Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2026, 08:00 pm
Last modified: 03 September, 2026, 08:14 pm

Related News

  • নাচের ছন্দে জীবনের সুর ফিরে পেলেন শিল্পী
  • ব্র্যাকের রিটার্নশিপ প্রোগ্রাম দিয়ে ফারাহ মাহবুবের ঘুরে দাঁড়ানোর গল্প
  • রাস্তায় হঠাৎ অভিনয়ের প্রস্তাব, ভেবেছিলেন স্ক্যাম: যেভাবে অভিনয়ে এলেন মাধবন
  • বাংলাদেশের পরিবর্তে গত চার বছর ধরে চীনের পোশাক বাজারের অংশীদারিত্ব দখল করছে কম্বোডিয়া ও ভিয়েতনাম: র‍্যাপিড
  • কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে আরও ৭৮ বাংলাদেশি ফিরলেন, ৪ দিনে মোট ফিরলেন ২২১ জন

কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা ব্যক্তিরা জানান, তাদের উন্নত দেশে উচ্চ বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে কম্বোডিয়ায় নেওয়া হয়েছিল। সেখানে পৌঁছানোর পর তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে বিভিন্ন স্ক্যাম সেন্টারে আটকে রাখা হয়।
টিবিএস রিপোর্ট
03 September, 2026, 08:00 pm
Last modified: 03 September, 2026, 08:14 pm
ফাইল ছবি/ইউএনবি

কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ডের (প্রতারণা কেন্দ্র) জিম্মি দশা থেকে উদ্ধার হয়ে অবশেষে দেশে ফিরেছেন ৩৮ জন বাংলাদেশি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা এই ভুক্তভোগীদের জরুরি সহায়তা ও কাউন্সেলিং প্রদান করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। এছাড়া তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কম্বোডিয়া সরকার গত ১ সেপ্টেম্বর থেকে জরিমানা ছাড়াই অতিরিক্ত সময় অবস্থানরত বিদেশিদের নিজ দেশে ফেরার সুযোগ দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে এবং সেখানে বাংলাদেশের দূতাবাসের সহায়তায় তারা ফিরতে সক্ষম হন। এর আগে গত জুন মাসেও একইভাবে ৫৮৩ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। তথ্যমতে, বর্তমানে আরও প্রায় ১,৮০০ বাংলাদেশি দেশটিতে ফেরার অপেক্ষায় রয়েছেন।

ফেরত আসা ব্যক্তিরা জানান, তাদের উন্নত দেশে উচ্চ বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে কম্বোডিয়ায় নেওয়া হয়েছিল। সেখানে পৌঁছানোর পর তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে বিভিন্ন স্ক্যাম সেন্টারে আটকে রাখা হয়। সেখানে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সাইবার প্রতারণা বা স্ক্যাম কার্যক্রমে যুক্ত হতে বাধ্য করা হতো। কাজের নির্ধারিত লক্ষ্য বা টার্গেট পূরণ করতে না পারলে চালানো হতো শারীরিক ও মানসিক নির্যাতন।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, 'সাইবার স্ক্যাম এখন মানবপাচারের অন্যতম ভয়াবহ রূপ। কম্বোডিয়ায় অবস্থানরত কিছু বাংলাদেশি মানবপাচারকারী এমনকি দেশে ফেরার পথেও ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন ও চাপ প্রয়োগ করেছেন যেন তারা দেশে না ফেরেন।'

তিনি আরও বলেন, 'দালাল, রিক্রুটিং এজেন্সি এবং এই আন্তর্জাতিক পাচারচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।'

ভুক্তভোগীরা দেশে ফিরেই তাদের ওপর হওয়া নির্যাতনের বিচার এবং পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর তথ্য অনুযায়ী, গত দেড় বছরে ১৫ হাজার ৯২১ জন বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে কম্বোডিয়ায় গেছেন। তবে ফেরত আসাদের দাবি, সেখানে আরও হাজার হাজার বাংলাদেশি মানবেতর জীবনযাপন করছেন এবং প্রতারণার শিকার হচ্ছেন।

প্রতারণার এই চিত্র শুধু কম্বোডিয়াতেই সীমাবদ্ধ নয়। চলতি বছরের ২২ জানুয়ারি মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে ৮ জন এবং ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর আরও ১৮ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। তাদেরও একইভাবে থাইল্যান্ড সীমান্ত দিয়ে পাচার করে মিয়ানমারে নিয়ে অনলাইন প্রতারণায় বাধ্য করা হয়েছিল।

ব্র্যাকের তথ্য বলছে, পাচারকারীরা সাধারণত কম্পিউটার অপারেটর, কল সেন্টার এক্সিকিউটিভ কিংবা কাস্টমার সার্ভিসের মতো আকর্ষণীয় পদের বিজ্ঞাপন দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে প্রার্থীদের প্রলুব্ধ করে। পরে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে স্ক্যাম সেন্টারে আটকে রাখা হয়।

এই ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষিতে ব্র্যাকের পক্ষ থেকে যথাযথ যাচাই-বাছাই ছাড়া থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার, লাওস ও ভিয়েতনামে চাকরির উদ্দেশ্যে না যাওয়ার জন্য বাংলাদেশিদের প্রতি জরুরি আহ্বান জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

কম্বোডিয়া / ভিয়েতনাম / বাংলাদেশি অভিবাসী / স্ক্যাম / ব্র্যাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
    ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
    ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

Related News

  • নাচের ছন্দে জীবনের সুর ফিরে পেলেন শিল্পী
  • ব্র্যাকের রিটার্নশিপ প্রোগ্রাম দিয়ে ফারাহ মাহবুবের ঘুরে দাঁড়ানোর গল্প
  • রাস্তায় হঠাৎ অভিনয়ের প্রস্তাব, ভেবেছিলেন স্ক্যাম: যেভাবে অভিনয়ে এলেন মাধবন
  • বাংলাদেশের পরিবর্তে গত চার বছর ধরে চীনের পোশাক বাজারের অংশীদারিত্ব দখল করছে কম্বোডিয়া ও ভিয়েতনাম: র‍্যাপিড
  • কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে আরও ৭৮ বাংলাদেশি ফিরলেন, ৪ দিনে মোট ফিরলেন ২২১ জন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

2
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

3
ছবি: রাজীব ধর/টিবিএস
অর্থনীতি

মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

4
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা

5
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই

6
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net