Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
বাংলাদেশের পরিবর্তে গত চার বছর ধরে চীনের পোশাক বাজারের অংশীদারিত্ব দখল করছে কম্বোডিয়া ও ভিয়েতনাম: র‍্যাপিড

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 July, 2026, 01:00 pm
Last modified: 07 July, 2026, 01:04 pm

Related News

  • মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
  • দারিদ্র্য বৃদ্ধি, বিনিয়োগ স্থবিরতায় দেশের ৩ কোটি ১০ লাখ মানুষ 'ঝুঁকিপূর্ণ মধ্যবিত্তের' কাতারে
  • তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ
  • ১৭-১৮ বছর বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না: পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশের পরিবর্তে গত চার বছর ধরে চীনের পোশাক বাজারের অংশীদারিত্ব দখল করছে কম্বোডিয়া ও ভিয়েতনাম: র‍্যাপিড

গবেষণায় দেখা যায়, ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে চীনের আধিপত্য কমে যাওয়ায় সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
07 July, 2026, 01:00 pm
Last modified: 07 July, 2026, 01:04 pm
ছবি: সংগৃহীত

রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) নতুন এক গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক পোশাকবাজারে চীনের অংশীদারিত্ব কমে যাওয়ার সবচেয়ে বড় সুবিধাভোগী দেশ হিসেবে বাংলাদেশ আর নেই। গত চার বছরে কম্বোডিয়া এবং ভিয়েতনাম ক্রয়াদেশ বা অর্ডার আকর্ষণের ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে।

গবেষণায় আরও সতর্ক করে বলা হয়েছে, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর যদি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অগ্রাধিকারমূলক কোনো বাণিজ্য ব্যবস্থা নিশ্চিত করা না যায় এবং রপ্তানি ইউরোপীয় ইউনিয়নের 'সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ' শুল্ক কাঠামোর আওতায় চলে যায়, তাহলে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৪৩ শতাংশেরও বেশি কমে যেতে পারে।

গতকাল (৬ জুলাই) ঢাকার জাতীয় প্রেসক্লাবে র‍্যাপিড আয়োজিত এক কর্মশালায় গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

গবেষণা অনুযায়ী, বৈশ্বিক পোশাকবাজারে চীনের অংশীদারিত্ব ২০২২ সালের ২৬ দশমিক ৩৩ শতাংশ থেকে ২০২৫ সালে ২৩ দশমিক ৫৬ শতাংশে নেমে এসেছে। তবে এই পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ২০২২ সালে ১১ দশমিক ৬৭ শতাংশ থাকা বাংলাদেশের বৈশ্বিক বাজার অংশীদারিত্ব সামান্য কমে প্রায় স্থির অবস্থায় রয়েছে।

একই সময়ে কম্বোডিয়ার বাজার অংশীদারিত্ব ৩ দশমিক ৩৪ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ২৬ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে ভিয়েতনামের অংশীদারিত্ব ৮ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে প্রায় ৯ শতাংশে দাঁড়িয়েছে।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে র‌্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেন, 'চীন থেকে সরে আসা রপ্তানি আদেশের স্বয়ংক্রিয় সুবিধাভোগী বাংলাদেশ আর নয়। এটি বৈশ্বিক পোশাকবাজারে বাংলাদেশের অবস্থান দুর্বল হওয়ার ইঙ্গিত দিচ্ছে।'

গবেষণায় দেখা যায়, ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে চীনের আধিপত্য কমে যাওয়ায় সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল বাংলাদেশ। ওই সময়ে বৈশ্বিক পোশাকবাজারে চীনের অংশীদারিত্ব প্রায় ১০ শতাংশ পয়েন্ট কমে যায়, আর বাংলাদেশের অংশীদারিত্ব বাড়ে ৩ দশমিক ৭৫ শতাংশ পয়েন্ট। একই সময়ে ভিয়েতনামের অংশীদারিত্ব বাড়ে ২ দশমিক ৪৬ শতাংশ পয়েন্ট এবং কম্বোডিয়ার বাড়ে শূন্য দশমিক ৯০ শতাংশ পয়েন্ট।

তবে ২০২২ সালের পর এই প্রবণতা বদলে যায়। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে চীনের বাজার অংশীদারিত্ব আরও ২ দশমিক ৭৭ শতাংশ পয়েন্ট কমলেও কম্বোডিয়া অর্জন করে শূন্য দশমিক ৯০ শতাংশ পয়েন্ট এবং ভিয়েতনাম অর্জন করে শূন্য দশমিক ৪০ শতাংশ পয়েন্ট। এদিকে বাংলাদেশের অংশীদারিত্ব প্রায় অপরিবর্তিত থাকে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্জাক বলেন, নীতিগত অসামঞ্জস্য, অনুকূল নয় এমন বিনিয়োগ পরিবেশ, কম্বোডিয়া ও ভিয়েতনামে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং কৃত্রিম তন্তু ও অন্যান্য উচ্চমূল্যের পোশাক উৎপাদনে বাংলাদেশের সীমিত সক্ষমতার কারণে এই স্থবিরতা তৈরি হয়েছে।

শিল্প খাতের নেতারাও আরও কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক বলেন, চীনের রপ্তানি কমলেও নতুন ব্যবসা আকর্ষণের ক্ষেত্রে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি বাংলাদেশ।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গত আড়াই বছর ধরে ভিয়েতনাম, কম্বোডিয়া ও চীন আক্রমণাত্মক বিপণন কৌশল অনুসরণ করেছে, কিন্তু বাংলাদেশ তা করতে ব্যর্থ হয়েছে।'

তিনি বলেন, ব্যবসা পরিচালনার উচ্চ ব্যয়, দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট এবং ব্যাংকঋণের উচ্চ সুদের হার দেশের প্রতিযোগিতা সক্ষমতাকে দুর্বল করেছে, ফলে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে।

তিনি আরও বলেন, 'নিকট ভবিষ্যতে উন্নতির কোনো লক্ষণ আমরা দেখছি না।'

ইনফোগ্রাফিক: টিবিএস

এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের শুল্কঝুঁকি

গবেষণায় আরও সতর্ক করা হয়েছে, স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের পর যদি বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে দেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

গবেষণা অনুযায়ী, বাংলাদেশ যদি ইউরোপীয় ইউনিয়নের 'সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ' শুল্কের আওতায় চলে যায় এবং প্রতিযোগী দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্কমুক্ত সুবিধা ভোগ করতে থাকে, তাহলে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের মোট রপ্তানি ৩৬ শতাংশের বেশি এবং তৈরি পোশাক রপ্তানি ৪৩ শতাংশেরও বেশি কমে যেতে পারে।

বর্তমানে বাংলাদেশের প্রায় ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের বার্ষিক রপ্তানির প্রায় অর্ধেকই যায় ইউরোপীয় ইউনিয়নে।

বাংলাদেশ বর্তমানে 'এভরিথিং বাট আর্মস' ব্যবস্থার আওতায় ইউরোপীয় ইউনিয়নে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা ভোগ করছে। তবে এলডিসি থেকে উত্তরণ এবং নির্ধারিত রূপান্তরকাল শেষ হওয়ার পর নতুন কোনো বাণিজ্য ব্যবস্থা নিশ্চিত করা না গেলে এই অগ্রাধিকারমূলক সুবিধা আর থাকবে না।

অন্যদিকে ভিয়েতনাম ও ভারতের মতো প্রধান প্রতিযোগী দেশগুলো ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। ফলে তারা অনেক ধরনের পোশাক শূন্য বা অগ্রাধিকারমূলক শুল্কে রপ্তানি করতে পারছে।

গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশও যদি একই ধরনের চুক্তি করতে না পারে, তাহলে দেশের তৈরি পোশাক রপ্তানির ওপর সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত 'সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ' শুল্ক আরোপ হতে পারে। এতে দেশের সবচেয়ে বড় রপ্তানি বাজারে বাংলাদেশের মূল্য প্রতিযোগিতা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র‍্যাপিড-এর নির্বাহী পরিচালক ড. এম আবু ইউসুফ। এছাড়া ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালাও বক্তব্য দেন।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

পোশকা রপ্তানি খাত / পোশাক বাজার / চীনের অংশীদারিত্ব / বৈশ্বিক বাজার / ভিয়েতনাম / কম্বোডিয়া / বাংলাদেশ / কমছে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
  • দারিদ্র্য বৃদ্ধি, বিনিয়োগ স্থবিরতায় দেশের ৩ কোটি ১০ লাখ মানুষ 'ঝুঁকিপূর্ণ মধ্যবিত্তের' কাতারে
  • তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ
  • ১৭-১৮ বছর বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না: পানিসম্পদ মন্ত্রী

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net