Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
কোথাও পাওয়া যাচ্ছে না দলছুট অসুস্থ হাতিটিকে

বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি
29 May, 2024, 05:15 pm
Last modified: 29 May, 2024, 07:30 pm

Related News

  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
  • রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
  • একটি দল ‘মামলা বাণিজ্য’ করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ ইসলাম
  • দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২ ‘হিমালয় গৃধিনী’ শকুন উদ্ধার, পাঠানো হলো হবিগঞ্জ পুনর্বাসন কেন্দ্রে
  • মৌলভীবাজারে বাড়িতে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কোথাও পাওয়া যাচ্ছে না দলছুট অসুস্থ হাতিটিকে

বন বিভাগ ও গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, ক্রান্তীয় চিরসবুজ এ বনে চারটি বন্যহাতি দলবেঁধে বিচরণ করত। এর মধ্যে একটি বেশ কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ে।
মৌলভীবাজার প্রতিনিধি
29 May, 2024, 05:15 pm
Last modified: 29 May, 2024, 07:30 pm
বনে চারটি বন্যহাতি দলবেঁধে বিচরণ করত। এর মধ্যে একটি হাতি বেশ কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ে। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা দলছুট একটি বন্যহাতিকে তিনদিন ধরে তল্লাশি চালিয়েও খুঁজে পাচ্ছে না বন বিভাগ।‌

হাতিটির চিকিৎসার জন্য ঢাকা থেকে পশুচিকিৎসকদের একটি প্রতিনিধিদল পাঠিয়েছে বন্য প্রাণী বিভাগ।

বুধবার (২৯ মে) দুপুর পর্যন্ত হাতিটিরর কোনো সন্ধান পাওয়া যায়নি। এটির খোঁজ চালিয়ে যাচ্ছে বন বিভাগ ও বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ।‌

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে হাতিটি একাধিকবার ওই এলাকায় এসেছে।

স্থানীয়দের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, হাতিটি সম্ভবত মানুষের কাছ থেকে সাহায্যের আশায় লোকালয়ে এসেছিল। স্থানীয়রা হাতিটির অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে জানিয়েছিলেন।

জাহাঙ্গীর আলম জানান, অসুস্থ হাতিটির চিকিৎসায় ঢাকা থেকে একটি প্রতিনিধিদল নিয়ে আসা হয়েছে। দলের সদস্যরা সোমবার থেকে বনে গিয়ে কাজ শুরু করেছেন। চিকিৎসার জন্য আগে হাতিটিকে ধরতে হবে। তবে হাতিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

'হাতিটি জঙ্গলে ঢুকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটির সন্ধানে স্থানীয় বন বিভাগের লোকজন ও বনাঞ্চলে বসবাসকারী গ্রামবাসীরা চেষ্টা চালাচ্ছেন,' বলেন তিনি।

হাতিটিকে ধরতে চেতনানাশক ট্রাংকুলাইজার ব্যবহার করা হতে পারে বলে জানান এ কর্মকর্তা।

ছবি: সংগৃহীত

বন বিভাগ ও গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, ক্রান্তীয় চিরসবুজ এ বনে চারটি বন্যহাতি দলবেঁধে বিচরণ করত। এর মধ্যে একটি বেশ কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ে।

হাতিটি দলছুট হয়ে একা ঘুরে বেড়াত। মাঝেমধ্যে আশপাশের লোকালয়ে চলে এলেও মানুষের কোনো ক্ষয়ক্ষতি করেনি।

খবর পেয়ে স্থানীয় বন বিভাগ ও মৌলভীবাজারের বন্য প্রাণী বিভাগের কয়েকজন কর্মকর্তা রোববার বনের বিভিন্ন এলাকায় গিয়ে হাতিটির অবস্থান জানার চেষ্টা করেন। কিন্তু এটিকে খুঁজে পাওয়া যায়নি।

সেখান থেকে ফিরে বন্য প্রাণী বিভাগের কর্মকর্তারা অসুস্থ হাতিটির চিকিৎসায় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠান। সে প্রেক্ষিতেই একটি চিকিৎসকদল গঠন করা হয়।

বন বিভাগের জুড়ীর রেঞ্জ কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, বনের কাছাকাছি পূর্ব জুড়ী ইউনিয়নের দুর্গাপুর এলাকায় গত শুক্রবারও হাতিটিকে দেখা গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

'তখন এটিকে বেশ দুর্বল দেখাচ্ছিল। এর শরীরে ক্ষতও দেখা গেছে। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া হাতিটির অসুস্থতার কারণ জানা যাবে না,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বন্যহাতি / বুনো হাতি / মৌলভীবাজার / হাতি শাবক / বন বিভাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
  • রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
  • একটি দল ‘মামলা বাণিজ্য’ করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ ইসলাম
  • দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২ ‘হিমালয় গৃধিনী’ শকুন উদ্ধার, পাঠানো হলো হবিগঞ্জ পুনর্বাসন কেন্দ্রে
  • মৌলভীবাজারে বাড়িতে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net