায় আন্তর্জাতিক উৎস থেকে বরাদ্দ খুবই অপ্রতুল বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে ক্রমবর্ধমান পানি, মাটি দূষণসহ শ্রমিকদের দেহে মাইক্রোপ্লাস্টিকের প্রকোপ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তৈরি পোশাকের ভোক্তার ওপর পরিবেশ সংরক্ষণ ফি বা কর আরোপের সুপারিশ জানিয়েছে চেঞ্জ ইনিশিয়েটিভ। 

এছাড়া জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর ৫ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত কার্বন কর আরোপ করে বার্ষিক ২ হাজার ৬০ কোটি থেকে ৪ হাজার ১২০ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আদায় সম্ভব বলে দাবি করে সংস্থাটি। 

তাছাড়া প্লাস্টিক উৎপাদন, ইট ভাটা, ভবন নির্মাণ, পানি উত্তোলন ও বনভূমি কর্তনের মাধ্যমে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের ওপর ৫ শতাংশ দূষণ করারোপ করে আরও ২ হাজার ৯০০ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব বলেও দাবি করে চেঞ্জ ইনিশিয়েটিভ।

সংস্থাটি আরও বলেছে, শুধু ক্রান্তীয় ঝড়ের কারণে বার্ষিক গড় ক্ষতি প্রায় ১ বিলিয়ন ডলার। ২০৫০ সালের মধ্যে প্রায় ১৩.৩ মিলিয়ন মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ অভিবাসনে বাধ্য হতে পারে।

Related Topics

টপ নিউজ

বাজেট / জলবায়ু পরিবর্তন / জলবায়ু খাতে বাজেট বরাদ্দ / দুর্যোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস হয়েছে ১০ সরকারি বিল
  • বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিতের দাবি ছাত্র ফেডারেশনের
  • বিরূপ আবহাওয়াতেও চলবে এইচএসসি পরীক্ষা, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবে জেলা প্রশাসন
  • বাজেট সহায়তায় ব্রিকস ব্যাংকসহ বহুপাক্ষিক ঋণদাতাদের সঙ্গে আলোচনা জোরদার করেছে সরকার: অর্থমন্ত্রী
  • দুর্যোগপূর্ণ আবহাওয়া: সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত   

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net