Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
আশ্রয় নেওয়া আরও ১৭৯ মিয়ানমার সেনাকে ফিরিয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ

ইরাওয়াদি নিউজ
27 March, 2024, 10:45 am
Last modified: 27 March, 2024, 10:44 am

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • বাইডেনের আমলে প্রবেশ করা শরণার্থীদের আবার সাক্ষাৎকার নেবে ট্রাম্প প্রশাসন
  • যুক্তরাজ্যের নতুন কঠোর আশ্রয়নীতি: কীভাবে প্রভাবিত হবেন শরণার্থীরা?
  • যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতির পেতে শরণার্থীদের ২০ বছর অপেক্ষা করতে হবে
  • বছরে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৭,৫০০ শরণার্থী নেওয়ার ঘোষণা ট্রাম্পের, ইতিহাসে সর্বনিম্ন

আশ্রয় নেওয়া আরও ১৭৯ মিয়ানমার সেনাকে ফিরিয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ

অন্যদিকে মিয়ানমারের জান্তা সরকার দেশটির কারাগারে থাকা ২০০ বাংলাদেশিকে ফিরিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।
ইরাওয়াদি নিউজ
27 March, 2024, 10:45 am
Last modified: 27 March, 2024, 10:44 am
ছবি: এএফপি

রাখাইন রাজ্যে সংঘাত চলাকালীন পালিয়ে আসা মিয়ানমারের ১৭৯ সেনাদের ফিরিয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে মিয়ানমারের জান্তা সরকার দেশটির কারাগারে থাকা ২০০ বাংলাদেশিকে ফিরিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

এপ্রিলের শুরুর দিকে দুই দেশের মধ্যে বিনিময়টি হওয়া কথা রয়েছে। এই তালিকায় রয়েছেন মিয়ানমারের একজন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) অফিসার; যিনি ২০১৭ সালে রোহিঙ্গাদের উপর গণহত্যার হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। এই বিষয় যদিও দেশটির বর্ডার গার্ড মন্তব্য করতে রাজি হয়নি।

অন্যদিকে বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে, মিয়ানমার সরকার রাখাইন রাজ্য ও অন্যত্র কারাগারগুলিতে নিয়ন্ত্রণ বজায় রাখতে লড়াই করছে। এক্ষেত্রে তারা কক্সবাজার থেকে জান্তা সেনাদের ফিরিয়ে নেওয়া জাহাজেই বাংলাদেশি বন্দীদের ফেরত পাঠাতে চায়।

ঐ কর্মকর্তা বলেন, "এটি টেকনিক্যালি বন্দি বিনিময় নয়। কারণ মিয়ানমারের সেনারা বাংলাদেশে আশ্রয় চেয়েছিল। এখন তারা সবাই মিয়ানমারে ফিরে যেতে ইচ্ছুক। এক্ষেত্রে কেউ আশ্রয় চাইলে আমরা জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করব।"

বাংলাদেশি কর্মকর্তা জানান, যে অফিসারকে ২০১৭ গণহত্যার সাথে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে তাকে বিবৃতি দিতে বাধ্য করা হবে না।

তিনি বলেন, "যদি তিনি সাক্ষ্য দিতে ইচ্ছুক হন, তবে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) একটি বিবৃতি রেকর্ডের অনুমতি দিতে পারি। অন্যথায় না।"

এদিকে ব্যাংকক ভিত্তিক ফোর্টফাই রাইটস রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার জন্য জান্তা কর্মীদের তদন্ত করতে এবং আইসিসির তদন্তের সাথে সমন্বয় করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে আরাকান আর্মির কাছে পরাজিত হয়ে গত সপ্তাহে মিয়ানমারের আরও কয়েকশ সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে প্রবেশ করেছে।

গত ৪ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে মোট ৩৩০ জন কর্মকর্তা ও তাদের পরিবার বাংলাদেশে প্রবেশ করেছে। এদিকে বাংলাদেশ সরকার একই সময়ে ৭৫ জন রোহিঙ্গাকে স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছে।

এদিকে গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমার থেকে আসা একটি জাহাজের মাধ্যমে দেশটির সেনাদের বাংলাদেশ থেকে প্রত্যাবাসন করা হয়।

এ সময় বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, "আর কাউকে সীমান্ত অতিক্রম করতে দেওয়া হবে না।"

কিন্তু ১১ মার্চ আরাকান আর্মির কাছে পরাজিত হয়ে কমপক্ষে ১৭৯ জন সেনা সদস্য বান্দরবানের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়।

২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাদের অভিযানে প্রাণভয়ে বাধ্য হয়ে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ১০ লাখেরও বেশি।

এই বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা ছাড়া বেশিরভাগ শরণার্থীরাই ফিরে যেতে চাচ্ছে না। এদিকে মিয়ানমার সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। তাই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে।

রাখাইন রাজ্যে এখনও আনুমানিক ৬ লাখ রোহিঙ্গা গোষ্ঠী আছে বলে ধারণা করা হচ্ছে। তারা প্রায়শই নানা নির্যাতনের স্বীকার হচ্ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট মতে, জানুয়ারির শেষের দিকে মিয়ানমারে ১২ থেকে ২৪ জন রোহিঙ্গা বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে প্রায় ১০০ জন। 


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার সেনাবাহিনী / ফিরিয়ে আনা / শরণার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • বাইডেনের আমলে প্রবেশ করা শরণার্থীদের আবার সাক্ষাৎকার নেবে ট্রাম্প প্রশাসন
  • যুক্তরাজ্যের নতুন কঠোর আশ্রয়নীতি: কীভাবে প্রভাবিত হবেন শরণার্থীরা?
  • যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতির পেতে শরণার্থীদের ২০ বছর অপেক্ষা করতে হবে
  • বছরে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৭,৫০০ শরণার্থী নেওয়ার ঘোষণা ট্রাম্পের, ইতিহাসে সর্বনিম্ন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net