Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
আওয়ামী লীগ মানুষের সব অধিকার কেড়ে নিয়ে এক দলের শাসন প্রতিষ্ঠিত করছে: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 August, 2023, 04:00 pm
Last modified: 22 August, 2023, 04:10 pm

Related News

  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রিজভী আহমেদ
  • কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল
  • কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি?
  • মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
  • জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না: ফখরুল

আওয়ামী লীগ মানুষের সব অধিকার কেড়ে নিয়ে এক দলের শাসন প্রতিষ্ঠিত করছে: ফখরুল

আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
22 August, 2023, 04:00 pm
Last modified: 22 August, 2023, 04:10 pm
ছবি- সংগৃহীত

একটা প্রতারণার মধ্য দিয়ে রাষ্ট্র চলছে বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, "এমন সময়ে আমরা বাস করছি, এরকম ভয়াবহ অবস্থা আমরা কখনো কল্পনাও করিনি। যে একটা প্রতারণার মধ্যে দিয়ে একটি রাষ্ট্র চলছে। প্রতিটি মুহূর্তে প্রতারণা চলছে।"

আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টি চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমদ-এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, "সেই সময়ে আমরা সবাই সংগ্রামের মাঠে লড়াই করেছি। সেই সময় কাজী জাফর আহমেদ ঘোষণা দিলেন, 'আমি গণতন্ত্রের পক্ষে আছি। গণতন্ত্রের পক্ষে আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়তে চাই'। তিনি ছিলেন, কিন্তু বেশিদিন থাকতে পারেননি। চরম দুর্ভাগ্য আমাদের ও এ জাতিরম, যে চরম সংকটের মুহূর্তে আমরা তাকে পাচ্ছি না। কিন্তু আমরা তার আদর্শকে পাই, কাজগুলোকে পাই।"

তিনি বলেন, "আওয়ামী লীগ ভয়ংকরভাবে মানুষের সব অধিকার কেড়ে নিয়ে, সমস্ত গণতন্ত্র প্রতিষ্ঠান ভেঙে দিয়ে এক ব্যক্তি ও এক দলের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করছে।"

আশার কথা জানিয়ে ফখরুল বলেন, "মানুষ কিন্তু প্রতিবাদ করছে। মানুষ জেগে উঠছে। আপনার অবশ্যই লক্ষ্য করেছেন, ইতোমধ্যে ২২ জন যুবক রাজপথে লড়াই করে জীবন দিয়েছে। আজকে সবাই এগিয়ে আসছে। আমরা যারা গণতন্ত্রের পক্ষে আছি সবাই একত্রিত হচ্ছি, হয়েছি। যুগপৎ আন্দোলনের বাইরে যে দলগুলো আছে, আমরা সকলেই একমত। এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না।"

মির্জা ফখরুল বলেন, "আমি আবেদন জানাই তরুণদের কাছে, যারা যুবক আছেন তাদের কাছে। কাজী জাফর চলে গেছেন। এখানে আমিসহ যত বয়স্ক মানুষ আছি আমাদের সময় কিন্তু শেষ হয়ে আসছে। আমরা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করছি। কাজী জাফর কিন্তু লড়াই করে গেছেন। সে লড়াই কিন্তু ব্যক্তিগত কোন স্বার্থে নয়, লড়াই কিন্তু এ দেশ ও মানুষের জন্যে।"

এ সভায় সভাপতিত্বে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও সঞ্চালনায় ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / বিএনপি-আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রিজভী আহমেদ
  • কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল
  • কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি?
  • মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
  • জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না: ফখরুল

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net