Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

খেলা

দ্য টেলিগ্রাফ
18 July, 2026, 12:50 pm
Last modified: 18 July, 2026, 12:55 pm

Related News

  • আর্জেন্টিনার উপকূলে ভেসে আসছে ‘শত শত’ মৃত তিমি শাবক, রহস্য উদঘাটনে নামলেন বিজ্ঞানীরা
  • বিদেশি অর্থ টানতে সাড়ে ৩ লাখ ডলারে নাগরিকত্ব বিক্রি করবে আর্জেন্টিনা
  • ট্রাম্পের ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে নিষিদ্ধ সিএনএন
  • আদালতের নির্দেশে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরালো হোয়াইট হাউস
  • বড় চ্যানেলগুলোতে কাভারেজ বন্ধ, তাই নিজস্ব চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

এর আগে একই ধরনের ব্যানার প্রদর্শনের দায়ে আর্জেন্টিনাকে জরিমানা করা হয়েছিল। আগামী রোববারের ফাইনালের আগে খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
দ্য টেলিগ্রাফ
18 July, 2026, 12:50 pm
Last modified: 18 July, 2026, 12:55 pm
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনার ফুটবলারদের উদযাপনের পক্ষে অবস্থান নিয়েছে হোয়াইট হাউস। গত বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর 'মালভিনাস (ফকল্যান্ড) আর্জেন্টিনার' লেখা ব্যানার নিয়ে উদযাপন মেতে ওঠেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। 

হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জিউলিয়ানি শুক্রবার এক ব্রিফিংয়ে বলেন, 'আমরা যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতায় (ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস) বিশ্বাস করি। আর্জেন্টিনার নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ ও অধিকার যুক্তরাষ্ট্রের মাটিতে রয়েছে।'

আর্জেন্টিনার এই জয়কে কেন্দ্র করে ফকল্যান্ডের ওপর নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দাবি নতুন করে সামনে এনেছেন দেশটির রাজনীতিবিদরা। 

বৃহস্পতিবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দাবি করেন, দ্বীপপুঞ্জটির সার্বভৌমত্ব ফিরে পাওয়ার ক্ষেত্রে তার সরকার 'প্রতিদিনই আরও কাছাকাছি পৌঁছাচ্ছে।'

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্রিটেনের প্রতিক্রিয়ার সমালোচনা করে তিনি লেখেন, 'অন্যরা যখন অপরিণত কিশোরের মতো আচরণ করছে, আর্জেন্টিনা তখন কূটনৈতিক পথে মালভিনাস, সাউথ জর্জিয়া, সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ এবং পার্শ্ববর্তী সমুদ্রসীমার নিয়ন্ত্রণ নেওয়ার পথে প্রতিদিন এগিয়ে যাচ্ছে।'

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স

রিপাবলিকানস ওভারসিজ ইসরায়েলের চেয়ারম্যান মার্ক জেলও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফকল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরপেক্ষ অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

ব্রিটেনের প্রতিক্রিয়া ও ফিফার অবস্থান

যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন উপ-মুখপাত্র বৃহস্পতিবার বলেন, 'বিশ্বকাপ আমাদের না হলেও ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবশ্যই আমাদের।' ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী পিটার কাইল টাইমস রেডিওকে বলেন, ইংল্যান্ড দলের খেলোয়াড়দের আচরণ ছিল মার্জিত, যা আর্জেন্টিনার আচরণের ঠিক বিপরীত। এখন ফিফাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সাধারণত ফুটবল মাঠে রাজনৈতিক কোনো বার্তা বা প্রতীক প্রদর্শনের অনুমতি দেয় না ফিফা। সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি ম্যাচের প্রতিবেদন ও পরিস্থিতি পর্যালোচনা করছে। 

এর আগে একই ধরনের ব্যানার প্রদর্শনের দায়ে আর্জেন্টিনাকে জরিমানা করা হয়েছিল। আগামী রোববারের ফাইনালের আগে খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এই ম্যাচে উপস্থিত থাকবেন এবং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন বলে আশা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

হোয়াইট হাউস / আর্জেন্টিনা / ফকল্যান্ড দ্বীপ / ফুটবল বিশ্বকাপ ২০২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • আর্জেন্টিনার উপকূলে ভেসে আসছে ‘শত শত’ মৃত তিমি শাবক, রহস্য উদঘাটনে নামলেন বিজ্ঞানীরা
  • বিদেশি অর্থ টানতে সাড়ে ৩ লাখ ডলারে নাগরিকত্ব বিক্রি করবে আর্জেন্টিনা
  • ট্রাম্পের ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে নিষিদ্ধ সিএনএন
  • আদালতের নির্দেশে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরালো হোয়াইট হাউস
  • বড় চ্যানেলগুলোতে কাভারেজ বন্ধ, তাই নিজস্ব চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net