Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
পাটকলের ছাদে হবে সোলার পার্ক, জায়গা ইজারা দিতে দরপত্র আহ্বান 

বাংলাদেশ

রফিকুল ইসলাম & ইয়ামিন সাজিদ
17 July, 2023, 02:05 pm
Last modified: 28 August, 2023, 03:44 pm

Related News

  • দেশের ২৩৯ কারখানার ছাদে ৬৬৭ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে: আইইইএফএ
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • সরকারিভাবে নতুন পাটকল করার পরিকল্পনা নেই, লক্ষ্য বেসরকারিখাতের অংশগ্রহণ বাড়ানো: পাটমন্ত্রী
  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

পাটকলের ছাদে হবে সোলার পার্ক, জায়গা ইজারা দিতে দরপত্র আহ্বান 

রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।
রফিকুল ইসলাম & ইয়ামিন সাজিদ
17 July, 2023, 02:05 pm
Last modified: 28 August, 2023, 03:44 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

নবায়নযোগ্য শক্তি উৎপাদন এবং পরিবেশে কার্বন নির্গমন কমাতে রাষ্ট্রায়ত্ত ১৩টি পাটকল কারখানা ও গুদামের ছাদ ইজারা দেওয়ার পদক্ষেপ নিয়েছে সরকার। ভবনগুলোর ছাদের প্রায় ৬৩ লাখ বর্গফুট জায়গায় সোলার সিস্টেম (সৌর বিদ্যুৎ প্রকল্প) স্থাপন করা হবে; এ লক্ষ্যে এই জায়গা ইজারা দিতে ইতোমধ্যেই সরকার একটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে।

রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

দরপত্রের নথি অনুসারে, প্রাথমিকভাবে ২০ বছরের জন্য ইজারা দেওয়া হবে ছাদ। তবে, প্রাথমিক ইজারার ফলাফল সন্তোষজনক হলে, তার ওপর ভিত্তি করে পরবর্তীতে মেয়াদ বাড়ানো হতে পারে।

মেয়াদ শেষ হওয়ার পর সোলার পার্কগুলোর মালিকানা বিজেএমসি'কে হস্তান্তর করা হবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক এবং দেশের বিশিষ্ট নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ মো. শাহরিয়ার আহমেদ চৌধুরী বলেন, সাধারণত ১ মেগাওয়াট সোলার রুফটপ সুবিধা স্থাপনের জন্য প্রায় ৭০,০০০ বর্গফুট জায়গার প্রয়োজন হয়।

সেই হিসেবে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী অঞ্চলের ১৩টি পাটকল থেকে প্রায় ৯০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিজেএমসি চেয়ারম্যান আনিস মাহমুদ বলেন, "বিদ্যুতের অন্তত ১০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। কিন্তু উন্মুক্ত জায়গা আসলে খুব কম। এজন্য সরকার বড় বড় ভবনের রুফটপে (ছাদে) সোলার পার্ক স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে। সেটির অংশ হিসেবে পাটকলের রুফটপ লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

তিনি বলেন, "পাটকলের কারখানা ও গো-ডাউনগুলো অনেক বড়, অনেক জায়গাজুড়ে রয়েছে, যা আপাতত কোনো কাজে লাগছে না। তবে এখানে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পাটকলের ফ্যাক্টরি ও গো-ডাউন ভাড়া বা লিজ দেওয়া হবে।"

পাটকলের কারখানা ও গুদাম ভবনের ছাদে সোলার পার্ক স্থাপিত হলে সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানান আনিস মাহমুদ। এটি যেমন দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে, তেমনি অব্যবহৃত জায়গার ব্যবহারও নিশ্চিত হবে বলে উল্লেখ করেন তিনি।

খালি পড়ে থাকা জায়গা উৎপাদনশীল কাজে ব্যবহারের মাধ্যমে সরকারের লক্ষ্য অর্জনে সাহায্য করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

বর্তমানে বাংলাদেশ ২,১৬১টি রুফটপ সোলার সিস্টেম থেকে মোট ১৫৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এর মধ্যে ৮৪.৫৮৮ মেগাওয়াট আসছে রুফটপ নেট মিটারিং সুবিধা থেকে; এই ব্যবস্থায় খরচের চেয়ে বেশি উৎপান হলে জাতীয় গ্রিডে সেই বিদ্যুৎ সরবরাহ করা যায়। 

টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রুফটপে বাকি ৬৯.৯৩৪ মেগাওয়াটের সোলার সিস্টেম নেট মিটারিং ছাড়াই স্থাপিত হয়েছে।

ভূমি স্বল্পতার কারণে শিল্প ও বাণিজ্যিক ভবনগুলোর ছাদে সৌর প্রকল্পের স্থাপনের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ সংক্রান্ত প্রচারণাও বাড়াচ্ছে।

কারখানা এবং বাণিজ্যিক ভবনের মালিকরাও ছাদের ওপর সোলার সিস্টেম স্থাপনে আগ্রহী হয়ে উঠছেন। কারণ এই ব্যবস্থায় তরল জ্বালানি-ভিত্তিক ও গ্রিড বিদ্যুতের তুলনায় সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়।

বর্তমানে ছাদে সৌর বিদ্যুতের প্রতি ইউনিট উৎপাদনে ৬ টাকারও কম খরচ হয়; অন্যদিকে তরল জ্বালানি-ভিত্তিক ক্যাপটিভ জেনারেশন উপায়ে প্রতি ইউনিট উৎপাদনে খরচ হয় প্রায় ১৭ টাকা; এছাড়া,  গ্রিড সংযোগের জন্য ইউনিটপ্রতি প্রায় ৮ টাকা খরচ হয়।

বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, মোট চাহিদার প্রায় ৪ শতাংশ পূরণ হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি থেকে।

এদিকে, বছরের পর বছর ধরে ব্যাপক লোকসানের কারণে ২০২০ সালের ১ জুলাই সরকার বিজেএমসির আওতাধীন সমস্ত মিল বন্ধ করে দেয়।

মিলগুলো বন্ধের পর বেসরকারি খাতে ১৭টি মিল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বর্তমানে বেসরকারি ব্যবস্থাপনায় চালু হয়েছে মাত্র ৩টি পাটকল।

এখন, বিজেএমসি নবায়নযোগ্য শক্তি উৎপাদনে ভবনগুলোর ছাদ বেসরকারি খাতে লিজ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। 

ছাদে সৌর প্রকল্প স্থাপনে অর্থায়ন করছে ইডকল

নবায়নযোগ্য শক্তি উৎপাদনে উৎসাহ দিতে এবং শিল্প ও বাণিজ্যিক ভবনগুলোর খালি জায়গার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে সরকারি মালিকানাধীন বিশেষায়িত নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল- ইডকল) নয়ায়নযোগ্য শক্তি অবকাঠামো প্রকল্পে অর্থায়ন করছে। ছাদের সৌর প্রকল্পের ৮০ শতাংশ খরচ মেটাতে মেয়াদী ঋণ প্রদান করছে প্রতিষ্ঠানটি।

ইডকলের কর্মকর্তারা জানান, ৫-৫.৫ শতাংশ সুদে ১০ বছরের জন্য এই মেয়াদী ঋণ দেওয়া হচ্ছে। 

চলতি বছরের মে পর্যন্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ছাদে প্রায় ৫০ মেগাওয়াট পরিমাণের বেশকিছু সৌর বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করেছে ইডকল।

গেলো মার্চে ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, দেশের শিল্প প্রতিষ্ঠানের ছাদগুলো ব্যবহার করে প্রায় ৩,০০০ মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন করা সম্ভব।

তবে প্রাথমিক লক্ষ্য হিসেবে চলতি বছরের মধ্যে শিল্প প্রতিষ্ঠানের ছাদ ব্যবহার করে প্রায় ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। চলমান জ্বালানি সংকটের মধ্যে এই উৎপাদন দেশের প্রাথমিক জ্বালানির (গ্যাস, কয়লা এবং তেল) ওপর থেকে চাপ কমাতে সহায়তা করবে।
 

Related Topics

টপ নিউজ

সোলার প্যানেল / সৌর বিদ্যুৎ / পাটকল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • দেশের ২৩৯ কারখানার ছাদে ৬৬৭ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে: আইইইএফএ
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • সরকারিভাবে নতুন পাটকল করার পরিকল্পনা নেই, লক্ষ্য বেসরকারিখাতের অংশগ্রহণ বাড়ানো: পাটমন্ত্রী
  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net