Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিতের দাবি ছাত্র ফেডারেশনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2026, 10:40 pm
Last modified: 13 July, 2026, 10:56 pm

Related News

  • ইতিহাস বিকৃতির অভিযোগে ডাকসুর বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি ছাত্র ফেডারেশনের
  • ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন
  • নেপালে ১০ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
  • নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে ‘ছবির দেয়াল’ এখন নেপালিদের শেষ ভরসা

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিতের দাবি ছাত্র ফেডারেশনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
টিবিএস রিপোর্ট
13 July, 2026, 10:40 pm
Last modified: 13 July, 2026, 10:56 pm
বক্তব্য রাখছেন ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সজীব হোসেন। ছবি: সৌজন্যে।

সারাদেশে বিদ্যমান বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সভাপতি আল আমিন রহমানের সভাপতিত্বে মানববন্ধনটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া।

মানববন্ধনে সংহতি জানিয়ে এইচএসসি পরীক্ষার্থীরাও অংশ নেন। ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সজীব হোসেন বলেন, 'বাংলাদেশে দশকের পর দশক ধরে অর্থনৈতিকসহ সকল পরিকল্পনার চরিত্রই কোনো না কোনোভাবে প্রাণ-প্রকৃতির প্রতি বিরূপ। ফলে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা আরও বেগবান হচ্ছে। প্রকৃতির অংশ হিসেবে প্রকৃতির অন্যান্য সত্তার সাথে সমন্বয় করেই রাষ্ট্রকাঠামোর চরিত্র হওয়া উচিত। একই সাথে বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারকে অবিলম্বে সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।'

আল আমিন রহমান অভিযোগ করে বলেন, 'জুলাই-আগস্ট পরবর্তী সময়ে যখন বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হলো, তখন আমরা ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষা সংস্কার কমিশনের দাবিতে স্মারকলিপি জমা দিয়েছিলাম। কিন্তু সরকার এই বিষয়ে গুরুত্বারোপ করেনি। আমরা মনে করি, একটি জাতিকে অনগ্রসর করে রাখার জন্য তার শিক্ষা কাঠামো ধ্বংস করাই যথেষ্ট। রাষ্ট্রীয়ভাবে শিক্ষাকে অগুরুত্বপূর্ণ করে রাখার অপচেষ্টা করা হচ্ছে, যাতে রাষ্ট্রকে কেউ প্রশ্ন করতে না পারে।'

বক্তব্য রাখছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা মহানগর শাখার সভাপতি আল আমিন রহমান। ছবি: সৌজন্যে

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক উসাইন মারমাসহ বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আরমানুল হক, সাধারণ সম্পাদক সাকিবুর রনি ও সহ-সভাপতি সীমা আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মানববন্ধন থেকে নেতৃবৃন্দ জোর দাবি জানান যে, বর্তমানের দুর্যোগময় বন্যা পরিস্থিতিতে পরীক্ষার্থীদের যাতায়াত ও জানমালের নিরাপত্তা বিবেচনায় এইচএসসি ও আলিম পরীক্ষাগুলো অবিলম্বে স্থগিত করতে হবে।

একই সাথে বন্যাকবলিত এলাকায় সাধারণ মানুষের জানমাল রক্ষায় সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ছাত্র ফেডারেশন / বন্যা / দুর্যোগ / এইচএসসি / আলিম পরীক্ষা / পরীক্ষা স্থগিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • ইতিহাস বিকৃতির অভিযোগে ডাকসুর বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি ছাত্র ফেডারেশনের
  • ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন
  • নেপালে ১০ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
  • নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে ‘ছবির দেয়াল’ এখন নেপালিদের শেষ ভরসা

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net