Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
পুরস্কারের জন্য বর্তমান বরাদ্দ ২৬.৮৯ কোটি, আরও ৮.৩০ কোটি টাকা চায় র‌্যাব, বিজিবি ও কোস্ট গার্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 December, 2023, 01:30 pm
Last modified: 24 December, 2023, 02:16 pm

Related News

  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব
  • টেন্ডার দ্বন্দ্বে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৭
  • দেশজুড়ে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব
  • মোংলায় তেলের অবৈধ মজুদে কোস্ট গার্ডের যৌথ অভিযান, সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ
  • র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

পুরস্কারের জন্য বর্তমান বরাদ্দ ২৬.৮৯ কোটি, আরও ৮.৩০ কোটি টাকা চায় র‌্যাব, বিজিবি ও কোস্ট গার্ড

টিবিএস রিপোর্ট
24 December, 2023, 01:30 pm
Last modified: 24 December, 2023, 02:16 pm

সদস্যদের পুরস্কার দেওয়ার জন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্ট গার্ড সংশোধিত বাজেটে ৮.৩০ কোটি টাকা বাড়তি বরাদ্দ চেয়েছে। 

চলতি অর্থবছরের বাজেটে এই তিন সংস্থার অনুকূলে পুরস্কারের জন্য মোট ২৬.৮৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

গত ৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা কমিটির বৈঠকে সংস্থাগুলোর পক্ষ থেকে পুরস্কারের জন্য এই বাড়তি বরাদ্দ দাবি করা হয়। পরে জননিরাপত্তা বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পুরস্কারের বাড়তি বরাদ্দসহ সামগ্রিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা বাড়তি বরাদ্দ চেয়ে আবেদন করেছে।

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বাড়তি ১,৪০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে

জানা গেছে, পুরস্কার খাতে র‌্যাবের জন্য বাজেটে বরাদ্দ রয়েছে ২.৯৯ কোটি টাকা। এ খাতে সংস্থাটি আরও ১৩ লাখ টাকা চেয়েছে। একইভাবে বিজিবির জন্য বাজেটে ৪.৩০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। সীমান্তে দায়িত্বপালনকারী এই সংস্থা আরও ৩.১৭ কোটি টাকা চেয়েছে। আর কোস্টগার্ড চেয়েছে বাড়তি ৫ কোটি টাকা। কোস্ট গার্ডের পুরস্কারের জন্য বাজেটে ১৯.৬০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। 

জননিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা বলেন, চোরাচালান, মাদক কারবার বন্ধসহ বিভিন্ন বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য এসব বাহিনীর সদস্যদের পুরস্কার দেওয়ার বিধান রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করতে বাড়তি বরাদ্দ চেয়েছে বাহিনীগুলো। 

যদিও গত ২৬ নভেম্বর অর্থ বিভাগ এক পরিপত্রে বলেছে, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের প্রাক্কলন অবশ্যই মূল বাজেটের বরাদ্দের মধ্যে থাকতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

Related Topics

টপ নিউজ

র‍্যাব / বিজিবি / কোস্ট গার্ড / বাজেট বরাদ্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব
  • টেন্ডার দ্বন্দ্বে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৭
  • দেশজুড়ে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব
  • মোংলায় তেলের অবৈধ মজুদে কোস্ট গার্ডের যৌথ অভিযান, সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ
  • র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net