Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
খুলনা শহরকে জলবায়ু সহনশীল করতে ব্র্যাক-ইউএসএআইডির সঙ্গে চুক্তি সই কেসিসির 

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
30 April, 2024, 06:20 pm
Last modified: 02 May, 2024, 04:30 pm

Related News

  • কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি
  • নাচের ছন্দে জীবনের সুর ফিরে পেলেন শিল্পী
  • ব্র্যাকের রিটার্নশিপ প্রোগ্রাম দিয়ে ফারাহ মাহবুবের ঘুরে দাঁড়ানোর গল্প
  • সুতায় বোনা জীবনের গল্প
  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল

খুলনা শহরকে জলবায়ু সহনশীল করতে ব্র্যাক-ইউএসএআইডির সঙ্গে চুক্তি সই কেসিসির 

চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয় পাঁচটি বিষয়ের ওপর এই প্রকল্পের মাধ্যমে কাজ করা হবে। 
খুলনা প্রতিনিধি
30 April, 2024, 06:20 pm
Last modified: 02 May, 2024, 04:30 pm
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে খুলনা সিটি করপোরেশন নগর ভবনে তিনটি সংস্থার মধ্যে চুক্তি সই হয়।

খুলনা শহরকে জলবায়ু সহনশীল করতে এশিয়া রেজিলিয়েন্ট সিটিস (এআরসি)  প্রকল্পের কাজ শুরু হয়েছে। পাঁচটি উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শহরকে আরও বেশি বসবাস উপযোগী করে তোলা হবে এই প্রকল্পের মাধ্যমে।

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) অর্থায়নে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) আগামী চার বছরব্যাপী এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। 

প্রকল্পে খুলনার অংশীদার সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে বেসরকারি উন্নয়ন সংস্থা – ব্র্যাক। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নগর ভবনে আলোচিত তিনটি সংস্থার মধ্যে চুক্তি সই হয়। 

চুক্তি স্বাক্ষরের পর কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, "জলবায়ু পরিবর্তন জনিত কারণে খুলনা শহর অন্যান্য শহরের তুলনায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এই শহরে ৪ লাখের বেশি জনগোষ্ঠী রয়েছে – যারা নিম্ন আয়ের বসতিতে বাস করছে। তাদের জন্য এ পর্যন্ত কোনো দীর্ঘস্থায়ী সামাধান আনা সম্ভব হয়নি। শহরকে বাসযোগ্য করে গড়ে তুলতে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আমার অনুরোধ থাকবে। আমিও চেষ্টা করে যাচ্ছি আগামী প্রজম্মের জন্য খুলনা শহরকে আধুনিকভাবে নির্মাণ করার জন্য।"

খুলনা শহরের অবকাঠামোগত উন্নয়ন করা হবে জানিয়ে দাতা সংস্থা ইউএসএআইডি-বাংলাদেশের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টির পরিচালক বেলায় মেঙ্গিস্তু বলেন, "বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনাকে আরও টেকসই শহর হিসেবে নির্মাণে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। শহরের নাগরিকদের জন্য অবকাঠামো ও গুণমান উন্নত করার মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলি কমাতে প্রস্তুতি নিব। যা বাংলাদেশের একটি মধ্যম আয়ে দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনেও সহায়তা করবে।"

শহরের তাপমাত্র কমাতে নানা উদ্যোগের কথা জানিয়ে ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মসূচি পরিচালক ড. মোঃ লিয়াকত আলী বলেন, "শহরের তাপমাত্র নিয়ন্ত্রণের জন্য কেসিসিকে মূল ভূমিকা পালন করতে হবে। শহরের কয়টি শপিং মল কত তাপমাত্রায় শীততাপ যন্ত্র চালাতে পারবে– তা নির্ধারণ করে দেওয়া উচিত। কেননা শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে প্রচুর পরিমাণে তাপ বাইরে উন্মুক্ত করে দেওয়া হয়। শহরের পর্যাপ্ত পরিমাণে খোলা জায়গা রাখতে হবে। প্রচুর গাছ লাগিয়ে সবুজায়ন করতে হবে। আমরা এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি স্মার্ট শহরের তৈরী করতে যাচ্ছি। খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর বিশেষজ্ঞরা আমাদের নানান রকমের পরামর্শ দিয়ে সহায়তা করছে।"  

চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয় পাঁচটি বিষয়ের ওপর এই প্রকল্পের মাধ্যমে কাজ করা হবে। 

যার মধ্যে রয়েছে, শহরের অবকাঠামো এবং সামাজিক পরিষেবাগুলোর উন্নয়ন করা। সরকার, ব্যবসায়ী এবং কমিউনিটির উদ্যেগের মাধ্যমে নগরবাসীকে টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় উৎসাহিত করা। নগরের জলাবদ্ধতা এবং পানীয়-জলের অভাব ও দুষণ হ্রাস করা। টেকসয় উন্নয়নের জন্য নেতৃত্ব, সুশাসন এবং কার্যকর যোগাযোগ উন্নয়নে কাজ করা ও  শহরবাসীকে আরোও বেশি সচেতন ও দায়িত্বশীল করে তোলা ।

 

Related Topics

টপ নিউজ

জলবায়ু সহনশীলতা / কেসিসি / ব্র্যাক / ইউএসএআইডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি
  • নাচের ছন্দে জীবনের সুর ফিরে পেলেন শিল্পী
  • ব্র্যাকের রিটার্নশিপ প্রোগ্রাম দিয়ে ফারাহ মাহবুবের ঘুরে দাঁড়ানোর গল্প
  • সুতায় বোনা জীবনের গল্প
  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net