Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
ঢাকা উত্তরের ৮ কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 June, 2023, 09:15 am
Last modified: 20 June, 2023, 09:27 am

Related News

  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • উৎপাদন খরচ বাড়লেও বড় গরু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা
  • আফতাবনগরে অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ
  • মেরাদিয়ায় অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্তে হাইকোর্টের তিন মাসের নিষেধাজ্ঞা
  • যশোরে গরুর দাম বাড়তি, ছোট গরুতে আগ্রহী ক্রেতারা

ঢাকা উত্তরের ৮ কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন

গত বছর উত্তর সিটির হাটগুলোতে ডিজিটাল মাধ্যমে লেনদেন হয় ৩৩ কোটি টাকা, এবারে টার্গেট ১৫০ কোটি টাকা।
টিবিএস রিপোর্ট
20 June, 2023, 09:15 am
Last modified: 20 June, 2023, 09:27 am
ফাইল ছবি/টিবিএস

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৮টি অস্থায়ী পশুর হাটে পশু কেনাবেচায় ডিজিটাল লেনদেনের ব্যবস্থা থাকছে। আর এসব হাটগুলোতে ১০টি ব্যাংক, ৪টি এমএফএস প্রোভাইডার এবং ৩টি আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন পরিচালনা করা হবে।

সোমবার বনানীর হোটেল শেরাটনে 'স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট' শিরোনামে ডিএনসিসির কুরবানির পশুর হাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন ব্যবস্থা বিষয়ক এক সংবাদ সম্মেলনে বিষয়গুলো জানানো হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, "স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট' স্লোগানে উত্তর সিটির ৮টি অস্থায়ী পশুর হাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন ব্যবস্থা থাকবে। ইতোমধ্যে ১০ হাজার খামারির ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে এই লেনদেনের জন্য। সেক্ষেত্রে টাকা নিয়ে আমাদের আর হাটে যেতে হবে না, গরুর মালিকরাও টাকা নিয়ে বাড়ির ফেরার সময় সমস্যায় পড়বে না। কারণ লেনদেন হবে ডিজিটালি। আমরা ধীরে ধীরে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি, এটা তারই অংশ।"

মেয়র বলেন, "কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন চালুকরণ এবং প্রান্তিক পশু বিক্রেতাদেরকে ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে ২০২২ সালে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগের পাইলট কার্যক্রম গ্রহণ করে, যেখানে ৩৩ কোটি টাকা লেনদেন হয়। এবার আমাদের লেনদেন টার্গেট দেড়শ কোটি টাকা।"

উত্তর সিটির পশুর হাটে যে ১০টি ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যাবে সেগুলো হল: এবি ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, দা সিটি ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

আন্তর্জাতিক পেমেন্ট স্কিমগুলো হচ্ছে এমেক্স, মাস্টারকার্ড ও ভিসা এবং এমএফএস প্রোভাইডারগুলো হচ্ছে বিকাশ, নগদ, উপায় ও এমক্যাশ।

তারা জানান, ডিজিটাল লেনদেন কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ উত্তর সিটির ৮ টি হাটে ডিজিটাল বুথ স্থাপন করে অর্থ তাৎক্ষণিকভাবে ক্রেতার হিসাব হতে বিক্রেতার হিসেবে পৌঁছে দিবে এবং লেনদেনে নগদ অর্থের ব্যবহার হ্রাসকল্পে কাজ করবে। এতে করে নগদ অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাস পাওয়ার পাশাপাশি লেনদেনকারীদের ডিজিটাল ফুটপ্রিন্ট বা রেকর্ড সৃষ্টি হবে। সৃষ্ট রেকর্ড পশু বিক্রেতাগণকে ভবিষ্যতে সহজ শর্তে ঋণপ্রাপ্তিসহ বিভিন্ন সেবা ও সহায়তা গ্রহণের জন্য সহায়তা করবে।

আট ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ

আট ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, "আমি যখন মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছি তখন কোরবানির বর্জ্য অপসারণ হতো ৪৮ ঘণ্টার মধ্যে। এর পরের বছর থেকে কোরবানির বর্জ্য অপসারণ শেষ করতাম ২৪ ঘণ্টার মধ্যে। গত কোরবানির ঈদে বর্জ্য অপসারণ করেছি ১২ ঘণ্টায়। এবার ঘোষণা দিতে চাই, সবার চেষ্টায় এই ঈদে আমরা উত্তর সিটি কর্পোরেশন ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবো।"

এসময় কোরবানির বর্জ্য অপসারণে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারীদের পাশাপাশি তিনি নিজেও মাঠে থাকবেন বলে ঘোষণা দেন।

মেয়র বলেন, "এছাড়া কোরবানির বর্জ্য অপসারণের সঙ্গে জড়িত ঢাকা উত্তর সিটি করপোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সবার ছুটি বাতিল করা হয়েছে। বর্জ্য অপসারণ কার্যক্রমে আমাদের ১১ হাজার কর্মী মাঠে থাকবে। যারা কোরবানি করবেন সেসব নাগরিকদের জন্য ৯ লাখ বায়ো-ডিগ্রেডেবল (পরিবেশবান্ধব) পলিব্যাগ আমরা বিতরণ করবো।"

মেয়রও আরও বলেন, "উত্তর সিটি অস্থায়ী ৮টি কোরবানির পশুর হাটের আয়োজন ইতোমধ্যে করেছে, এছাড়া দুই-একদিনের মধ্যে আরও একটি হাট চূড়ান্ত হবে। এই নয়টি অস্থায়ী হাট এবং গাবতলী স্থায়ী হাট এই মোট ১০টি হাটের বাইরে আর কোন হাট ডিএনসিসি এলাকায় থাকবে না। এর বাইরে কোথাও হাট বসালে ব্যবস্থা নেওয়া হবে।" 

Related Topics

টপ নিউজ

কোরবানির পশুর হাট / ডিজিটাল কোরবানির পশুর হাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • উৎপাদন খরচ বাড়লেও বড় গরু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা
  • আফতাবনগরে অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ
  • মেরাদিয়ায় অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্তে হাইকোর্টের তিন মাসের নিষেধাজ্ঞা
  • যশোরে গরুর দাম বাড়তি, ছোট গরুতে আগ্রহী ক্রেতারা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net