Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হস্তান্তর আজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 October, 2023, 11:05 am
Last modified: 05 October, 2023, 11:20 am

Related News

  • ঋণ খেলাপির ঝুঁকি এড়াতে পটুয়াখালী বিদ্যুৎকেন্দ্রের জন্য ১,৭৪৪ কোটি টাকা চায় বিদ্যুৎ বিভাগ
  • রূপপুরে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • ইউরেনিয়াম রপ্তানি করবে না ইরান, তবে বিশুদ্ধতা কমাতে রাজি
  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন কমেছে ব্যাপকভাবে, বাড়ছে আর্থিক ক্ষতি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হস্তান্তর আজ

এরমধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর আন্তর্জাতিক ক্লাবে ৩৩তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হবে।
টিবিএস রিপোর্ট
05 October, 2023, 11:05 am
Last modified: 05 October, 2023, 11:20 am
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর আন্তর্জাতিক ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আজ (৫ অক্টোবর) দেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানি ইউরেনিয়াম গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ এই ক্লাবের ৩৩তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি ইতোমধ্যেই ইউরেনিয়াম ব্যবহারে উপযুক্ত বলে জানিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী রুশ ঠিকাদার রোসাটম এবং এ খাতের আন্তর্জাতিক সংস্থাগুলো। এরই পরিপ্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর ১৬৮ টিপিএস (ইউরেনিয়াম বান্ডিল, যার প্রতিটির ওজন সাড়ে ৭ কেজি) দেশে পাঠিয়েছে রাশিয়া।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে বিশেষ সনদ ও পরিচালন মডেল হস্তান্তর করবে দেশটি, যাকে বলা হচ্ছে 'হ্যান্ডস ওভার দ্য সার্টিফিকেট অব ফুয়েল ডেলিভারি অ্যান্ড মডেল অব দ্য ফুয়েল অ্যাসেম্বিলি টু দ্য আর্কিটেক্ট'। 

এদিন প্রকল্প একালা পাবনার রূপপুরে রুশ পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমানের কাছে এই সার্টিফিকেট ও মডেল হস্তান্তর করবেন। হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখবেন। 

বুধবার (৪ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এই অনুষ্ঠানের প্রস্তুতি পর্বেক্ষণ করেন। এ সময় মন্ত্রী বলেন, "২০২৫ সালের শুরুর দিক থেকে বাংলাদেশের জনগণ রুপপুরে যে পারমানবিক বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে তার সুফল পাবেন। এই কেন্দ্রটি দেশের জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে।"

রূপপুরের দুই ইউনিট থেকে ১,২০০ মেগাওয়াট করে সর্বমোট বিদ্যুৎ পাওয়া যাবে ২,৪০০ মেগাওয়াট। 

রূপপুরের জন্য এই জ্বালানি আসছে রাশিয়া থেকে। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত নভোসিবিরস্কের কারখানায় এসব ইউরেনিয়াম প্রস্তুত করা হয়েছে। চুক্তি অনুযায়ী, রূপপুরের লাইফটাইমে (৮০ বছর) এটি সরবরাহ করবে রাশিয়া। 

তবে প্রথম তিন বছর এই জ্বালানি বিনামূল্যে সরবরাহ করবে দেশটি। বিদ্যুৎকেন্দ্রের নকশা অনুযায়ী, পুরো মেয়াদেই জ্বালানি আনতে হবে রাশিয়া থেকে। এজন্য অন্য আরেকটি চুক্তির মাধ্যমে ইউরেনিয়ামে দাম নির্ধারণ করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র / ইউরেনিয়াম / বিদ্যুৎকেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ঋণ খেলাপির ঝুঁকি এড়াতে পটুয়াখালী বিদ্যুৎকেন্দ্রের জন্য ১,৭৪৪ কোটি টাকা চায় বিদ্যুৎ বিভাগ
  • রূপপুরে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • ইউরেনিয়াম রপ্তানি করবে না ইরান, তবে বিশুদ্ধতা কমাতে রাজি
  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন কমেছে ব্যাপকভাবে, বাড়ছে আর্থিক ক্ষতি

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net