Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
যেভাবে মৌলভীবাজারে তিন গন্ধগোকুলের শাবকের প্রাণ রক্ষা পেল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 April, 2025, 01:10 pm
Last modified: 21 April, 2025, 01:34 pm

Related News

  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
  • রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
  • বাংলাদেশ হবে মেছোবিড়ালের নিরাপদ আশ্রয়স্থল
  • একটি দল ‘মামলা বাণিজ্য’ করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ ইসলাম
  • গত দশ বছরে বাংলাদেশের জীব বৈচিত্র্য: ধ্বংসস্তূপ থেকে আশার আলো

যেভাবে মৌলভীবাজারে তিন গন্ধগোকুলের শাবকের প্রাণ রক্ষা পেল

টিবিএস রিপোর্ট
21 April, 2025, 01:10 pm
Last modified: 21 April, 2025, 01:34 pm
ছবি: স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জারড ওয়াইল্ডলাইফ-এর সৌজন্যে

মৌলভীবাজার কমলগঞ্জ থানার শমশেরনগর বড়চেগ এলাকায় তিনটি গন্ধগোকুলের শাবক উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) সকালে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জারড ওয়াইল্ডলাইফ-এর (সিউ) সহায়তায় শাবক তিনটি উদ্ধার করে বন বিভাগ।

বন বিভাগের ফরেস্ট স্কাউট মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ, শ্রীমঙ্গল-এর জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মো. তাজুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে গন্ধগোকুলের শাবক তিনটি উদ্ধারের খবর নিশ্চিত করেন। 

স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জারড ওয়াইল্ডলাইফের সহপ্রতিষ্ঠাতা সোহেল শ্যাম টিবিএসকে বলেন, একটি ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে শাবক তিনটি আটকানোর খবর দেখে তারা বন বিভাগকে জানান। তারপর বন বিভাগের সঙ্গে মিলে শাবকগুলো উদ্ধার করেন।

তাজুল জানান, গন্ধগোকুলের ছানা তিনটির বয়স এক মাসের কিছু বেশি। এ কারণে ছানাগুলোকে এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানেরর জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে রাখা হয়েছে পরিচর্যার জন্য। ছানাগুলো একটু বড় হলে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

তাজুল বলেন, মৌলভীবাজারের কমলগঞ্জ থানার শমশেরনগর বড়চেগ এলাকার একটি বাড়িতে গন্ধগোকুলের বাচ্চাগুলো আটকানোর খবর পেয়ে তারা টিমসহ সেখানে যান। সেখানে গিয়ে জানতে পারেন, গতকাল তিনটি শাবককে নিয়ে মা গন্ধগোকুল নিজ বাসস্থান থেকে বের হয়ে ওই বাড়িতে গিয়েছিল। 

ওই বাড়িতে কবুতর ও কোয়েল পাখির খামার থাকায় গন্ধগোকুলগুলো সেখানে আক্রমণ করতে যায় বলে জানান তিনি। ওই বাড়ির লোকজন বাচ্চা তিনটিকে আটকে ফেললেও মা গন্ধগোকুলটিকে আটকাতে পারেনি। 

তাজুল বলেন, আজ ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলের বাচ্চাগুলোকে মায়ের কাছে ফেরত দেওয়ার জন্য চেষ্টা করেন। কিন্তু কবুতর ও কোয়েল পাখির 'ক্ষতি করে বলে' ওই বাড়ির সদস্যরা চায়নি ওই এলাকায় গন্ধগোকুলগুলোকে রাখা হোক।

'তখন আমরা তিনটা বাচ্চা উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানেরর জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে রেখেছি পরিচর্যার জন্য। কিছুদিন পরিচর্যার পর একটু বড় হলে বাচ্চাগুলো লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে,' বলেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

গন্ধগোকুল / মৌলভীবাজার / বন্যপ্রাণী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
  • রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
  • বাংলাদেশ হবে মেছোবিড়ালের নিরাপদ আশ্রয়স্থল
  • একটি দল ‘মামলা বাণিজ্য’ করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ ইসলাম
  • গত দশ বছরে বাংলাদেশের জীব বৈচিত্র্য: ধ্বংসস্তূপ থেকে আশার আলো

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net