সিলেট-সুনামগঞ্জে পানি সামান্য কমলেও বাড়ছে শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষাধিক

সিলেটের পানি উন্নয়ন বোর্ড-এর নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘সকাল থেকে বৃষ্টি ও ঢল কম থাকায় পানি কিছুটা কমেছে। তবে আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে পানি আবারও বাড়তে পারে।’