Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
অবসরের ৩ বছরের আগে নির্বাচনে অংশ নিতে পারবেন না সরকারি কর্মকর্তারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 December, 2025, 08:25 pm
Last modified: 24 December, 2025, 10:06 pm

Related News

  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

অবসরের ৩ বছরের আগে নির্বাচনে অংশ নিতে পারবেন না সরকারি কর্মকর্তারা

এনসিপির আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব জানান, রিট আবেদনটি 'প্রি-ম্যাচিউরড' বা অপরিপক্ক হওয়ায় আদালত তা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।
টিবিএস রিপোর্ট
24 December, 2025, 08:25 pm
Last modified: 24 December, 2025, 10:06 pm
ফাইল ছবি: সংগৃহীত

অবসরের তিন বছরের আগে সরকারি কর্মকর্তাদের নির্বাচনে অংশ নেওয়া নিষেধ—আরপিও-র এই বিধান বহাল রেখেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রিট আবেদন বুধবার (২৪ ডিসেম্বর) খারিজ করে দেন বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের বেঞ্চ। এর ফলে সরকারি চাকরি ছাড়ার পরপরই কেউ আর জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

আরপিও'র ১২(১)(সি)(এফ) বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ডা. আবু মো. মোফাখ খারুল ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে চান এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।

এনসিপির আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব জানান, রিট আবেদনটি 'প্রি-ম্যাচিউরড' বা অপরিপক্ক হওয়ায় আদালত তা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

আদালতের যুক্তি তুলে ধরে তিনি বলেন, 'যিনি রিট করেছেন তিনি এখনো কোনো প্রার্থী নন। এছাড়া তিনি চুক্তিভিত্তিক চাকরি করতেন। আরপিও'র সংশ্লিষ্ট বিধানে বলা আছে, যিনি চুক্তিভিত্তিক চাকরি করেন, তিনিও তিন বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত নির্বাচন করতে পারবেন না।'

আরপিও'র ১২(১)(সি)(এফ) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট করেছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আবু মো. মোফাখ খারুল ইসলাম। তিনি জানান, অর্থপেডিক বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে চাকরিরত অবস্থায় গত ২০ ডিসেম্বর তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন এবং আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। কিন্তু আরপিও'র ওই ধারার কারণে তিনি বাধার সম্মুখীন হচ্ছেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে এনসিপির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মেরি আকতার ও আশরাফি সানজিদা।

উল্লেখ্য, আরপিও'র ১২(১)(সি)(এফ) ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী অবসরের তিন বছরের মধ্যে কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।

Related Topics

টপ নিউজ

রিট খারিজ / নির্বাচনে অংশগ্রহণ / এনসিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net