Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
তীব্র গরমে হাটে ক্রেতা কম, গরু বিক্রি নিয়ে শঙ্কা খামারিদের

বাংলাদেশ

মেহেদি হাসান & শাহাদাত হোসেন
25 May, 2026, 10:30 am
Last modified: 25 May, 2026, 10:32 am

Related News

  • পশুর সরবরাহ পর্যাপ্ত, দামও নাগালে; মুষলধারে বৃষ্টিতে হাটে ভোগান্তি
  • চট্টগ্রামে পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ, ছুটি শুরু হওয়ায় জমে ওঠার আশা
  • কোরবানির পশুর হাট এলাকায় ব্যাংকের লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের  
  • কোরবানির পশুবাহী গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া ঠেকাতে নজরদারিতে র‍্যাব: মহাপরিচালক
  • কাপ্তানবাজারে কাঁঠালপাতা: দিনে ২৫,০০০ টাকার বেচাকেনা, ঈদের বাজার দ্বিগুণ বড়

তীব্র গরমে হাটে ক্রেতা কম, গরু বিক্রি নিয়ে শঙ্কা খামারিদের

তীব্র গরমে পশুর পাশাপাশি ক্রেতা-বিক্রেতারাও হাঁপিয়ে উঠছেন। খোলা মাঠে সারিবদ্ধভাবে বাঁধা পশুগুলোকে গরম থেকে বাঁচাতে পাইপ দিয়ে পানি ঢালা হচ্ছে, কেউ তালপাখা দিয়ে বাতাস করছেন।
মেহেদি হাসান & শাহাদাত হোসেন
25 May, 2026, 10:30 am
Last modified: 25 May, 2026, 10:32 am
ছবি: রাজীব ধর/টিবিএস

পবিত্র ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি থাকলেও রাজধানীর পশুর হাটগুলো এখনো প্রত্যাশা অনুযায়ী জমে ওঠেনি। তীব্র গরমে কেনাবেচা ব্যাহত হওয়ায় পশু বিক্রি নিয়ে উদ্বেগ বাড়ছে খামারিদের মধ্যে।

রোববার (২৪ মে) রাজধানীর তেজগাঁও, কমলাপুর, পোস্তগোলা ও ভাটারাসহ কয়েকটি পশুর হাট ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে ট্রাকে গরু আসছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পশুর সংখ্যাও।

তবে বিক্রেতারা বলছেন, গরমের কারণে মানুষ হাটে কম আসছেন। আবার অনেকে শুধু দরদাম করেই ফিরে যাচ্ছেন।

তীব্র গরমে পশুর পাশাপাশি ক্রেতা-বিক্রেতারাও হাঁপিয়ে উঠছেন। খোলা মাঠে সারিবদ্ধভাবে বাঁধা পশুগুলোকে গরম থেকে বাঁচাতে পাইপ দিয়ে পানি ঢালা হচ্ছে, কেউ তালপাখা দিয়ে বাতাস করছেন।

হাটজুড়ে বসানো অস্থায়ী চাপকলগুলোতেও পানি নিতে ভিড় করছেন রাখালেরা। কেউ বোতলে পানি ভরছেন, কেউ বালতিতে। পরে সেই পানি গরুর শরীরে ঢেলে দেওয়া হচ্ছে। কোনো কোনো খামারি গরুর পাশে ছোট চার্জার ফ্যান বসিয়েছেন। আবার অনেকে হাতে তালপাখা নিয়ে বাতাস করছেন। দুপুরের দিকে রোদের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে পশুগুলোর অস্থিরতাও বাড়তে দেখা যায়।

রাজধানীর তেজগাঁও পশুর হাটে পাবনা থেকে গরু নিয়ে এসেছেন খামারি মিজানুর রহমান। তিনি টিবিএসকে বলেন, "আমাদের গরুগুলোকে ঘাস খাওয়ানোর সুযোগ কম থাকে, ফিড বেশি খাওয়ানো হয়। এ কারণে বেশি গরম পড়লে গরুর নানা সমস্যা দেখা দেয়। শরীর দ্রুত গরম হয়ে যায়, হাঁপাতে থাকে, এমনকি হিট স্ট্রোকও করে। তাই এখন সারাক্ষণ পানি দিতে হচ্ছে, বাতাস করতে হচ্ছে। একটু অসাবধান হলেই বড় সমস্যা হয়ে যেতে পারে।"

কমলাপুর হাটের ব্যবসায়ী আবু বকর বলেন, "গরম এত বেশি যে গরুগুলো ঠিকমতো দাঁড়িয়ে থাকতেও পারছে না। বারবার পানি দিতে হচ্ছে। আমরা নিজেরাও কষ্ট করছি, কিন্তু পশুগুলোর কষ্ট আরও বেশি।"

সাইফুল ইসলাম নামের আরেক খামারি বলেন, "দূরের জেলা থেকে গরু আনার পর এই গরমে পশুগুলো দ্রুত দুর্বল হয়ে পড়ছে। আগের মতো খাবারও খাচ্ছে না। সারাক্ষণ পানি ও বাতাসের ব্যবস্থা করতে হচ্ছে।"

এবার হাটে ওঠা গরুর মধ্যে দুই থেকে আড়াই মণ মাংস হবে—এমন গরুর দাম হাঁকা হচ্ছে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা। আড়াই থেকে চার মণ ওজনের গরুর দাম দেড় লাখ থেকে দুই লাখ টাকা। চার থেকে ছয় মণ ওজনের গরুর দাম ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৮০ হাজার টাকা। আর ছয় মণের বেশি ওজনের গরুর দাম তিন লাখ টাকার বেশি চাইছেন ব্যবসায়ীরা।

ভাটারা হাটে গরু কিনতে আসা আকরাম হোসেন বলেন, "এবার হাটে গরুর দাম অনেক বেশি। গতবার যে গরু দেড় লাখ টাকায় কিনেছি, এবার সেটি ১ লাখ ৮০ হাজার টাকার নিচে ছাড়ছে না। এক বছরে এত বেশি দাম বেড়ে গেলে তো সমস্যা।"

এদিকে ক্রেতা সমাগম এখনো তুলনামূলক কম। যারা আসছেন, তাদের বাজেটের সঙ্গে বিক্রেতাদের চাওয়া দামের মিল না হওয়ায় অনেকেই না কিনেই ফিরে যাচ্ছেন।

তবে খামারিদের দাবি, ভুসি, খৈল ও খড়সহ গোখাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে গত বছরের তুলনায় এবার কোরবানির পশুর দাম বেড়েছে। যদিও ঈদের দুই-একদিন আগে বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা।

এদিকে, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে হাজারো গরুর ভিড়ের মধ্যে আলাদা নজর কাড়ছে একটি উট। উঁচু গ্রীবার কারণে অনেকে সেটিকে ঘিরে ছবি তুলছেন। "মরুভূমির জাহাজ"খ্যাত প্রাণীটি গরমের মধ্যেও দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্র হয়ে উঠেছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর দেশে কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে প্রস্তুত রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু।
 
Related Topics

টপ নিউজ

পশুর হাট / কোরবানির পশুর হাট / কোরবানির পশু বিক্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
    ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

Related News

  • পশুর সরবরাহ পর্যাপ্ত, দামও নাগালে; মুষলধারে বৃষ্টিতে হাটে ভোগান্তি
  • চট্টগ্রামে পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ, ছুটি শুরু হওয়ায় জমে ওঠার আশা
  • কোরবানির পশুর হাট এলাকায় ব্যাংকের লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের  
  • কোরবানির পশুবাহী গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া ঠেকাতে নজরদারিতে র‍্যাব: মহাপরিচালক
  • কাপ্তানবাজারে কাঁঠালপাতা: দিনে ২৫,০০০ টাকার বেচাকেনা, ঈদের বাজার দ্বিগুণ বড়

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

3
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

4
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
বাংলাদেশ

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net