Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
অনিরাপদ নির্মাণকাজের জন্য জীবন হারিয়ে ঈদে কফিনে করে ঘরে ফিরলেন হাসান

বাংলাদেশ

জিয়া চৌধুরী
08 April, 2024, 10:15 am
Last modified: 08 April, 2024, 10:17 am

Related News

  • ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ৬৭২ জন হাসপাতালে ভর্তি
  • মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৬ বছরে প্রাণ গেছে ১৫,৭১২ জনের, ৫৮ শতাংশই তরুণ 
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
  • কক্সবাজারে দফায় দফায় পাহাড় ধস: রোহিঙ্গা ক্যাম্পে শিশুর মৃত্যু, মেরিন ড্রাইভে যান চলাচল ব্যাহত

অনিরাপদ নির্মাণকাজের জন্য জীবন হারিয়ে ঈদে কফিনে করে ঘরে ফিরলেন হাসান

জিয়া চৌধুরী
08 April, 2024, 10:15 am
Last modified: 08 April, 2024, 10:17 am
মোহাম্মদ হাসান। ছবি: সংগৃহীত

মুসলমানদের পবিত্র রাতে মসজিদে শব-ই-কদরের নামাজ পড়তে যাচ্ছিলেন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মোহাম্মদ হাসান (৪৬)।

শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকার সাত মসজিদ হাউজিংয়ের মূল সড়কে একটি নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে এ পথচারীর মৃত্যু হয়।

নিহত হাসানের প্রতিবেশী শফিউর রহমান বলেন, 'মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের একটা নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে তার মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন।

'আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভবনের নির্মাণকাজে চরম অবহেলার কারণে মৃত্যু হয়েছে পথচারী হাসানের। আবাসিক এলাকার ব্যস্ততম প্রধান সড়কের পাশে নির্মাণকাজের কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না। সেই নির্মাণকাজ এখনও চলছে।

পেশায় ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ মোহাম্মদ হাসান (৪৬) তার পরিবারের সঙ্গে ওই এলাকাতেই থাকতেন।

মৃত হাসানের বাড়িতে তার অসুস্থ মা মাসুমা খাতুনের (৮২) সঙ্গে দেখা করেন টিবিএসের এই প্রতিবেদক। মাসুমা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গত এক দশক ধরে শয্যাশায়ী। হাসানই ছিলেন তার একমাত্র জীবিত সন্তান।

নিহতের শ্যালক সেলিম জানান, হাসান চট্টগ্রামের আনোয়ারা এলাকার জুঁইদণ্ডী গ্রামের ফজল আহমেদের ছেলে। ১২ ভাইবোনের মধ্যে ১১ জন বিভিন্ন সময়ে মারা গেছেন, একমাত্র হাসানই বেঁচে ছিলেন। তার বাবা অনেক আগেই মারা গেছেন। অসুস্থ মায়ের সঙ্গে সাত মসজিদ হাউজিংয়ের ৭ নম্বর রোডের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

সেলিম জানান, ছেলেমেয়েদের নিয়ে ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল হাসানের। 'তিনি গতকাল বিকেলে আমাকে ফোন করে বলেছিলেন, এই ঈদে সবাইকে নিয়ে বাড়িতে যাবেন। কিন্তু ভাবতেও পারিনি যে তিনি কফিনে শুয়ে বাড়িতে যাবেন।'

ছবি: টিবিএস

নিহতের ছেলে মাহিম জানায়, তারা তিন ভাই-বোন। তার বড় ভাই ফাহিম মোহাম্মদপুরের একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে, এখন ফলাফলের অপেক্ষায় আছে। মাহিম একই স্কুলে দশম শ্রেণিতে পড়ে। বাবার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ মহিম আর কোনো কথা বলতে চায়নি।

এদিকে সেলিম বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে। ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে মামলায়। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত হয়েছে হাসানের। চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। 

ভবনে নেই নিরাপত্তা বেষ্টনী

স্থানীয়রা জানান, একজন পুলিশ পরিদর্শকসহ মোট ২৮ জন মালিক আছেন নির্মাণাধীন ভবনটির। ওই পরিদর্শকের তত্ত্বাবধানে গত তিন মাস ধরে নির্মাণকাজ চলছিল। ব্যস্ত রাস্তার পাশে অবস্থিত হওয়া সত্ত্বেও সাইটে কোনো নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়নি।

রোববার বিকেলে ঘটনাস্থলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পথচারী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'নিরাপত্তা বেষ্টনী তো নেই-ই, এছাড়া নির্মাণাধীন ভবনটিতে এমন কোনো সাইনবোর্ডও নেই যা পথচারীদের সেখানে নির্মাণকাজ সম্পর্কে জানাবে। নির্মাণসামগ্রী রাস্তার ওপর ফেলে রাখা হয়েছে। নির্মাণের যন্ত্রপাতি চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে।'

তিনি আরও বলেন, 'মর্মান্তিক ওই মৃত্যুর পরদিনও নির্মাণকাজ চলছে।'

মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের পাশে অবস্থিত ভবনটি ইরাদা বিল্ডার্স লিমিটেড নামে একটি কোম্পানি নির্মাণ করছে। 

ছবি: টিবিএস

স্থানীয়রা জানান, হাফিজুর রহমান নামে একজন পুলিশ পরিদর্শক নির্মাণকাজের তদারকি করতেন। তিনি কাফরুল থানার সাবেক ওসি, বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত।

তবে ইন্সপেক্টর হাফিজুর নির্মাণাধীন ভবন বা ইরাদা বিল্ডার্সে তার কোনো শেয়ার বা জমির মালিকানা থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, 'এখানে আমার কোনো জমি নেই। শুনেছি আমার আত্মীয়-স্বজনের কেউ এই জমিতে শেয়ার কিনেছে।'

Related Topics

টপ নিউজ

মৃত্যু / নির্মাণকাজ / ভবন থেকে কলাম পড়ে পথচারীর মৃত্যু / পথচারী মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ৬৭২ জন হাসপাতালে ভর্তি
  • মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৬ বছরে প্রাণ গেছে ১৫,৭১২ জনের, ৫৮ শতাংশই তরুণ 
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
  • কক্সবাজারে দফায় দফায় পাহাড় ধস: রোহিঙ্গা ক্যাম্পে শিশুর মৃত্যু, মেরিন ড্রাইভে যান চলাচল ব্যাহত

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net