Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
কম খরচে ও স্বল্প সময়ে গবাদিপশুর নির্ভুল রোগ নির্ণয় পদ্ধতি উদ্ভাবন করলেন বাকৃবি অধ্যাপক

বাংলাদেশ

ইউএনবি
25 February, 2024, 04:00 pm
Last modified: 25 February, 2024, 05:46 pm

Related News

  • রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
  • রংপুরে ৪ খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা: পুলিশ
  • ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ
  • রংপুরে এক পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, ডাকাতি করতে গিয়ে হত্যা সন্দেহ পুলিশের
  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য

কম খরচে ও স্বল্প সময়ে গবাদিপশুর নির্ভুল রোগ নির্ণয় পদ্ধতি উদ্ভাবন করলেন বাকৃবি অধ্যাপক

অধ্যাপক সহিদুজ্জামান জানান, দেশে গবাদিপশুর দেহে রক্ত পরজীবী বিশেষ করে বেবিসিয়া, থাইলেরিয়া ও এনাপ্লাজমার প্রাদুর্ভাব উল্লেখযোগ্য। এসব জীবাণুর সংক্রমণে গবাদিপশুর রক্ত স্বল্পতা, ওজন ও দুধ উৎপাদন মারাত্মকভাবে কমে যায়। সঠিক চিকিৎসা না হলে আক্রান্ত পশুর মৃত্যুও হতে পারে।
ইউএনবি
25 February, 2024, 04:00 pm
Last modified: 25 February, 2024, 05:46 pm
ছবি: ইউএনবি

কম খরচে ও স্বল্প সময়ে ডিএনএ পরীক্ষার মাধ্যমে গবাদিপশুর দেহে রক্ত পরজীবী দ্বারা সংঘটিত বিভিন্ন রোগের প্রায় শতভাগ নির্ভুল নির্ণয় পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।

তারা বলছেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অর্থায়নে পরিচালিত এক গবেষণায় সিরাজগঞ্জ ও রংপুরের বিভিন্ন খামার থেকে পাঁচ শতাধিক নমুনা পরীক্ষার মাধ্যমে এই পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে।

গবেষক দলটির প্রধান প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান। তিনি জানান, দেশে গবাদিপশুর দেহে রক্ত পরজীবী বিশেষ করে বেবিসিয়া, থাইলেরিয়া ও এনাপ্লাজমার প্রাদুর্ভাব উল্লেখযোগ্য। এসব জীবাণুর সংক্রমণে গবাদিপশুর রক্ত স্বল্পতা, ওজন ও দুধ উৎপাদন মারাত্মকভাবে কমে যায়। সঠিক চিকিৎসা না হলে আক্রান্ত পশুর মৃত্যুও হতে পারে।

গবেষক সহিদুজ্জামান বলেন, 'মাঠ পর্যায়ে সাধারণত এসব রোগের লক্ষণ দেখে আক্রান্ত পশুর চিকিৎসা প্রদান করা হয় বলে চিকিৎসা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিছু কিছু ক্ষেত্রে আক্রান্ত পশুর রক্তে জীবাণুর উপস্থিতি নির্ণয়ে অ্যান্টিবডি ও অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। তবে এসব পদ্ধতি ব্যবহার করে শতভাগ সঠিক রোগ নির্ণয় সম্ভব হয় না। বিশ্বের অনেক দেশে ডিএনএর মাধ্যমে গবাদিপশুর রোগ নির্ণয় করা হলেও দেশে মাঠ পর্যায়ে এখনো এ পদ্ধতির ব্যবহার হয়নি।'

অধ্যাপক সহিদুজ্জামান তার রোগ নির্ণয় পদ্ধতি সম্পর্কে বলেন, 'প্রথমে প্রাণির রক্ত সংগ্রহ করে ডিএনএ নিষ্কাশন করা হয়। নিষ্কাশিত এই ডিএনএ পিসিআর মেশিনের মধ্যে দিয়ে পরীক্ষা করা হয়। রক্ত পরজীবীর সামান্য পরিমাণ ডিএনএ ওই নমুনায় উপস্থিত থাকলেও এই পরীক্ষায় তা সহজেই শনাক্ত করা যায়।'

তিনি আরও বলেন, 'প্রক্রিয়াটি পিসিআর নির্ভর হওয়ায় প্রায় শতভাগ নির্ভুল ফলাফল পাওয়া যায়। সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে এবং একসঙ্গে অনেকগুলো নমুনা পরীক্ষা করা যায়। প্রতিটি নমুনা পরীক্ষা করতে গড়ে ৫০০-৭০০ টাকা খরচ হয়।'

এ বিষয়ে মৌলবীবাজারের শ্রীমঙ্গলের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা মাঠ পর্যায়ে গবাদিপশুর রক্ত পরজীবী ও রোগ নির্ণয়ের বর্তমান অবস্থা তুলে ধরেন।

শ্রীমঙ্গল উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক বলেন, 'বেবিসিয়া আক্রান্ত পশুর মূত্র কফির মতো রঙের হয়। মূত্র দেখে বেবিসিয়া রোগ নির্ণয় করা গেলেও থাইলেরিয়া ও এনাপ্লাজমা লক্ষ্মণ দেখে নির্ণয় করা যায় না।'

রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. জোবাইদুল কবীর বলেন, 'বেবিসিয়া, থাইলেরিয়া ও এনাপ্লাজমা এই তিনটি রোগের প্রাদুর্ভাব বাংলাদেশে আগে তেমন ছিল না। বর্তমানে রংপুর অঞ্চলে উচ্চ উৎপাদনশীল গবাদিপশুর জাতগুলোতে রোগগুলো প্রকট আকার ধারণ করেছে। যে কারণে ডেইরি ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি।'

প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, 'এনাপ্লাজমোসিস আঠালি দ্বারা এক প্রাণী থেকে অন্য প্রাণিতে সংক্রমিত হয়। উন্নত বিশ্বে এ রোগ হলে আক্রান্ত প্রাণিটিকে খামার থেকে বাতিল করে দেওয়া হয়। আমাদের দেশে এই পদ্ধতির প্রচলন না থাকায় খামারে রোগের সংক্রমণ হার অনেক বেশি।'

তিনি আরও বলেন, 'আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগারে (এফডিআইএল) জিমসা স্টেইনিংয়ের মাধ্যমে রোগগুলো নির্ণয় করা হয়। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ জনবল। অনেক সময় থাইলেরিয়া ও এনাপ্লাজমা নির্নয়ে তারা দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যাওয়ায় সঠিক ফলাফলও পাওয়া যায় না। আবার রংপুরের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষায় প্রাপ্ত ফলাফল নিয়েও বিভ্রান্তি রয়েছে।

অধ্যাপক সহিদুজ্জামানের সাফল্য সম্পর্কে ড. জোবাইদুল বলেন, 'ডিএনএ পর্যায়ে গবাদিপশুর রোগ নির্ণয়ের যে পদ্ধতি আবিষ্কার করা হয়েছে এটি মাঠ পর্যায়ে ব্যবহার করতে পারলে প্রাণিসম্পদ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।'

তিনি আরও বলেন, 'একজন ভেটেরিনারিয়ান হিসেবে দেশের প্রাণিসম্পদের উন্নয়ন করা আমার পেশাগত দায়িত্ব। বাংলাদেশ সরকারের টাকায় আমি এই গবেষণাটি সম্পন্ন করেছি। সরকার ও সংশ্লিষ্টদের সহযোগিতায় এই প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা হলে খামারিরা উপকৃত হবেন ও প্রাণিসম্পদ উন্নয়নেও তা ব্যাপক ভূমিকা রাখবে।'
 

Related Topics

টপ নিউজ

গবাদি পশু / রোগ / রোগ নির্ণয় / উদ্ভাবন / বাকৃবি / গবেষক / সিরাজগঞ্জ / রংপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
  • রংপুরে ৪ খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা: পুলিশ
  • ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ
  • রংপুরে এক পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, ডাকাতি করতে গিয়ে হত্যা সন্দেহ পুলিশের
  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net