Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ডেঙ্গুতে গর্ভবতী নারীদের ঝুঁকি বেশি, সতর্কতার পরামর্শ চিকিৎসকদের

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
19 August, 2023, 10:15 am
Last modified: 19 August, 2023, 12:04 pm

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে নারীসহ দুজনের মৃত্যু

ডেঙ্গুতে গর্ভবতী নারীদের ঝুঁকি বেশি, সতর্কতার পরামর্শ চিকিৎসকদের

চিকিৎসকদের মতে, চলতি বছরে গর্ভবতী নারীদের মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
তাওছিয়া তাজমিম
19 August, 2023, 10:15 am
Last modified: 19 August, 2023, 12:04 pm
প্রতীকী ছবি: পিক্সাবে

দেশে মশাবাহিত রোগের প্রকোপ বাড়তে থাকায় জ্বর হলেই গর্ভবতী নারীদের ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। ডেঙ্গু পরীক্ষার ফলাফল ইতিবাচক আসলে গর্ভবতী নারীদের তারা অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়ারও পরামর্শ দিয়েছেন।

চিকিৎসকদের মতে, চলতি বছরে গর্ভবতী নারীদের মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমা বিশ্বাস (২৬) নামে ৯ মাসের এক গর্ভবতী নারীর মৃত্যু হয়। তার আগে, গত ২৫ জুলাই মারা যান ৮ মাসের গর্ভবতী বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা। এর আগে, গত ২৩ জুলাই ডেঙ্গুতে মারা যান বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক কান্তা বিশ্বাস। কান্তা বিশ্বাসও ৮ মাসের গর্ভবতী ছিলেন। 

এ বছর এখন পর্যন্ত ৪ জন গর্ভবতী নারী ডেঙ্গুতে মারা গেছেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা অধিদপ্তর (ডিজিএইচএস)-এর পরিচালক, এমআইএস, অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

এমএইচ সমরিতা মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাহলা বারী বলেন, গর্ভবতী মায়ের জ্বর, ঠাণ্ডা, কাশি যাইহোক না কেনো ডেঙ্গু টেস্ট করতে হবে। ডেঙ্গু পজিটিভ হলে হাসপাতালে ভর্তি হতে হবে। কারণ ডেঙ্গুতে গর্ভবতী মায়েদের ঝুঁকি বেশি। 

''এ বছর ডেঙ্গু আক্রান্ত গর্ভবতী মায়ের সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে। আইসিইউতেও নিতে হয়েছে দুই একজনকে। গর্ভাবস্থায় ডেঙ্গু হলে মা ও শিশুর ঝুঁকি বেড়ে যায়। জ্বরের ৪র্থ, ৫ম দিন রোগীর অবস্থা বেশি খারাপ হয়ে যায়, তাই বেশি সতর্ক থাকতে হবে সে সময়," যোগ করেন তিনি।

গর্ভকালীন অবস্থায় প্রাকৃতিকভাবেই শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল থাকে বিধায় এ সময় গর্ভবতী নারীদের ডেঙ্গু হেমোরেজিক ও শক সিনড্রোমে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেশি থাকে বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। 

গর্ভবতী নারী ডেঙ্গুতে আক্রান্ত হলে মা ও গর্ভস্থ শিশুর জীবনে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।

ডা. নাহলা বারী আরও বলেন, "গর্ভকালীন প্রথম তিন মাসে ঘন ঘন বমির কারণে এমনিতেই শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এ সময় গর্ভবতী নারী ডেঙ্গুতে আক্রান্ত হলে অত্যধিক জ্বরে শরীরে আরও বেশি পানিশূন্যতা দেখা দেয়, রক্তচাপ কমে যায়। এর ফলে গর্ভপাত হতে পারে।" 

'ডেঙ্গু ইনফেকশন অ্যান্ড মিসক্যারেজ: আ প্রোসপেক্টিভ কেস কন্ট্রোল' শীর্ষক এক গবেষণা অনুসারে, ডেঙ্গুতে অসুস্থতা গুরুতর পর্যায়ে গেলে গর্ভপাত এবং মৃতপ্রসব হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। ডেঙ্গু গর্ভাবস্থার পরবর্তী পর্যায়ে অসুস্থ মায়ের কাছ থেকে সরাসরি প্ল্যাসেন্টার মাধ্যমে তা ভ্রূণকেও সংক্রমিত করতে পারে। 

সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিকের একজন নার্সের ১৭ সপ্তাহের ভ্রূণ গর্ভপাত হয়েছে বলে জানা গেছে। 

শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ব্লাড ট্রান্সফিউশন সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক টিবিএসকে বলেন, "গর্ভকালীন সময়ে নারীদের শরীরে অনেক ধরনের পরিবর্তন আসে। গর্ভকালীন অবস্থায় ডেঙ্গু হলে তাই অনেকেই প্রাথমিক পর্যায়ে বুঝতে পারেন না। মাথা ব্যাথা, বুক ও পেটের সংযোগ স্থলে ব্যাথা হওয়া, বমি ভাব লাগা ইত্যাদি গর্ভকালীন উপসর্গ হলেও এগুলা ডেঙ্গুরও লক্ষণ তাই সতর্ক থাকতে হবে।"

ডা. আশরাফুল হক আরও বলেন, "গর্ভকালীন সময়ে ফ্লুইড অনেক হিসাব করেই দেওয়া লাগে, যেহেতু এ সময় তাদের শরীরে ফ্লুইড এমনিতেই বেশি থাকে। তাই ফ্লুইড ম্যানেজমেন্টে সতর্ক থাকতে হবে।" 

"গর্ভকালীন ডেঙ্গুকে সম্পূর্ণ পৃথকভাবেই দেখা উচিত এবং নিয়মিত চিকিৎসকের অধীনে থাকাটাও একান্ত জরুরি,যোগ করেন তিনি। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে নারীদের সংখ্যা  বেশি। এ বছর ডেঙ্গুতে মৃতদের মধ্যে ৫৭ শতাংশই নারী। 

শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে; এ নিয়ে চলতি বছরে দেশে মশাবাহিত রোগে মৃতের সংখ্যা ৪৫৩ জনে দাঁড়িয়েছে। এ সময়ের মধ্যে ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে আরও ১,৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে।

চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯৫,৮৭৭ জন।
 

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / গর্ভবতী নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে নারীসহ দুজনের মৃত্যু

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net