Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
একটি দল ‘মামলা বাণিজ্য’ করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 07:00 pm
Last modified: 29 January, 2026, 07:05 pm

Related News

  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করল ইসি 
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • ‘মিথ্যুক ও গণহত্যার দোসর’ রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের  
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র ২ মে বাছাই করবে ইসি
  • গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে কাল বৈঠকে বসছে ১১ দল   

একটি দল ‘মামলা বাণিজ্য’ করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ ইসলাম

তিনি বলেন, ‘একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে। এসব কর্মকাণ্ড আওয়ামী লীগের অতীত ফ্যাসিস্ট রাজনীতিরই পুনরাবৃত্তি। হামলা চলতে থাকলে জনগণ ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’
টিবিএস রিপোর্ট
29 January, 2026, 07:00 pm
Last modified: 29 January, 2026, 07:05 pm
ছবি: টিবিএস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি রাজনৈতিক দল সারাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়ে 'মামলা বাণিজ্য' করেছে। এখন নির্বাচনের মাঠে এসে তারা মামলা প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা করছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাশের সমর্থনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে বেলা দেড়টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, '১৬ বছর পর এই ভোট শুধু একটি নির্বাচন নয়, এটি একটি গণভোট। এই ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে, তারা ফ্যাসিবাদ চায়, নাকি প্রকৃত গণতন্ত্র চায়।' এ সময় তিনি ভোটারদের মিথ্যা প্রতিশ্রুতি ও রাজনৈতিক বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

এনসিপি আহ্বায়ক আরও অভিযোগ করেন, 'একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে। এসব কর্মকাণ্ড আওয়ামী লীগের অতীত ফ্যাসিস্ট রাজনীতিরই পুনরাবৃত্তি। একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।'

প্রার্থী প্রীতম দাসের পরিচয় তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, 'প্রীতম দাস কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর প্রতিনিধি নন; তিনি মৌলভীবাজার-০৪ আসনের সাধারণ মানুষের প্রতিনিধি। তিনি মেহনতি মানুষের প্রতিনিধি ও শ্রমিকের কণ্ঠস্বর।' 

তিনি আরও যোগ করেন, 'প্রীতম দাস এই এলাকার জন্য, মৌলভীবাজারের মানুষের জন্য কাজ করে গেছেন। চা–বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে তিনি ফ্যাসিস্ট আমলে জেল খেটেছেন। অন্তর্বর্তী সরকার হওয়ার পরও অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব, তিনি এই এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন।'

মৌলভীবাজারে হিন্দু-মুসলমান, সুন্নি আলেম, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসীসহ সকল ধর্ম-বর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে 'শাপলা কলি' প্রতীকে ভোট দিয়ে প্রীতম দাসকে জয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি জানান, ১১ দলীয় ঐক্যজোট বাংলাদেশকে আধিপত্যবাদমুক্ত, বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এই লক্ষ্যেই জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়া হয়েছে।

৫ আগস্টের পূর্ববর্তী পরিস্থিতির কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, 'ফ্যাসিস্ট আমলে দেশ কী অবস্থার মধ্যে ছিল, আপনারা দেখেছেন। আমরা চাই না বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে যাক। নতুন বাংলাদেশ হবে ইনসাফ ও ন্যায়বিচারের ভিত্তিতে।'

জনসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, 'গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। তারা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে আগামীকাল বিএনপিকেও নিষিদ্ধ করা হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, খুনি যদি বলে, আজ তাকে ফাঁসি দিলে কাল আমাকে ফাঁসি দেওয়া হবে না তার নিশ্চয়তা কোথায়। তাহলে কি সেটাই ন্যায়বিচার?'

সমাবেশে বক্তারা মৌলভীবাজার-৪ আসনে সৎ ও সাহসী প্রতিনিধি হিসেবে প্রীতম দাসকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। 

সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি নির্বাচনি প্রচারণা মিছিল বের করা হয়। মিছিলটি শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড ও কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
 

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / মৌলভীবাজার / আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করল ইসি 
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • ‘মিথ্যুক ও গণহত্যার দোসর’ রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের  
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র ২ মে বাছাই করবে ইসি
  • গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে কাল বৈঠকে বসছে ১১ দল   

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net