Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
চাঁদা না পেয়ে কৃষকের ১২০০ ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে, তদন্তে প্রশাসন

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
25 July, 2026, 01:25 pm
Last modified: 25 July, 2026, 02:47 pm

Related News

  • সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন মহানগর বিএনপির
  • আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
  • বরগুনায় আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
  • ‘তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ
  • সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

চাঁদা না পেয়ে কৃষকের ১২০০ ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে, তদন্তে প্রশাসন

দেবাশীষ দেবু, সিলেট
25 July, 2026, 01:25 pm
Last modified: 25 July, 2026, 02:47 pm
ছবি: টিবিএস

চাঁদা না দেয়ায় অবৈধ দখলদার উচ্ছেদের নামে মৌলভীবাজারে এক কৃষকের উৎপাদিত প্রায় ১ হাজার ২০০টি কমলা ও মাল্টার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। তবে বন বিভাগের দাবি, দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনের জমি অবৈধভাবে দখল করে কমলার বাগান, বিভিন্ন স্থাপনা এবং একটি পুকুর তৈরি করা হয়েছিল। অভিযানের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা অপসারণ করে জমি পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

অন্যদিকে ভুক্তভোগী কৃষক বলছেন, বন বিভাগের কাছ থেকে অনুমতি নিয়েই তারা কমলা ও মাল্টার চাষ করেছিলেন। আর মাত্র কয়েক মাস পরেই গাছে ফল পরিপক্ব হতো; কিন্তু তার আগেই গাছগুলো কেটে ফেলা হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হলে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে গত ১৬ জুলাই রাজকান্দি রেঞ্জের অধীন আদমপুর বিটের কালিঞ্জি বসতি এলাকায় বন বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে প্রায় পাঁচ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করার কথা জানানো হয়। 

জানা যায়, প্রায় আট বছর আগে পাহাড়ি ওই এলাকায় কমলা ও মাল্টার চারা রোপণ শুরু করেন সালমা বেগম ও তার স্বামী আলিম উল্লাহ। দীর্ঘ পরিশ্রমের পর সেখানে গড়ে ওঠে একটি বিশাল ফলের বাগান। ভুক্তভোগী পরিবারের দাবি, আর মাত্র তিন মাস পর বাগান থেকে প্রায় ২৫ থেকে ২৬ লাখ টাকার কমলা বিক্রি করা সম্ভব হতো। বাগানের গাছগুলোতে ইতিমধ্যেই হাজার হাজার ফল ধরেছিল। কিন্তু ফল পরিপক্ব হওয়ার আগেই উচ্ছেদ অভিযানের নামে কেটে ফেলা হয় প্রায় ১ হাজার ২০০টি গাছ।

বাগানের মালিক আলিম উল্লাহর অভিযোগ, বন বিভাগের লোকজনকে চাঁদা না দেওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বাগানটি ধ্বংস করা হয়েছে।

আলিম উল্লাহ বলেন, 'বন বিভাগের অনুমতি নিয়েই ২০১৮ সালে আমরা কমলা ও মাল্টার বাগান করি। আট বছর ধরে শ্রম ও অর্থ বিনিয়োগ করেছি। বাগানে ফলন আসার পরপরই গাছগুলো কেটে ফেলা হয়েছে। বন বিভাগের লোকজনকে চাঁদা না দেওয়ায় এই সর্বনাশ করা হয়েছে।'

একই অভিযোগ সালমা বেগমেরও। তার দাবি, আশপাশে অন্য চাষিদের আরও বাগান থাকলেও সেগুলো উচ্ছেদ না করে শুধুমাত্র তাদের বাগানটিই ধ্বংস করা হয়েছে। 

ভুক্তভোগীদের আরও অভিযোগ, গাছ কাটার পাশাপাশি বাগানের সেচকাজে ব্যবহৃত জলসেচ যন্ত্রটিও (মেশিন) ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

তবে চাঁদা দাবির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বন বিভাগ। তাদের দাবি, সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা বাগান উচ্ছেদের অংশ হিসেবেই নিয়মতান্ত্রিকভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া বলেন, 'সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল উচ্ছেদের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। চাঁদা দাবির যে অভিযোগ করা হয়েছে, তা সত্য নয়।'

গত বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, কমিটির সদস্য সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক আব্দুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনা আক্তার ক্ষতিগ্রস্ত বাগানটি পরিদর্শন করেন।

কমিটির প্রধান আশরাফুর রহমান শনিবার বলেন, 'এখানে কিছু গাছ কাটা হয়েছে। আমরা সংশ্লিষ্ট সবার বক্তব্য রেকর্ড করেছি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে।'

তিনি আরও জানান, তদন্তে ঘটনার প্রকৃত কারণ, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা এবং আইনগত দিকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে।

Related Topics

টপ নিউজ

বন বিভাগ / ফলদ গাছ / গাছ কাটা / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এক্সিটস্ট্যাক
    অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
    পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন মহানগর বিএনপির
  • আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
  • বরগুনায় আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
  • ‘তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ
  • সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

Most Read

1
ছবি: এক্সিটস্ট্যাক
আন্তর্জাতিক

অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

4
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট

5
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net